এই মুহূর্তে কলকাতা

বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে জার্মানিতে পুরস্কৃত হতে চলেছে বাংলা।

কলকাতা, ৫ মার্চ:- জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য মেলায় বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে পুরস্কৃত হতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য সরকারের হয়ে ওই পুরস্কার গ্রহণ করবেন। জানা গেছে ৭ মার্চ থেকে ৯ মার্চ বার্লিনে বিশ্বের অন্যতম বড় ওই পর্যটন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের হোটেল […]

কলকাতা এই মুহূর্তে

স্কুলের পাশাপাশি সরকারি দপ্তরের কর্মীদের পোশাকের বরাতও পেতে চলেছে স্বনির্ভর গোষ্ঠী।

কলকাতা, ৪ মার্চ:- স্কুল পোশাকের পাশাপাশি রাজ্য সরকারের আরও চারটি দফতরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের পোশাক ও উর্দি তৈরির বরাতও এবার স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যদফতরের অধীন আশাকর্মী, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী, বিপর্যয় মোকাবিলা বিভাগের স্বেচ্ছাসেবি বাহিনী -এনভিএফ এবং স্বরাষ্ট্র দফতরের সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডদের পোশাক এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা […]

এই মুহূর্তে জেলা

পুলিশের উদ্যোগে দামী ফোন ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি।

হাওড়া, ৪ মার্চ:- এক বয়স্ক ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশের বালি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর তিনটের সময় শ্যামল কুমার সান্যাল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বালি থানায় এসে লিখিত অভিযোগ জানান। তিনি পুলিশকে বলেন, বালির রাসবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি তাঁরা আসেন এদিন […]

এই মুহূর্তে জেলা

মানুষের ভালবাসার আবেগকে আমি টাকার বিনিময়ে বিক্রি করতে পারিনা। বললেন সিদ্দিকি।

হাওড়া,৪ মার্চ:- ভাঙরের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ৪২ দিন পর প্রেসিডেন্সি জেল থেকে এদিনই মুক্তি পান। আইএসএফ এর কর্মী সমর্থকরা নৌশাদকে শুভেচ্ছা জানান। দীর্ঘ বিয়াল্লিশ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ নেতা ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শনিবার ফুরফুরা শরীফে যাবার আগে হাওড়ার সাঁত্রাগাছিতে গড়ফায় কোনা এক্সপ্রেসওয়েতে আইএসএফ কর্মী সমর্থকরা নৌশাদ সিদ্দিকিকে সম্বর্ধনা দেন। শনিবার […]

এই মুহূর্তে জেলা

কৌস্তভ বাগচী’র মুক্তির দাবিতে হাওড়ায় বিক্ষোভ কংগ্রেসের।

হাওড়া,৪ মার্চ:- কৌস্তভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল যুব কংগ্রেস। শনিবার দুপুরে হাওড়াতেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। প্রদেশ নেতা শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে এদিন হাওড়ায় প্রতিবাদ হয়। অবিলম্বে কৌস্তভ বাগচিকে জামিনের দাবি তোলা হয়। উল্লেখ্য, শনিবার ভোরে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে হানা দেয় […]

এই মুহূর্তে জেলা

চাঁপদানির পৌর প্রধানের উদ্যোগে অবশেষে চালু হতে চলেছে পলতা ঘাট।

প্রদীপ বসু, ৪ মার্চ:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে চাঁপদানি পলতা ঘাট। তেলিনিপাড়ায় প্রায় ৫ বছর আগে জেটি দুর্ঘটনায় অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপর থেকে বেশ কিছু অস্থায়িভাবে তৈরি করা ফেরিঘাট বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। ফলে চরম দুর্ভোগের শিকার হয় ফেরি যাত্রীরা। চাঁপদানির পলতা নবাবগঞ্জ ফেরিঘাট থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে। […]

এই মুহূর্তে কলকাতা

সোমবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।

কলকাতা, ৩ মার্চ:- আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বিভিন্ন দপ্তরের দফাওয়ারী বাজেট বরাদ্দ নিয়ে ৯ তারিখ থেকে আলোচনা শুরু হবে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধানসভার ১৩ তারিখ পর্যন্ত অধিবেশনের দিন স্থির হয়েছে। ওই সময়ে ৬ টি দফতরের দফাওয়ারি […]

এই মুহূর্তে কলকাতা

ক্ষতিগ্রস্ত আলু চাষীদের পাশে দাঁড়াচ্ছে সরকার।

কলকাতা, ৩ মার্চ:- আলুর বাম্পার ফলনের কারণে ফসলের দাম না পেয়ে ক্ষতিগ্রস্থ আলুচাষিদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। আলু চাষিরা যদি কেজি প্রতি সাড়ে ছ’টাকার কমে ফসলের দাম পান তবে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেবে।খুহ শীঘ্র্রই সরকারি ভাবে এবিষয়ে ঘোষণা করা হবে বলে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন এবছর আলুর দাম পড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী অত্যন্ত […]

এই মুহূর্তে কলকাতা

তাপমাত্রার ঊর্ধগতিই মুক্তি দেবে অ্যাডিনোর, দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

কলকাতা, ৩ মার্চ:- শিশুদের মধ্যে শ্বাস যন্ত্রের প্রবল সংক্রমণ তথা অ্যাডিনোর প্রকোপ অব্যাহত।জ্বর, নিউমোনিয়া, অ্যাডিনো ভাইরাসে শুক্রবার বি সি রায় হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তিনটি শিশুর। এর মধ্যে ১০ মাসের এক শিশুর প্রাণ কেড়েছে অ্যাডিনো ভাইরাস। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের […]

এই মুহূর্তে কলকাতা

বার্লিনের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।

কলকাতা, ৩ মার্চ:- দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বানিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার […]