এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে গ্রামীণ এলাকার মানুষের মন পেতে তৎপর নবান্ন।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেটে গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও রাস্তা সংস্কারের জন্য ‘রাস্তাশ্রী’ নামে নতুন প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার প্রায় ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তা হয় সংস্কার করা […]

এই মুহূর্তে কলকাতা

আয় বাড়াতে বন্ধ থাকা চল্লিশটি রুটে ফের বাস চালাবে এন বি এস টি সি।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- আয় বাড়াতে নতুন রুটের পাশাপাশি বন্ধ থাকা প্রায় ৪০টি রুটে ফের বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কোন রুটে ওই বাসগুলি চলবে তারজন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা শেষ স্থির হয়েছে, বন্ধ থাকা রুটের পাশাপাশি সম্ভাবনাময় বেশকিছু নতুন রুট চিহ্নিত করে বাস চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই সংশ্লিষ্ট রুটগুলিতে পর্যায়ক্রমে পরীক্ষামূলক […]

এই মুহূর্তে জেলা

কালীঘাটের কাকু ধরা পড়তেই সুরের ছন্দপতন মুখ্যমন্ত্রীর, হুগলিতে সুকান্ত।

হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- উঠল বাই কটক যাই, মাথায় যখন পোকা নড়ে তখন এক একটা ইস্যু তুলে ধরে আবার দু দিন পর দেখবেন সোনিয়া গান্ধীর বাড়ি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাম করে কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি আরো বলেন সোনিয়া গান্ধীর জন্মদিনে শাড়ি উপহার দেবেন। গিয়ে মিষ্টি খাওয়াবেন। মমতা ব্যানার্জি কখন কি করছেন বোঝা […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে নিয়োগ দুর্নীতিতে নাম এসেছে হৈমন্তীর, সকাল থেকেই হাওড়ার বাড়ির সামনে ভীড়।

হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যে নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম এবার প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ গতকালই দাবি করেছেন, নিয়োগ দুর্নীতির টাকা হৈমন্তীর অ্যাকাউন্টেই ঢুকেছে। হাওড়ার উত্তর বাকসাড়ায় কাটুরিয়া পাড়ায় হৈমন্তীর বাপের বাড়ি। এখানে তিনি মাঝেমধ্যেই আসতেন বলে স্থানীয় সূত্রের খবর। তাঁর মা সংবাদমাধ্যমকে বলেন, মেয়ে মারা গেছে। এই বলে […]

এই মুহূর্তে জেলা

কর্মসূচীর নাম পাড়ায় সুকান্ত, হয়ে গেল জনসভা।

হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- কথা ছিল এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন বিজেপি রাজ্য সভাপতি। প্রশ্ন উত্তর পর্ব হবে এই কর্মসূচিতে। স্থানীয় সমস্যা উঠে আসবে এলাকার মানুষের বক্তব্যে। তা সমাধানের পর বাতলে দেবেন বিজেপি সভাপতি। কিন্তু দেখা গেল প্রশ্ন হল রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক। প্রশ্ন যারা করলেন তারা সব বিজেপি সমর্থক বা কর্মি। সাধারন মানুষের উপস্থিতি চোখে […]

এই মুহূর্তে জেলা

ডিজে বাজিয়ে উদ্দাম নাচের প্রতিবাদ, প্রতিবাদীকে বেধড়ক মার, গ্রেফতার ২।

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের রাতে বিয়ের বরপক্ষের ডিজে বাজিয়ে উদ্দাম নাচের প্রতিবাদ করায় প্রতিবাদী মহিলাকে বেধড়ক মার। গ্রেফতার ২। লিলুয়ায় উত্তেজনা। মাধ্যমিক পরীক্ষার আগের দিন বিয়ে বাড়ির বরযাত্রী আসার সময় ব্যস্ত রাস্তা আটকে ডিজে বক্স বাজিয়ে উদ্দাম নাচ চলছিল ছিল বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ […]

এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমায় কেন্দ্রের শিক্ষা অধিকার আইনকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হল ২০২৩ সালের মাধ্যমিক। এ বছর প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া পরীক্ষায় বসছেন। বিক্ষিপ্ত কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। পরীক্ষা ঘিরে কোথাও কোনওরকম গোলমালের ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ মেলেনি। শিক্ষামন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের পরেই কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আশ্বাস শিক্ষামন্ত্রীর।

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- পঞ্চায়েত ভোটের পর রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। কলকাতার সংস্কৃত কলেজে আজ এক অনুষ্ঠানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন একই সময় রাজ্যের সমস্ত বিশ্ব বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। তবে এখন রাজ্য সরকারের অগ্রাধিকার পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পাদন […]

এই মুহূর্তে কলকাতা

অ্যাডিনো ভাইরাস নির্দেশিকা

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো ওই নির্দেশিকায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে, মহিলা মেডিসিন ওয়ার্ডে শিশুরোগ বিভাগ খোলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি, ভেন্টিলেটর ঠিকমতো কাজ করছে কি না, […]

এই মুহূর্তে কলকাতা

হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- হাতির হানার জলপাইগুড়িতে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়েছেন রাজ্য বনদফতরকেও। মমতার নির্দেশ আসার পরই রাজ্যের বনদফতর থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি জলপাইগুড়ির জেলাশাসক ও বন […]