হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- চলন্ত ডাম্পারের বডি খুলে গিয়ে ধাক্কা ফুট ওভার ব্রিজে। ঘটনার জেরে হাওড়ার উলুবেড়িয়ায় ১৬নং জাতীয় সড়কে কলকাতামুখী লেনে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। জানা গিয়েছে, বুধবার সকালে উলুবেড়িয়া ১৬নং জাতীয় সড়কে জেলেপাড়া ব্রিজের কাছে কোলাঘাটের দিক থেকে একটি ডাম্পার যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। হঠাৎই চলন্ত গাড়ির বডি খুলে গিয়ে সেটি ধাক্কা […]
Author: khaborsojasaptaadmin
এক নজরে রাজ্য বাজেট।
এক নজরে রাজ্য বাজেট • যেখানে দেশে ২০২৩-২৪-এ আর্থিক বৃদ্ধি ৬.৯৫ হবে বলে মনে করা হচ্ছে, সেখানে বাংলায় ৮.৪১ শতাংশ হবে। • রাজ্যের বিভিন্ন প্রকল্প দেশে সেরার শিরোপা পেয়েছে। • ৩লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে, উপকৃত ৯ কোটির বেশি মানুষ। • স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস যোজনায় দেশের মধ্যে আমরা সেরা। • জিএসটি […]
ঋণের বোঝা সামলে পঞ্চায়েত ভোটমুখী বাজেটের চ্যালেঞ্জ চন্দ্রিমার।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেট আজ বুধবার বিধানসভায় পেশ হবে। রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুর দুটো নাগাদ বিধানসভায় বাজেট পেশ করবেন। কোভিড উত্তর পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যের বিপুল ঋণের বোঝা ,রাজকোষ ও রাজস্ব ঘাটতির মতো একাধিক চ্যালেঞ্জ সামনে রেখে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন। পাশাপাশি কৃষক […]
ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার এক বালিকা বিদ্যালয়ে পঠন পাঠন হলো মঙ্গলবার।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- সরকারি ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার ঘুটিয়া বাজারের বিনোদিনী বালিকা বিদ্যালয় স্কুলে পঠন পাঠন হলো মঙ্গলবার। কোচবিহারের রাজবংশী নেতা তথা রাজনীতিবিদ পঞ্চানন বর্মার আজ জন্মজয়ন্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর থেকে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। সেইমতো মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তর বন্ধ রইলো। তবে চুঁচুড়ার ঘুটিয়া বাজারে বিনোদিনী বালিকা বিদ্যালয়ের চিত্রটা […]
পুলকার চালকের হাতে নিগৃহীত উত্তরপাড়ার বিশিষ্ট চিকিৎসক।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- কলকাতায় পুলকার চালকের হাতে উত্তরপাড়ার এক বিশিষ্ট চিকিৎসক নিগ্রহের শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় বিচার চেয়ে অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন। ফেসবুক পেজে ওই চিকিৎসকের পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ওই পুলকার চালকের বিরুদ্ধে সরব হয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আক্রান্ত ওই চিকিৎসকের নাম ডক্টর কৌশিক মুন্সি। তিনি কলকাতার কেপিসি […]
আবহাওয়ার খামখেয়ালিপনাই এখন মাথাব্যথা স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- আবহাওয়ার খামখেয়ালিপনায় গলব্যথা সর্দি কাশি সাধারণ জ্বরের পাশাপাশি ভাইরাল ফিভার ও জীবাণুঘটিত নানা রোগের প্রকোপ রাজ্য জুড়ে। স্বাস্থ্য দফতরের বাড়তি মাথা ব্যথার কারণ সাধারণ হাম এবং জল বসন্তের প্রাণঘাতী হয়ে ওঠা। গত দেড় মাসে বেলেঘাটা আইডি- হাসপতালে ১১ জন চিকেন পক্স আক্রান্তের মৃত্যু হয়েছে। নভেম্বর মাস থেকে ওই হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ […]
ভ্যালেন্টাইন্স-ডে তে অভিনব কর্মসূচি মগরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।
প্রদীপ বসু, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে তে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল মগরা ওয়েলফেয়ায়ার অর্গানাইজেশন এর সদ্যস্য সদস্যারা। মগরা গজঘন্টা প্রাইমারি স্কুলে থ্যালাসেমিয়া শিশুদের হাতে পুষ্প স্তবক দিতে তাদের সন্মান জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করল তারা। সকাল সকাল অভিভাবকদের সঙ্গে দূর দুরান্ত থেকে এসেছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। প্রথমে জাতীয় সংগীত তারপর ফুল স্তবক দিয়ে শুভেচ্ছা […]
রেলের বেসরকারিকরণের প্রতিবাদ, হাওড়ায় ধর্না।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- রেলের বেসরকারিকরণ এবং নতুন পেনসন স্কিমের প্রতিবাদে ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেসের (ইআরএমসি) পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১টা থেকে লিলুয়া ওয়ার্কশপের ২নং মেন গেটের সামনে এক ধর্না কর্মসূচি নেওয়া হয়। ধর্না চলে বিকেল ৩টে পর্যন্ত। দাবী না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা। ইআরএমসি’র পক্ষ থেকে দাবি তোলা হয় এনপিএ […]
শিশু মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ হাসপাতালে
প্রদীপ বসু, ১৪ ফেব্রুয়ারি:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ চন্দননগর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গত ২৮শে জানুয়ারি এই হাসপাতালে অস্ত্রপচার করে এক পুত্র সন্তানের জন্ম দেন দিনেমারডাঙ্গার বাসিন্দা চন্দনা যাদব। অভিযোগ জন্মের পর ওই শিশুর শরীরে ধারালো অস্ত্রের দাগ ছিল। সেদিন থেকেই এসএনসিইউ ওয়ার্ডে ভর্তি রয়েছে সদ্যোজাত। আজ দুপুরে মৃত্যু হয় তাঁর। এরপরই হাসপাতালের বিরুদ্ধে […]
পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শ্রীরামপুরের বঙ্গ দরবারে।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- আজ পুলওয়ামা দিবস ২০১৯ সালের কাশ্মীরের পুলওয়ামায় কাপুরুষ্চিত হামলায় আমাদের দেশের ৪৪ জন বীর জওয়ান শহীদ হয়েছিলেন। তারপর থেকে আমরাই দিনটি শ্রদ্ধা সহকারে পালন করি। সেই সমস্ত বীর জওয়ানদের প্রণাম জানাই। সেই কথা মাথায় রেখে এবারেও আজকের দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুরের এন এস এভিনিউর জনপ্রিয় রেস্তোরাঁ বঙ্গ দরবারে পক্ষ থেকে সেই […]











