কলকাতা, ২ মার্চ:- শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাম্প্রতিক কালে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের প্রকোপ নিয়ে তিনি প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অ্যাডিনো ভাইরাস নিয়ে জনমানসে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। যে […]
Author: khaborsojasaptaadmin
লিলুয়ায় বিধ্বংসী আগুন, দোলের আগে প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা।
হাওড়া, ২ মার্চ:- বৃহস্পতিবার ভোররাতে হাওড়ার লিলুয়ার ভট্টনগর বাজারে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় ভস্মীভূত হয়ে যায় বেশ কিছু দোকান। সামনে দোল, হোলি এবং বিয়ের মরসুমে প্রচুর টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিধ্বংসী আগুনে সবজি বাজার ভস্মীভূত হয়ে যায়। কমপক্ষে ১৫-২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সেখানে দশকর্মা […]
ফোর্ট উইলিয়াম পরিদর্শনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ মার্চ:- ফোর্ট উইলিয়াম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে বাংলার ক্ষমতায় আসার পর বুধবারই প্রথম বার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর পরিদর্শন করলেন তিনি। সেনা কর্তাদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক সেনা নিবাসের বিভিন্ন এলাকায় যান মুখ্যমন্ত্রী। আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠানেরও। এদিন বিকেলে চারটে নাগাদ মুখ্যমন্ত্রী ফোর্ট উইলিয়ামের পূর্ব গেটে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর […]
অ্যাডিনোর প্রকোপ ও মৃত্যু রুখতে কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১ মার্চ:- অ্যাডিনো ভাইরাসের প্রকোপ মোকাবিলায় সক্রিয় রাজ্য প্রশাসন। শিশুদের মধ্যে সংক্রমণের প্রকোপ ও মৃত্যু রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর সরব শক্তি দিয়ে মাঠে নেমেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন স্বাস্থ্য কর্তারা। হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো এবং শয্যা সংখ্যা বাড়ানোর কাজ চলছে জোর কদমে। বুধবার বিসি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে রাজ্যের […]
হাওড়ার জগাছায় চিটফান্ড কর্তার বাড়িতে ইডি’র দীর্ঘ সাত ঘন্টা ধরে জেরা।
হাওড়া, ১ মার্চ:- চিটফান্ড সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় শহরের বিভিন্ন জায়গায় বুধবার হানা দেয় ইডি। হাওড়াতেও চলে তল্লাশি। হাওড়ার জগাছা থানা এলাকার মনসাতলায় এদিন সকালে হানা দেয় ইডি। টাওয়ার গ্রুপের কর্ণধারের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। সেখানে কয়েক ঘন্টার তল্লাশি চলে। দীর্ঘ সাত ঘন্টা জেরা করার পর ইডি অধিকারিকরা সেখান থেকে বেরোন। তবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে […]
হরিদ্বার-বারানসির ধাঁচে এবার কলকাতাতেও গঙ্গা আরতি।
কলকাতা, ১ মার্চ:- পর্যটকদের আকর্ষণ করতে হরিদ্বার-বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কলকাতার বাজে কদমতলা ঘটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে গঙ্গা আরতির আনুষ্ঠানিক সূচনা হবে। এর পর থেকে প্রতিদিন একই রকম ভাবে গঙ্গা আরতির আয়োজন করা হবে। উদ্বোধনের আগে কলকাতা পুরসভা এবং পুলিশের আধিকারিকেরা বুধবার বাজেকদমতলা ঘাটে অনুষ্ঠান স্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি […]
হাওড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য বোমা ছোঁড়ার অভিযোগ।
হাওড়া, ১ মার্চ:- হাওড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে এবার ছোঁড়া হলো বোমা। এমন ঘটনার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাতে বিজেপি নেতা গোবিন্দ হাজারার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় বহিরাগত এক ব্যক্তি গোবিন্দ হাজরার বাড়ি লক্ষ্য করে বাইরে থেকে পরপর ২টি বোমা ছোঁড়ে। […]
হাওড়ার জগাছা থানা এলাকায় চিটফান্ড কর্তার বাড়িতে ইডি’র হানা।
হাওড়া, ১ মার্চ:- পিনকন এবং টাওয়ার গ্রুপের কর্ণধারদের বাড়িতে বুধবার সকাল থেকেই চলছে ইডি’র তল্লাশি। সূত্রের খবর, কলকাতা ও শহরের মোট ১০টি জায়গায় চলছে এই তল্লাশি। চিটফান্ড সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। হাওড়াতেও চলছে তল্লাশি। হাওড়ার জগাছা থানা এলাকাতেও এদিন সকালে হানা দেন ইডি’র আধিকারিকরা। টাওয়ার গ্রুপের কর্ণধারের বাড়িতে আসেন […]
রাজ্যপালের সঙ্গে কোন বিরোধ নেই, জানালেন বিধানসভার অধ্যক্ষ।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের সঙ্গে তাঁর কোনোও বিরোধ নেই বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত রাজ্যপালের আচরণে তিনি ব্যতিক্রমী কিছু দেখছেন না বলে জানিয়েছেন অধ্যক্ষ। মঙ্গলবার বিধানসভা ভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাম্প্রতিক ক্রিয়াকলাপ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে অধ্যক্ষ বলেন, রাজ্যপাল রাজ্যপালের মতো আছেন। আমি কোনও ব্যতিক্রমী আচরণ, পরিবর্তন […]
মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা এখন মাঝপথে। মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধার ব্যপারে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে নবান্নে যাওয়ার পথে ভবানীপুর গার্লস হাইস্কুলের সামনে যান মুখ্যমন্ত্রী। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানান তিনি। পরীক্ষার্থীরা […]











