এই মুহূর্তে জেলা

মাধ্যমিক শুরু, হাওড়ার একটি কেন্দ্রে অসুস্থ এক পরীক্ষার্থী।

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হতে চলেছে ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দেবার আগে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন দক্ষিণ হাওড়া তৃণমূল বিধায়িকা নন্দিতা চৌধুরী। শিবপুরের শ্রীমৎ প্রজ্ঞানন্দ স্কুলে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের তিনি ঠান্ডা পানীয় জল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর পরীক্ষা শেষ হলে তিনি সমস্ত ছাত্রদের হাতে কেক এবং লজেন্স তুলে দেবেন হবে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, প্রাণে রক্ষা যাত্রীদের।

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- হাওড়ার মাজুতে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত। হতাহতের খবর নেই। প্রাণে রক্ষা যাত্রীদের। বৃহস্পতিবার বেলা ১২-৫০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মাজু প্যাসেঞ্জার হল্টে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়।এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

ডাকাতির আগেই ধৃত দুই দুষ্কৃতী চন্দননগরে।

প্রদীপ বসু, ২৩ ফেব্রুয়ারি:- ডাকাতির ছক করার আগেই ধরা পড়ল দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ রাত একটা নাগাত চন্দননগর বোড়াইচন্ডিতলা এলাকার ইঁট ভাটা থেকে গ্রেফতার করে দুজনকে। এদের নাম কলুপুকুর কবর স্থানের বাপন দাস আর কুঠির ঘাটের মহ আমিরুদ্দিন। পুলিশের গাড়ি থেকে দু তিন বার পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সফল হয়নি […]

এই মুহূর্তে জেলা

বামেদের সদস্যই এবার নবগ্রামের তৃণমূল অঞ্চল যুব সভাপতি, ফেসবুকে ভাইরাল ভিডিও।

হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলায় যুব তৃণমূলের নেতৃত্বের বড় ভুল সামনে চলে এলো, কোন্নগরের নবগ্রাম অঞ্চল যুব সভাপতির নাম ঘোষণার পরেই। এবার নবগ্রাম অঞ্চল যুব সভাপতি করা হয়েছে চিরঞ্জিত ভট্টাচার্যকে। কিন্তু চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলের একটি ভিডিও ভাইরাল হতেই ধরা পড়েছে হুগলি জেলা যুব তৃণমূল নেতৃত্বের ভুল। চিরঞ্জিত এর ফেসবুক প্রোফাইলে পোস্ট এ দেখা যাচ্ছে […]

এই মুহূর্তে জেলা

ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার।

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। আটক এক যাত্রী। বুধবার হাওড়া স্টেশনে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নগদে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে আরপিএফ। এদিন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার হয়। টাকার ব্যাপারে কোনও সদুত্তর না মেলায় সঙ্গে সঙ্গেই আটক করা হয় ওই যাত্রীকে। […]

এই মুহূর্তে জেলা

পুলিশের জালে মোবাইল ছিনতাই চক্র। গ্রেফতার ৩।

হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- হাওড়ার জগাছা থানার পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাই চক্রের পর্দাফাঁস হলো। পুলিশের জালে ৩ দুষ্কৃতি। প্রকাশ্য রাস্তায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল গত ২১ জানুয়ারী। জানা গেছে, ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ পিঙ্কি ঢাল নামের এক মহিলা (পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা) সাঁতরাগাছি সেতুর কাছে দাঁড়িয়েছিলেন বাসের অপেক্ষায়। তখনই হঠাৎ তার মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। […]

এই মুহূর্তে কলকাতা

বেনারস থেকে কলকাতা মেগা সড়ক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- বারাণসী থেকে কলকাতা পর্যন্ত ২৮ হাজার কোটি টাকার এক মেগা সড়ক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। ৬১০ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে বিহার-ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে পা রাখবে। এই প্রকল্পের নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকার কাজ শুরু হ্যে গিয়েছে। বিহারের কাইমুর, রোহতাস,ঔরঙ্গাবাদ, গয়া হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে এই এক্সপ্রেসওয়ে। এরপর বোকারো, হাজারিবাগ, রামগড় হয়ে পুরুলিয়া […]

এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকের ইন্টারভিউ আগামিকাল থেকে ।

কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- আগামিকাল থেকে কলকাতায় প্রাথমিকে শিক্ষক নিয়োগের ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই পর্বে পূর্ব বর্ধমান জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৩, ২৪, ২৭, ২৮ ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এই ইন্টারভিউ হবে। পর্ষদ জানিয়েছে, চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেই তাঁদের […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েতের বিরুদ্ধে এবার রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন এলাকার মানুষ।

হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- আবাস যোজনায় দুর্নীতি নিয়ে এর আগে বিস্তর অভিযোগ উঠেছিল। এবার হাওড়ার মাকড়দহে রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় মানুষ। মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় শ্রীমানী পাড়ায় রাস্তাই তৈরি হয়নি, অথচ রাস্তা তৈরি হয়েছে বলে সেখানে ঘটা করে ফলক লাগানো হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে মাকড়দহ ১ নম্বর গ্রাম […]

এই মুহূর্তে জেলা

দুর্ঘটনাগ্রস্থ মানুষকে হাসপাতালে পৌঁছাতে হুগলি গ্রামীণ পুলিশকে অ্যাম্বুলেন্স প্রদান ইন্ডিয়ান অয়েলের।

হুগলি, ২২ ফেব্রুয়ারি:- দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছনোর জন্য ইন্ডিয়ান অয়েল করপোরেশন এর পক্ষ থেকে এম্বুলেন্স প্রদান করা হল হুগলি গ্রামীন পুলিশ কে। এদিন কামারকুন্ডুতে হুগলি রুরাল পুলিশ অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস. কে. কানজিয়া এম্বুলেন্স এর চাবি তুলে দেন হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ এর হাতে। […]