এই মুহূর্তে কলকাতা

হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার রাজ্যে তিন কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত।

কলকাতা, ৫ এপ্রিল:- হনুমান জয়ন্তী পালন করে রাজ্যে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তা নিশ্চিত করবে রাজ্য সরকার। এই নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখতে বুধবার সন্ধ্যায় নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সব জেলার জেলা শাসক ও পুলিশ সুপাররা ওই বৈঠকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত ছিলেন। নবান্ন […]

এই মুহূর্তে জেলা

হনুমান জয়ন্তিতে কেন্দ্রীয় বাহিনী,, পুলিশ কমিশনারকে আবেদন লকেটের।

হুগলি, ৫ এপ্রিল:- টানা দুদিন ধরে অশান্তি চলেছে রিষড়ায়। বুধবার এই ঘটনার প্রতিবাদে চন্দননগর পুলিশ কমিশনার অফিসে ডেপুটেশন দিতে আসেন হুগলি সাংসদ লকেট চ্যাটার্জি।কয়েকশো বিজেপি সমর্থক জড়ো হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ লাইনে ঢোকার মুখে কর্মী সমর্থকদের পুলিশ আটকালে শুরু হয় ধস্তাধস্তি। […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় শান্তির লক্ষে লিফলেট নিয়ে পথে গ্রীণ ভলেন্টিয়ার।

হুগলি, ৫ এপ্রিল:- করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছিল গ্রীণ ভলেন্টিয়ার।কারো অক্সিজেন প্রয়োজন,কারো ওষুধ,হাসপাতাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।অতিমারির সময় রিষড়া পুরসভা এলাকার বাসিন্দাদের সমস্যায় পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।এবার সেই অশান্ত রিষড়া মানুষের শান্তির লক্ষে প্রচার শুরু করল গ্রীণ ভলেন্টিয়ারের সদস্যরা।আজ সকাল থেকে রিষড়ার মোরপুকুর বাজার, তিন নম্বর রেল গেট, রিষড়া সেবা সদনের সামনে, স্টেশন রোড […]

এই মুহূর্তে জেলা

পুকুরে ডুব দিয়ে স্নান করলে নাকি মোটা, দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে।

হাওড়া,৫ এপ্রিল:- মানুষের অন্ধবিশ্বাস। পুকুরে ডুব দিলে নাকি মোটা হওয়া যায়। সেই অন্ধবিশ্বাসে ভর করে এখন দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে। বাগনানের বাঁটুল গ্রামের মোটা পুকুরে প্রায় প্রতিদিনই ছুটে আসছেন গ্রামবাসীরা। এমনকি মানুষের অন্ধবিশ্বাস এই পুকুরের জলে ডুব দিয়ে নানা রোগ থেকেও নাকি মুক্তি মিলছে। শুধু পুরুষরাই নয় মহিলারাও দলে দলে […]

এই মুহূর্তে কলকাতা

এবার মায়ানমারের বন্দর ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পাঠানো হবে।

কলকাতা, ৪ এপ্রিল:- উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের পর এবার মায়ানমারের বন্দর ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পাঠানো হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পিএল হরনাদ জানিয়েছেন। প্রথম পর্যায়ে কলকাতা তিন হাজার টন সিমেন্ট নতুন পথে উত্তর পূর্ব ভারতে […]

এই মুহূর্তে জেলা

গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল বাগনানেই আটকালো পুলিশ।

হাওড়া, ৪ এপ্রিল:- “আমরা দুর্নীতির শিকার। আমরা বঞ্চিত। আমরা নিয়োগ চাই।” এই দাবিতে গ্রুপ ডি আন্দোলনকারীদের তিনদিনের লংমার্চ শুরু হয়েছে। মঙ্গলবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন হাওড়ার বাগনান থেকে রানিহাটি পর্যন্ত লংমার্চের আয়োজন করেন গ্রুপ ডি আন্দোলনকারীরা। যদিও তাদের সেই লংমার্চ পুলিশ আটকে দেয় বাগনানের বাঙালপুরে। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে। গ্রুপ ডি’র […]

এই মুহূর্তে জেলা

শিবপুরে এলো ফরেনসিক দল।

হাওড়া, ৪ এপ্রিল:- হাওড়া শিবপুর জি টি রোডে গত রামনবমীর দিন ধর্মীয় শোভাযাত্রা ঘিরে অশান্তির ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে আসেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। এই ঘটনার পাঁচ দিনের মাথায় আসেন তাঁরা। এখনও পর্যন্ত এলাকায় পুলিশ এবং পুলিশ পিকেট বসানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এখনও পর্যন্ত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ এবং পুলিশ […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে রাজ্যকে ৯৭৯ কোটি টাকা ছাড়লো কেন্দ্র।

কলকাতা, ৪ এপ্রিল :- একশ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর ন্যায্য দাবির কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার।গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে আরও প্রায় ৯৭৯ কোটি ছাড়ল কেন্দ্র। এই টাকা মূলত গ্রামীন এলাকার সড়ক, পানীয় জল, জঞ্জাল অপসারণের মত পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে সুকান্তর ধরনা মঞ্চ সরিয়ে দিল পুলিশ।

হুগলি, ৪ এপ্রিল:- সুকান্ত মজুমদারের ধরনা মঞ্চ খুলে সরিয়ে দিল পুলিশ। গতকাল সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন শ্রীরামপুরের বটতলায় ধরনায় বসবেন। সেই মতো আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে মঞ্চ তৈরি হয়ে যায় ।সেই মঞ্চে এসে খুলে দিল পুলিশ। চন্দননগর পুলিশের এসিপিডি ইসরাত জাহান জানান এই ধরনার কোন অনুমতি নেই সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় […]

এই মুহূর্তে জেলা

ফের বিধায়কের নামে পোস্টার হুগলিতে।

হুগলি, ৩ এপ্রিল:- ফের বিধায়কের নামে পোস্টার , রাজহাট পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জুড়ে বিধায়কের নামে পোস্ট পড়ল একাধিক জায়গায়, পোস্টারে লেখা শিক্ষক দুর্নীতির টাকা খাওয়া নেতাদের পঞ্চায়েতের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবেনা, নিচে অবশ্য লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।, এই পোস্টার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজহাট এলাকা জুড়ে, এ বিষয়ে রাজহাট তৃণমূল কংগ্রেসের […]