এই মুহূর্তে কলকাতা

প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একডালিয়া পার্কে তার আবক্ষ মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৪ মার্চ:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের একডালিয়া পার্কে তাঁর এক আবক্ষমূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রয়াত মন্ত্রীর জন্মদিনে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী কিছুটা আবেগ প্রবম হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী জানান সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরেই তাঁর রাজনীতিতে পদার্পণ […]

এই মুহূর্তে জেলা

অয়ন শীলের শ্যালক গ্রেফতার, বধু নির্যাতন মামলায়।

হুগলি, ১৪ মার্চ:- গত বছর ২০ শে মার্চ ইডির হাতে গ্রেফতার হন নিয়োগ দূর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃনমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল।অয়ন শীলের চুঁচুড়া জগুদাস পাড়ার বাড়ি ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালায় ইডি। অয়নের আবাসন এবিএস টাওয়ারে ছিল অয়নশীল এর অফিস। সেই আবাসনে রয়েছে শান্তনুর একটি ফ্ল্যাট। চুঁচুড়ায় অয়নের অফিস এবং সল্টলেকের অফিস […]

এই মুহূর্তে জেলা

যৌথ মঞ্চের আহ্বানে আজ নবান্ন অভিযানের ডাক।

হাওড়া, ১৪ মার্চ:- রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ-এর আহ্বানে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুরে হাওড়া ফেরিঘাটে জমায়েত ডাকা হয়েছে। ইতিমধ্যেই সেখানে জমায়েত শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি বন্ধ হোক, রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শূণ্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘ রিলিফের দাবিতেই […]

এই মুহূর্তে কলকাতা

অবসরভাতা বাড়ল।

কলকাতা, ১৩ মার্চ:- ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীরা এবার অবসরের পর এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্যারা টিচার, এস এস কে, এম এস কে শিক্ষক, আশা, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, অতিরিক্ত […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপালের মুখেও মোদিজি কি গ্যারান্টি।

হুগলি, ১৩ মার্চ:- পিএম সুরজ পোর্টাল এর উদ্বোধনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মোদিজির গ্যারান্টির কথা বললেন। উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, আমি শপথ নিচ্ছি, নেতাজী সুভাষ, বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসাথে […]

এই মুহূর্তে জেলা

পোলবায় ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার এক, আজ ছাত্রের বাড়ি যান অসিত-লকেট।

হুগলি, ১৩ মার্চ:- মঙ্গলবার পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ঝাঁপা এলাকায় গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় ষষ্ঠ শ্রেনীর ছাত্র দেব ঘোষের। জানা যায় চাউমিন কিনতে গিয়ে নিখোঁজ ছিল সে। পরদিন সকালে স্থানীয় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয়। উত্তেজনা ছড়ায় পাইপ লাইনের কাজ করতে আসা শ্রমিকদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। তাদের অস্থায়ী কোয়ার্টার ভাঙচুর করা হয়। […]

এই মুহূর্তে কলকাতা

ভবানীপুরে নিহত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৩ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভবানীপুরে নিহত ব্যবসায়ী ভব্য লখানির বাড়ি যান। শিলিগুড়ি সফর কাটছাঁট করে দুপুরে কলকাতায় ফিরেই নিহত ওই ব্যবসায়ীর বাড়িতে যান তিনি। দীর্ঘ ক্ষণ শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, নৃশংস এই ঘটনায় তিনি বিচলিত। খুনের খবর পেয়েই মিছিল বাতিল করে তিনি নিজের কেন্দ্রে ফিরে এসেছেন। […]

এই মুহূর্তে জেলা

সাতসকালে বাস দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে, তীব্র যানজট।

হাওড়া, ১৩ মার্চ:- সাতসকালেই বিদ্যাসাগর সেতুতে ঘটলো বাস দুর্ঘটনা। বুধবার সকালে সাঁতরাগাছির দিক থেকে কলকাতার দিকে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারায় ধূলাগোড়-শিয়ালদহ রুটের একটি যাত্রীবাহী বাস। সামনে থাকা মালবাহী গাড়িকে সজোরে ধাক্কা মারে। মালবাহী গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনায় বাসের যাত্রীরা অল্প-বিস্তর আহত হন বলে জানা গেছে। […]

এই মুহূর্তে কলকাতা

পিএসসির নতুন চেয়ারম্যান হলেন মহুয়া বন্দোপাধ্যায়।

কলকাতা, ১২ মার্চ:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন মহুয়া বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে পিএসসি চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। রাজ্য সরকারের সেই প্রস্তাবে মঙ্গলবার অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতির কারণে অপসারণ করা হয়েছিল পিএসসি-র চেয়ারম্যানকে। দীর্ঘদিন পদটি শূন্য পড়ে ছিল। ফাঁকা রয়েছে বেশ কয়েকজন আধিকারিকের পদও। […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের আগে অবৈধ মদের চালান রুখতে সীমানাগুলিতে সিসি টিভির নজরদারি আফগারি বিভাগের।

কলকাতা, ১২ মার্চ:- লোকসভা নির্বাচনের আগে অবৈধ মদ চালান রুখতে আবগারি বিভাগ আন্ত:রাজ্য সীমানাগুলিতে সিসি টিভি নজরদারি চালু করছে। নির্বাচন কমিশন এবার লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মদের চোরাচালান রোখার উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিহারের মত মদ বর্জিত প্রতিবেশী রাজ্যগুলির ওপর বিশেষ ভাবে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতর। পুরুলিয়া, […]