এই মুহূর্তে জেলা

অনলাইনে পুরীতে হোটেল বুকিং করে প্রতারিত ভদ্রেশ্বরের ব্যবসায়ী।

প্রদীপ বসু, ৩ মার্চ:- এক প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হল ভদ্রেশ্বরের ব্যবসায়ী দিপক দে। ওয়েব সাইড দেখে পুরি যাওয়ার জন্য পার্ক হোটেল বুকিং করে ৬২ বছরের দিপক। পার্ক হোটেল থেকে বলা হয় সব নিয়ম মেনে বুকিং করুন। সেই মত পুরিতে হোটেল বুকিং করেন অগ্রিম ১০ হাজার টাকা দিয়ে।দিপকবাবু সঙ্গে নিয়ে গেছিলেন স্ত্রী, ছেলে ও […]

এই মুহূর্তে জেলা

একটা সিটে কি ফলাফল হলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না।সাগরদীঘিতে দলের পরাজয় সম্পর্কে মন্তব্য অরূপের।

হাওড়া, ৩ মার্চ:- একটা সিটে কি ফলাফল হলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না।সাগরদীঘিতে দলের পরাজয় সম্পর্কে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই মন্তব্য করেন। শুক্রবার সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকরা অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘২৯৪ টা আসনের মধ্যে আমরা ২২০টায় জিতে রয়েছি। এখন ২১৯টা সিট রয়েছে। সুতরাং একটা আসনের ফলাফল নিয়ে […]

এই মুহূর্তে জেলা

বিহারে জোড়া খুনের অভিযুক্ত ধৃত চন্দননগরে।

প্রদীপ বসু, ৩ মার্চ:- জোড়া খুন করে বিহার থেকে চন্দননগরে পালিয়ে এসে পুলিশের জালে অভিযুক্ত। বিহারের সমস্তিপুর জেলার তাজপুর থানা এলাকার মোরবা গ্রামের যুবক মহ আফরেজ সেখানকার বাসিন্দা শুভম মিশ্রকে গুলি করে হত্যা করে। এই ঘটনা দেখে ফেলে আনমোল কুমার। সেই কারণে তাকেও গুলি। করে সে। এই জোড়া খুন করে চন্দননগরের কলুপুকুরে পালিয়ে আসে বিহারের […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত ‘পান্ডব গোয়েন্দা’র জনক সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।

হাওড়া, ৩ মার্চ:- বাংলার সাহিত্য জগতে ইন্দ্রপতন। ৮২ বছর বয়সে প্রয়াত ‘পান্ডব গোয়েন্দা’র জনক সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। প্রয়াত হলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় এই বাঙালি সাহিত্যিকের জন্ম ১৯৪১ সালে। হাওড়ার খুরুট ষষ্ঠীতলায় জন্ম তাঁর। রহস্য ও গোয়েন্দা কাহিনি লেখার জন্যে তিনি খ্যাত […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকের সময় মাইক বাজানোর অভিযোগ হাওড়ায়, সাফাই তৃণমূল নেতৃত্বের।

হাওড়া, ৩ মার্চ:- বালির বিধায়কের পর এবার মাধ্যমিক চলাকালীন মাইক সাউন্ড বক্স বাজিয়ে রাজনৈতিক সভা করে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জী ও বিধায়ক তথা জেলা সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে। প্রশাসন ও দলীয় নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে এই ক্ষেত্রে। এই নিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন সাংসদ। তাঁর অবশ্য দাবি পড়াশোনা করছে ছেলেমেয়েরা। পলিটিক্স […]

এই মুহূর্তে জেলা

বাউন্সারদের এনে মিল দখলের চেষ্টা, দাসনগরের ভারত জুটমিলে ব্যাপক উত্তেজনা।

হাওড়া, ২ মার্চ:- হাওড়ার দাসনগরের ভারত জুট মিলে ব্যাপক উত্তেজনা। অভিযোগ, শরিকি গন্ডগোলে মিল দখল করতে এসে মিলের কর্মী ও নিরাপত্তারক্ষীদের মাধরের অভিযোগ উঠেছে মিলেরই এক মালিকের বিরুদ্ধে। অভিযোগ, বাউন্সার নিয়ে এসে বন্দুক উঁচিয়ে মিল দখলের চেষ্টা হয়। এই নিয়ে শ্রমিকরা বহিরাগত দুষ্কৃতিদের বাধা দিলে তাদেদের সাথে মিল দখলকারীদের মধ্যে মারামারি শুরু হয়। বৃহস্পতিবার রাতে […]

এই মুহূর্তে জেলা

একটাও প্রশ্ন ফাঁস হয়নি, দাবি পর্ষদ সভাপতির।

হাওড়া, ২ মার্চ:-‘একটাও প্রশ্ন ফাঁস হয়নি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হ্যাটা করার জন্য স্যাবোটেজ করে কারও কোনও লাভও হয়নি।’ দাবি পর্ষদ সভাপতির। অঙ্ক পরীক্ষা সকলের ভালো হয়েছে বলেও দাবি পর্ষদ সভাপতির।বৃহস্পতিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় হাওড়ায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার দেওয়া হয়নি এই অভিযোগ প্রসঙ্গে পর্ষদ সভাপতি […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে প্যানেল গঠন করার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ মার্চ:- দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করতে বিশেষ প্যানেল গঠন করার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই এজেন্ডা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে তৃণমূল। শীর্ষ আদালতের এদিনের সিদ্ধান্তের পর একটি টুইট করেন নেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের যুগান্তকারী আদেশে গণতন্ত্রের জয় হল! নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে […]

এই মুহূর্তে কলকাতা

আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে ইডির তল্লাশি শুধুই প্রতিহিংসার, মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ মার্চ:- রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- র তল্লাশি অভিযান স্রেফ প্রতিহিংসার রাজনীতি বলে মন্ত্ব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সঞ্জয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন মেঘালয়ের ফলাফল দেখে নিশ্চিত হয়েই ইডি আইনজীবী সঞ্জয় বসুর বাড়ি থেকে […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গা আরতির আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ মার্চ:- গঙ্গা আরতির স্বাক্ষী হতে আর হরিদ্বার বা বারাণসী যেতে হবেনা বাংলার মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার গঙ্গাঘাটেই চালু হচ্ছে নিয়মিত গঙ্গা আরতি। বৃহস্পতিবার বিকেলে বাজে কদমতলা ঘাটে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে গঙ্গা আরতির আনুষ্ঠানিক সূচনা হল। আরতি শুরু হওয়ার আগে মা গঙ্গার মূর্তিতে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। তাকে মন্ত্র উচ্চারণ করিয়ে অঞ্জলি দেওয়ান […]