হুগলি, ২৯ জুলাই:- শেওড়াফুলির জগবন্ধু মুখার্জি লেনের বাসিন্দা সুশান্ত সাঁতরার ছেলে সুরম্য সাঁতরা(২১)। ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে। ২০২২ সালে বিহারের মুজাফফরপুর রাজেন্দ্র প্রসাদ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানে কলেজেরই হোস্টেলে থাকত সুরম্য। গতকাল ভোর রাতে কলেজ হস্টেল থেকে ছাত্রের বাড়িতে ফোন করে বলা হয় রাত তিনটে নাগাদ হোস্টেলের তিন তলার ছাদ থেকে পড়ে […]
Author: khaborsojasaptaadmin
চাঁপদানিতে ঠান্ডা পানীয় জলের মেশিন ভাঙলো দুষ্কৃতীরা।
প্রদীপ বসু, ২৯ জুলাই:- দুষ্কৃতি দ্বারা ঠান্ডা পানীয় জলের মেশিন ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাপদানিতে। চাপদানি পৌরসভার ৮ নং ওয়ার্ড এর ফেসুয়াবাগানে এলাকার কাউন্সিলার অরুন মিশ্র সাধারণ মানুষের জন্য ঠান্ডা জলের মেশিন বসিয়েছিলেন। এখান থেকে প্রচুর মানুষ পানীয় জল সংগ্রহ করত। প্রায় দু বছর বাদে শুক্রবার রাতে এই পানীয় জলের মেশিন ভেঙে […]
ব্যবসায়ী সমিতির কাছে ডকুমেন্টস জমা দিলেন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
হাওড়া, ২৮ জুলাই:- বৃহস্পতিবার থেকে হাওড়ার মঙ্গলাহাটের পোড়া হাটের ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করেছে পুরনিগম। শুক্রবার সেই কাজ অনেকটাই এগিয়েছে। এদিন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একটি ফর্ম পূরণ করে তাঁদের নিজেদের ডকুমেন্টস ব্যবসায়ী সমিতির কাছে জমা দিয়েছেন। যাতে নাম, পিতার নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, স্টল নম্বর, স্টলের সাইজ, কত টাকার ক্ষতি হয়েছে, আধার কার্ড, […]
জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্টেশনে থাকা ফুট ওভারব্রিজের কাজ।
হুগলি, ২৮ জুলাই:- দেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থা গুলির মধ্যে অন্যতম রেল ব্যবস্থা। এই রেল ব্যবস্থা কে আধুনিকীকরণ করার জন্য কেন্দ্র সরকার নানা রকম জনমুখী প্রকল্প ঘোষণা মত দেশের বিভিন্ন প্রান্তে কাজ চলছে, কিন্তু এই আধুনিকীকরণ কাজে শ্রমিকদের নিরাপত্তা কতখানি মেনে কাজ করাচ্ছেন সেই দিকটা হয়তো অতটা দৃষ্টিগোচর হয় না। সেই রকমই এক নিরাপত্তাহীনতা ও অসাবধানতামূলক […]
ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক-বিরোধী চাপান উতরে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ২৭ জুলাই:- আশঙ্কা ছিলই। সেই মত পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক বিরোধী চাপান উতোরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন।ভোট এবং ভোট পরবর্তী হিংসা ও নারী নির্যাতনের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার বিরোধী বিজেপির আনা এক মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের […]
মণিপুরের ঘটনা নিয়ে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ার বিভিন্ন ব্লকে।
হাওড়া, ২৭ জুলাই:- মণিপুরের ঘটনা নিয়ে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ার বিভিন্ন ব্লকে। বৃহস্পতিবার হাওড়া সদরের বিভিন্ন ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন বিকেলে মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া সহ হাওড়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্র, ব্লকে প্রতিবাদ মিছিল হয়। মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অন্যান্যদের […]
স্কুল শিক্ষিকার ছিনতাই হওয়া গলার হার ফেরালো কোন্নগর ফাঁড়ি।
হুগলি, ২৭ জুলাই:- ছিনতাই এর অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার অভিযুক্ত। আবারো ছিনতাই শহরে। স্কুল ফেরত এক শিক্ষিকার গলার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। বুধবার বিকেলের ছিনতাই এর ঘটনায় আতঙ্ক দানা বাঁধতে থাকে শহরবাসীর মনে। সিসিটিভি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বুধবার স্কুল সেরে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা […]
পর্যটন নিগমের শীর্ষপদে এলেন ইন্দ্রনীল সেন।
কলকাতা, ২৭ জুলাই:- রাজ্য পর্যটন নিগমের শীর্ষপদে এলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এতদিন এই পদে ছিলেন আমলা নন্দিনী চক্রবর্তী। পাশাপাশি পর্যটন দফতরের সচিবের পদেও ছিলেন নন্দিনী চক্রবর্তী। যদিও ওই দায়িত্বে তিনি থাকছেন। এদিন পর্যটন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নন্দিনী চক্রবর্তীর জায়গায় পর্যটন নিগমের চেয়ারপার্সন করা হয়েছে ইন্দ্রনীল […]
দুদিন পর নিখোঁজ ছাত্র নিজেই সশরীরে হাজির থানায়, ঘটনাকে ঘিরে ধোঁয়াশা উত্তরপাড়ায়।
কলকাতা, ২৭ জুলাই:- উত্তরপাড়ার মাখলায় ছাত্র নিখোঁজ কাণ্ডে নয়া মোড়, দু দিন পর অবশেষে বাবার হাত ধরে নিজেই টোটো করে থানায় হাজির ছাত্র, নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা! গত সোমবার বিকাল থেকে মাখলা সারদা পল্লী থেকে একটি ইংরেজী মাধ্যমের ছাত্র নিখোঁজ হয়, এরপর ছাত্রের পরিবার উত্তরপাড়া থানায় নিখোঁজ ডাইরি করে, এরপর মঙ্গল বার রাতে বিহারের সমস্থীপুর […]
উন্নত ট্রাফিক সিগন্যাল ও উড়ালপুলের দাবিতে জাতীয় সড়কে অবরোধ হাওড়ায়।
হাওড়া, ২৭ জুলাই:- উন্নত ট্রাফিক সিগন্যাল ও উড়ালপুলের দাবিতে জাতীয় সড়কে অবরোধ হাওড়ার বাগনানে। জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এবার নিজেরাই সমাধানের পথ দেখিয়ে বিক্ষোভ কর্মসূচি ও অবরোধের পথে নামলেন হাওড়ার বাগনানের বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রসঙ্গত, বাগনানের আমতা মোড়ে দিন তিনেক আগেই পথ দূর্ঘটনায় এক ব্যবসায়ীর […]











