কলকাতা, ৪ সেপ্টেম্বর:- বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আরও একবার সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিয়েছে। আগামী দশ ও এগারোই অক্টোবর রাজ্যজুড়ে সব সরকারি ও আধা সরকারি অফিসে এই কর্মবিরতি পালন করা হবে বলে মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। পাশাপাশি ১০ […]
Author: khaborsojasaptaadmin
জলমগ্ন এলাকা, জলের মধ্যে দিয়েই স্কুলের পথে খুদে পড়ুয়ারা।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরেই চুঁচুড়ার লেলিন পল্লী ও সুভাষ নগর এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এই দুই এলাকাতেই রয়েছে ৫৪ ও ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র।দুটি অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের সামনেই এখন জল জমে রয়েছে।বাধ্য হয়েই ছোট ছোট স্কুল পড়ুয়াদের সেই জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে। এলাকার সমস্ত নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। কোনভাবেই জল নামছে না […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সাক্ষাৎ যাদবপুরের মৃত পড়ুয়ার পরিবার।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে এসে দেখা করলেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা এবং মা। সূত্রের খবর, তাঁদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর আড়াইটা নাগাদ নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়া বাবা এবং মা। ছাত্রমৃত্যুর পর নদীয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তৃণমূলের […]
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মৃত ছাত্রর পরিবারের সঙ্গে সাক্ষাত করে ফের একবার এই প্রতিশ্রুতি দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ছাত্রের বাবা রামপ্রসাদ কুন্ডু ও মা স্বপ্না কুন্ডু সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, এই ঘটনায় যুক্ত কেউ যেন ছাড়া […]
প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাফের বোতল উদ্ধার বৈদ্যবাটিতে।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- বৈদ্যবাটিতে অভিযান চালিয়ে প্রায় সারে চার হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ছয় জন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে চন্দননগর পুলিশের গোয়েন্দারা শ্রীরামপুর থানা অভিযান চালায়। বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাঘের বাগান এলাকার রমেশ কোস্তার বাড়িতে। নির্মিয়মান সেই বাড়িতে ১৭ টি বস্তায় নিষিদ্ধ ফেন্সিডিলের বোতল ভরা ছিল। […]
নেশা করার টাকা না পেয়ে মাকে খুনের চেষ্টা। গ্রেফতার ছেলে।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- নেশা করার টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলো ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ার বামুনগাছি বি রোড এলাকায়। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, আহতের নাম কবিতা সিংহ। তাঁর বড় ছেলে […]
হাওড়ার সাপুইপাড়ায় প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব।
হাওড়া, ৩ সেপ্টেম্বর:- হাওড়ার পশ্চিম শান্তিনগর সাঁপুইপাড়ায় প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার সকালে তৃণমূল নেতা তারক দাসের বাড়িতে হামলা চালায় দলেরই অপর গোষ্ঠীর লোকজন। তবে যার বিরুদ্ধে হামলার অভিযোগ তিনি আগে বিজেপি করতেন বলে তারকবাবুর অভিযোগ। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং এরপরই এই হামলা। তবে কি কারণে আজকের ঘটনা তা […]
এবার চিনা মাঞ্জায় বিপদ, শ্রীরামপুরে রক্তারক্তি।
হুগলি , ২ সেপ্টেম্বর:- হাওয়ায় ঘুরছে অদৃশ্য ছুড়ি, অবাক লাগলেও সত্য কারোর যাচ্ছে প্রান, কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।সমাজ এবং প্রশাসন নির্বিকার। এরকমই বড়সড় দুর্ঘটনায় পড়ে জামা কাপড় রক্তে ভাসিয়ে কোন রকমে নিজেকে সামলে জনগনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসাধনী হয়ে প্রান বাঁচিয়ে বাড়িতে ফিরলো নবগ্রামের ছেলে স্বাগত মজুমদার ।ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর ওভার ব্রিজে, চিনা মাঞা ঘুড়ির […]
রবিনসন স্ট্রিটের ছায়া এবার চুঁচুড়ায়।
হুগলি, ৩ সেপ্টেম্বর:- রবিরসন স্ট্রিট এর ছায়া এবার চুঁচুড়ায়। আনুমানিক দিন চারেক ধরে বৌদির দেহ আগলে বসে রইল 13 বছর বয়সী ননদ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য চুঁচুড়ার ধরমপুর মহিষমর্দিনী তলায়। ঘটনায় জানা যাচ্ছে মৃত দ্বীপ মালা কুমারী বয়স ৩২। স্বামী সনু কুমার সিং ও তেরো বছর বয়সী ননদের সাথে ঐ বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ি মালিক কৃষ্ণকান্ত […]
উত্তরপাড়ায় নন ইন্টারলকিং কাজের জন্য বিঘ্নিত ট্রেন চলাচল।
হুগলি, ৩ সেপ্টেম্বর:- উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিং এর কাজের জন্য পাওয়ার ব্লক হওয়ায় বিঘ্নিত ট্রেন চলাচল। সকাল দশটা থেকে অনিয়মিত হয়ে পরে ট্রেন। পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। কোন্নগর এক নম্বর প্লাটফর্মে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল। ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে।হাওড়া ব্যান্ডেল আপ লাইনে ট্রেন […]











