হাওড়া, ১ সেপ্টেম্বর:- ডোমজুড় খুনের তদন্তে নেমে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে ডোমজুড়ের কাটলিয়ার ‘পাস পুকুর’ থেকে উদ্ধার হয় আগ্নেয়স্ত্রটি। এর আগে বুধবার উদ্ধার হয়েছিল মৃত মহিলার মোবাইল ফোনটি। এদিন পুকুরে ডুবুরি নামিয়ে সকাল থেকেই চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটির খোঁজ। অবশেষে কাটলিয়ার ‘পাস পুকুর’ […]
Author: khaborsojasaptaadmin
১০৩ বছরের কনকলতার ফ্যামিলি পেনশন দ্বিগুণ করল পুরসভা।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- হাওড়া পৌরনিগমের প্রাক্তন কর্মচারী স্বর্গীয় তারাশঙ্কর ভট্টাচার্যের স্ত্রী কনকলতা ভট্টাচার্য্যের (যাঁর বয়স বর্তমানে ১০৩ বছর) প্রাপ্য ফ্যামিলি পেনশনের অঙ্ক দ্বিগুণ ধার্য্য করল হাওড়া পৌরনিগম। আজ ১লা সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার থেকেই ওই পেনশন কার্যকর করা হলো বলে পৌরনিগম সূত্রের খবর। হাওড়া সাঁকরাইলের চুনাভাটি অঞ্চলের নিমতলার কাছে রাধাদাসী পাঁচপাড়ায় ওনার বাড়ী পৌছে এদিন দুপুরে […]
রঙিন মাছের ব্যবসায় উৎসাহ দিতে মাছ চাষ ও বিপণনের জন্য অর্থ সহায়তার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে রঙিন মাছের ব্যবসায় উৎসাহ দিতে মৎস্য দফতর এধরণের মাছ চাষ ও বিপণনের জন্য অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠী বা মৎস্য সমবায় গুলোকে এই কাজের জন্য মোট খরচের ৬০ শতাংশ বা সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। ব্যক্তিগত উদ্যোগে রঙিন মাছ চাষ ও বিপণনের জন্য সর্বাধিক ৬ […]
আগামীকাল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ৩১ আগস্ট:- আগামীকাল থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির বসবে। একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মোট ৩৫ টি পরিষেবা পাওয়া যাবে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের […]
বালিতে এটিএম প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা ধৃত।
হাওড়া, ৩১ আগস্ট:- গত ২৫ আগস্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালি শাখার ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে কিছু দুষ্কৃতকারী এটিএমের নগদ তোলার অংশে কোনও এক বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করে সাধারণ গ্রাহকদের টাকা প্রতারণা করছে। অভিযোগ, গ্রাহকের অজান্তে অর্থ ডিভাইসের পিছনে আটকে যেত এবং পরে সেই টাকা এরা হাতিয়ে নিত। তদন্ত চলাকালীন বৃহস্পতিবার হাওড়ার […]
ঘরে বসেই এবার থেকে দাখিল করা যাবে, লাইফ সার্টিফিকেট।
কলকাতা, ৩১ আগস্ট:- এবার বাড়ি বসেই দাখিল করা যাবে ‘লাইফ সার্টিফিকেট’। স্মার্ট ফোন থাকলেই অবসরপ্রাপ্ত রা এই সুবিধা নিতে পারবেন। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। রাজ্য সরকারের সিওদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। এর জন্য দরকার শুধু একটা স্মার্ট ফোন। নবান্ন সূত্রে খবর, নতুন পদ্ধতির পাশাপাশি চালু থাকছে আগের […]
রাখীবন্ধনকে ঘিরে সকাল থেকেই সর্বত্র উৎসবের মেজাজ হাওড়ায়।
হাওড়া , ৩১ আগস্ট:- রাখীবন্ধনকে ঘিরে সর্বত্র উৎসবের মেজাজ হাওড়ায়।আজ পবিত্র রাখীবন্ধন। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে হাওড়ার বেলুড় বাজারে এক রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। এদিন বেলুড় বাজার মোড়ে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের নেতৃত্বে পথচলতি মানুষ, টোটো চালক, বাসের চালক, কন্ডাক্টর সহ সকলকে রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। রাখীবন্ধন উৎসবে মাতেন […]
ধুপগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের।
কলকাতা, ৩০ আগস্ট:- ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আরো ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। ৭ কোম্পানি বিএসএফ, তিন কোম্পানি করে সিআরপিএফ এবং সীমা সুরক্ষা বল এবং ২ কোম্পানি আইটিবিপি জওয়ান মোতায়েন করা হয়েছে। এর ফলে ওই কেন্দ্রে সব মিলিয়ে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হল। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর এক সপ্তাহ বাকি […]
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রস্তুতি রাজ্যের।
কলকাতা, ৩০ আগস্ট:- যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য প্রায় ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর এই নিয়ে শিক্ষা দফতরের প্রস্তাব অর্থ দফতরের বিচারাধীন ছিল। অর্থ দফতর সেই প্রস্তাব বিবেচনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্যামেরা লাগানোর জন্য ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা মঞ্জুর করেছে। তবে চূড়ান্ত ভাবে অর্থ বরাদ্দ হতে […]
বিধায়কের উদ্যোগে বালিতে রাখীবন্ধন কর্মসূচি।
হাওড়া, ৩০ আগস্ট:- বিধায়ক ডা: রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে বালিতে হয়ে গেল রাখীবন্ধন কর্মসূচি। বুধবার শুভ রাখীবন্ধন উৎসবের সকালে বালির বিধায়ক ডা: রানা চট্টোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর বলরাম ভট্টাচার্যের উদ্যোগে রাখীবন্ধন উৎসব পালন করা হয়। বালি বাজার সংলগ্ন রাস্তায় পথ চলতি মানুষকে রাখী পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেন বিধায়ক। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৈরি রাখী […]











