এই মুহূর্তে জেলা

থাইল্যান্ডের এশিয়ান যোগাসনে সোনা অর্জন সিঙ্গুরের নেহার।

হুগলি, ৩০ জুন:- থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক কে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের নেহা বাগ আর্টিস্টিক সোলো যোগা প্রতিযোগিতায় সোনা অর্জন করে। এছাড়া ট্রাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এদিন সিঙ্গুরে ফিরতেই জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়িতে নিয়ে আসে। নেহার সাফল্যে খুশি গ্রামের সকলেই। এর আগে ২০২২ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন জেল বন্দি তিন বিধায়ক।

কলকাতা, ৩০ জুন:- আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। আইন অনুযায়ী তাঁদের যেহেতু বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি আছেন, ফলে বিধানসভায় […]

এই মুহূর্তে জেলা

ভোটের আগে হাওড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ।

হাওড়া, ৩০ জুন:- পঞ্চায়েত ভোটের আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের সলপ তেঁতুলকুলি এলাকায়। এই নিয়ে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গেছে, ভোররাত সাড়ে ৩টে নাগাদ ডোমজুড়ের তেঁতুলকুলি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মৌমিতা প্রামাণিকের বাড়িতে কে বা কারাও আগুন […]

এই মুহূর্তে কলকাতা

মেয়াদ বাড়লো মুখ্যসচিবের।

কলকাতা, ৩০ জুন:- মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর। রাজ্যের আবেদন মত তাঁর চাকরির মেয়াদ ৬ মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস দ্বিবেদীর চাকরির মেয়াদ শেষ হচ্ছিল শুক্রবারই। আগেই তাঁর মেয়াদ বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। প্রথম দফায় সেই আবেদন খারিজ করে দেয় কেন্দ্র। তবে এদিন শেষ মুহূর্তে তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল অনুমোদন […]

এই মুহূর্তে জেলা

বিহারে খুনের ঘটনার আট মাস পর হাওড়ার ব্যাঁটরা থেকে ধরা পড়লো অভিযুক্ত।

হাওড়া, ২৯ জুন:- বিহারে খুনের ঘটনার আট মাস পর হাওড়ার ব্যাঁটরা থেকে ধরা পড়লো অভিযুক্ত। আট মাস আগে এক মহিলাকে খুন করে হাওড়ায় এসে গা ঢাকা দিয়েছিল বিহারের বাসিন্দা ওই যুবক। তাকে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। বুধবার রাতে দীনেশ রাইকে গ্রেপ্তার করে বিহারের পরসা থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে […]

এই মুহূর্তে জেলা

প্রকাশ্যে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় পৌর প্রধানের নিরাপত্তারক্ষীকে কটুক্তি, আটক পাঁচ যুবক উত্তরপাড়ায়।

হুগলি, ২৯ জুন:- প্রকাশ্যে গাঁজা সেবনের প্রতিবাদ করায় চেয়ারম্যানের নিরাপত্তারক্ষীকে কটুক্তি,ঠেক থেকে আটক পাঁচ যুবক। উত্তরপাড়ার বটতলা গঙ্গার ঘাটের ঘটনা। উত্তরপাড়ার চেয়ারম্যান সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। চেয়ারম্যান দিলীপ যাদব দেখেন একটি বেআইনি নির্মান যা পুরসভা নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে। তার পাশে গঙ্গার পারে চলছে মদ গাঁজার ঠেক। কয়েকজন যুবক প্রকাশ্যে নেশা করছে […]

এই মুহূর্তে জেলা

নেশার টাকা না পেয়ে নিজের বাবাকেই খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।

হাওড়া, ২৯ জুন:- নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় নিজের বাবাকেই ইটের আঘাতে খুন করল ছেলে। এমনই অভিযোগ উঠেছে হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার জগন্নাথপুরে। জানা গেছে, মৃতের নাম তপন মন্ডল (৫৮)। এই ঘটনায় মৃতের ছেলে অভিযুক্ত কুমারেশ মন্ডলকে পুলিশ আটক করেছে। জানা গেছে, বুধবার রাতে পেশায় করাত কলের কর্মী কুমারেশ তার বাবা তপন […]

এই মুহূর্তে কলকাতা

ক্রমশ সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী, নিজেই টুইট করে জানালেন।

কলকাতা, ২৯ জুন:- উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের পর তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রথম ওই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিকেল টিমের আন্তরিক চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে […]

এই মুহূর্তে জেলা

বাঁকড়ায় ঈদে অংশ নিলেন বহু মানুষ। শান্তির বার্তা।

হাওড়া, ২৯ জুন:- সাড়ম্বরে আজ উদযাপিত হচ্ছে ইদুজ্জোহা। বকরি ঈদ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বাঁকড়ার মসজিদে নামাজ পড়া। অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এই নামাজে। হাওড়ার জেলার সর্বত্র সম্পন্ন হয় নামাজ পড়া। কিন্তু তার মধ্যে বাঁকড়ার নামাজে সবচেয়ে বেশি সংখক মানুষ উপস্থিত ছিলেন। মসজিদের ঈদগাহ কমিটির তরফ থেকে সহ সম্পাদক সঞ্জু খান বলেন, […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত ভোটের আগে পার্টি থেকে আরও ১০ জনকে বহিষ্কার করলো তৃণমূল।

হাওড়া, ২৯ জুন:- দলবিরোধী কাজ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে দাঁড়ানোর অভিযোগ। ফের দল থেকে ১০ জন নেতা কর্মীকে বহিষ্কার করলো তৃণমূল। বৃহস্পতিবার হাওড়ার কদমতলায় দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ। যাদের বহিস্কার করা হলো তারা হলেন তারক চৌধুরী, অশোক কুমার ব্যানার্জী, মহসিন মুফতি, […]