এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা, ভাগ্যক্রমে প্রাণরক্ষা বাসিন্দাদের।

হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- নিয়ম না মেনে বহুতল নির্মাণের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিলেন এলাকার মানুষ। এই নিয়ে সেই সময় পোস্টারও পড়েছিল। এবার সেই বাড়িরই একাংশ ভেঙে ঘটলো দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। জানা গেছে, গত বছর ২০২২ সালে এই […]

এই মুহূর্তে জেলা

গাছ কাটার খবর পেয়ে কাজ রুখলেন বৈদ্যবাটির পুরপ্রধান।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- অনুমতি ছাড়াই বেমালুম স্থানীয় কাউন্সিলরের নাকেরডগায় বটগাছের একাংশের সব ডাল মুড়িয়ে ছেঁটে দেওয়ার কাজ চলছিল। ঘটনাটি বৈদ্যবাটী পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এসসিএম রোডে‌র নিমাইতীর্থ ঘাট সংলগ্ন এলাকায়। পুরপ্রধানের দাবি পুরসভার গাছ কাটা বা ডাল ছাঁটার কোন অনুমতি দেয়নি। যদি কাটা হয়ে থাকে তাহলে, নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। যেখানে রাজ্য সরকার পুরসভা ও […]

এই মুহূর্তে কলকাতা

সমুদ্রে নৌকো ও ট্রলার ডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মাঝ সমুদ্রে নৌকা ও ট্রলারডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা, ‘ইসরো’-র থেকে প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। মৎস্য দফতর সূত্রে জানা গেছে ট্রলারে দুর্ঘটনা ঠেকাতে ইসরোর উদ্ভাবিত এই দ্বিপাক্ষিক যোগযোগ বা ‘টু ওয়ে কমিউনিকেশন’ প্রযুক্তি বিশেষ ভাবে কার্য্যকর। এর মাধ্যমে ট্রলারে বিশেষ ধরনের ডিভাইস বসানো […]

এই মুহূর্তে কলকাতা

পুলিশ নয়, সিআরপিএফের হাতে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাজভবনের।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্যপালের উপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজভবনে কর্মরত তিনজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। ওই পুলিশ কর্মীরা রাজভবনের আবাসিক এলাকায় এখতিয়ার বহির্ভূতভাবে নজরদারি চালাচ্ছেন। সেখানে কারা যাতায়াত করছে তাঁদের উপরও নজরদারি করছেন বলে রাজভবনের পাঠানো অভিযোগপত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে, রাজ্যপালের দফতর এবং […]

এই মুহূর্তে জেলা

জলঘড়ির সময় দেখেই পুজোর নিয়মবিধি, ৫০০ বছর ধরে একই রীতি চলে আসছে খানাকুলের মিত্র বাড়িতে।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- বহুদিন পূর্বে দেশ থেকে জমিদারি প্রথা বিলীন হলেও বাংলার প্রতিটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকার জমিদার বাড়ির কৌলিন্য আজও বজায় আছে, এবং সেই কৌলিন্যর অন্যতম নিদর্শন হচ্ছে জমিদার বাড়ির দুর্গা পুজো গুলি। তাদেরই মধ্য অন্যতম হুগলির খানাকুলের সেন হাটির পাঁচশো বছরের পুরানো মিত্র বাড়ির পুজো। এই বাড়ির পুজো সম্পর্কে বলতে গিয়ে পরিবারের অন্য […]

এই মুহূর্তে জেলা

প্রেমিকার সঙ্গে ঝগড়া, মাঝ গঙ্গায় ঝাঁপ প্রেমিকের।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝ গঙ্গায় ঝাপ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে জগদ্দল গঙ্গা ঘাট এবং চন্দননগর গঙ্গা ঘাটের মাঝখানে। ইতিমধ্যেই গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ প্রমোদ চৌধুরী নামে ২২ বছরের যুবক। জানা গিয়েছে প্রমোদ চৌধুরী ও নীতিশ পাশওয়ান দুই বন্ধু প্রেমিকা নিয়ে চন্দননগর ঘুরতে গেছিল। সেখান থেকে ফেরার পথে মাঝ গঙ্গায় প্রমোদ […]

এই মুহূর্তে জেলা

গামছার মন্ডপে চমক দিতে তৈরী ব্যান্ডেলের মেরি পার্ক।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রাক রজত জয়ন্তী বর্ষে পকুর পারে ষাট ফুটের বড় দুর্গা করে চমক শুরু হয়েছিল। মাঝে করোনায় বড় আকারে পুজো হয়নি। এবারে বড় বাজেটের পুজো করছে ব্যান্ডেল মেরি পার্ক সার্বজনীন। পুজোর থিম অকাল বোধন। পুজোর উপাচারে গামছা লাগে। গ্রাম বাংলার তাঁতিরা সেই গামছা যোগান দেন। তবে বর্তমান সময়ে তাঁত প্রায় অস্তমিত।গামছা দিয়ে মন্ডপ […]

এই মুহূর্তে জেলা

বিশ্ব জলাতঙ্ক দিবসে পথ কুকুর, বিড়ালদের টিকা করনে সচেতনতা হুগলি পশু হাসপাতালে।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- মারণ ব্যাধি র‍্যাবিশ ভাইরাসের অ্যান্টিডোড তৈরি করেছিলেন ফরাসি রসায়নবিদ ও মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুর। তার মৃত্যু দিনকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসাবে পালন করা হয়। সেই মতন হুগলির চুঁচুড়ায় পশু হাসপাতালে পালন করা হলো বিশ্ব জলাতঙ্ক দিবস। মারণব্যাধি জলাতঙ্ক থেকে বাঁচতে ১৮৮৫ সালে লুই পাস্তুর প্রথম এই ভাইরাসের টিকা আবিষ্কার করেন। যা পরবর্তীতে এক […]

এই মুহূর্তে জেলা

গঙ্গাদুষণ ও ডেঙ্গু রুখতে ঘাটপে হাট কর্মসূচি বৈদ্যবাটি পুরসভার।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই দুদিন আগে নবান্নের বৈঠকে পৌরসভার ১২ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু হাই বার্ডেন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার গঙ্গার পাশের ওয়াডগুলোকে এ নিয়ে সচেতন করতে ‘ঘাটপে হাট’ কর্মসূচি নেওয়া হলো। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের অধীনে হুগলী জেলা গঙ্গা পরিষদের উদ্যোগে বৈদ্যবাটি পুরসভার সহযোগিতায় ৫ দিন ব্যাপী […]

এই মুহূর্তে জেলা

সকালেই ভয়াবহ দুর্ঘটনা কামারপুকুরে।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা গোঘাটের কামারপুকুর বাইপাস সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের আর আহত হন আট জন। জানা গেছে প্রত্যেকদিনের মতই কামারপুকুর বাইপাস এলাকায় বেশ কয়েকটি মাছের গাড়ি, খালি করছিলেন স্থানীয় মানুষজন। তারা ওখান থেকে মাছগুলি মোটরসাইকেলে করে দূর দূরান্তের বাজারে নিয়ে যায়। অপরদিকে মেদিনীপুর দিক থেকে আসা একটি লরি দ্রুতগতিতে […]