এই মুহূর্তে জেলা

হাওড়ায় সত্যবালা আইডি হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ রায়।

  হাওড়া , ১৮ মার্চ :-  করোনা মোকাবিলায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল। হাওড়াতেও ঘুসুড়ির সত্যবলা আইডি হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। বুধবার এই হাসপাতালে এসে পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। এর আগে ওই হাসপাতালের মেল ওয়ার্ডের একটি অংশে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছিল। সাতটি বেড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা […]

এই মুহূর্তে জেলা

অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা শিবির অনুষ্টিত হলো চন্ডীতলায় ।

হুগলি,১৮ মার্চ :-  করোনা নিয়ে সচেতনতা শিবির অনুষ্টিত হলো চন্ডীতলায় । অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে এই শিবির করা হয় । এই সংস্থার সম্পাদক অভিজিৎ বেলেল বলেন সারা ভারত সহ গোটা বিশ্বে মানুষ এখন করোনা আতঙ্কে আতঙ্কিত । মানুষের মন থেকে এই ভীতি দূর করতেই রাস্তায় নামলো।কোরণাকে মোকাবিলা করার যা যা আগাম সতর্কতা মানুষের বাড়ি […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মিলল কলকাতায়।

  প্রদীপ সাঁতরা , ১৭ মার্চ :-  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টিনে। ওই যুবক আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই যুবক। ইংল্যান্ড থেকে ফেরার পরেই বেলাঘাটা আইডিতে তাঁকে পরীক্ষার জন্য নিয়ে আসা […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় বহুতলে আগুন আতঙ্ক ,ঘটনাস্থলে পুলিশ , দমকল।

  হুগলি, ১৭ মার্চ :-  উত্তরপাড়ায় বহুতলে আগুন।আজ রাত ১০ টার কিছু পরে আগুন লাগে।উত্তরপাড়া শিবতলা সম্মিলনী ক্লাবে থেকে কিছুটা দূরে বহুতলে এই আগুন লাগে।আগুন লাগে মিটার বক্সে।আগুন লাগার কারণে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।বহুতলের বাসিন্দাদের দাবি আচমকাই এক বিরাট কম্পনের আওয়াজ হয়।ঘর থেকে মুখ বাড়িয়ে দেখি আগুন জ্বলছে।চিৎকার করি,আসে পাশের লোক জন ও ফ্ল্যাটের […]

এই মুহূর্তে জেলা

প্রশাসনিক হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা শাহরুখ মোল্লার ১৬ বছরের মেয়ের বিয়ে রোধ করা হয়।

 উলুবেড়িয়া,১৭ মার্চ::-  প্রশাসনিক হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা শাহরুখ মোল্লার ১৬ বছরের মেয়ের বিয়ে রোধ করা হয়।   উলুবেড়িয়া বিডিও-র তৎপরতায় বন্ধ হল এক নাবালিকা ছাত্রীর বিয়ে। সোমবার রাতে বাগনান থানার ওলানপাড়ার কাজীপাড়ায় বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস জানান এলাকাবাসীর মারফত তাঁর কাছে এই দশম শ্রেণীর ছাত্রীটির বিয়ের তোড়জোড়ের খবর পৌঁছয়। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে নবালিকাটির বিয়ের প্রস্তুতি […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিজেপির।

হুগলি, ১৭ মার্চ :-  তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিজেপির। পৌর ভোটের মুখে এই নিয়ে আন্দোলনের যাওয়ার হুমকি তাঁদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভায়। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৯জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় […]

এই মুহূর্তে খেলাধুলা

হাবাসের ফোন আশুতোষকে , গোয়াতে আবেদন দুঙ্গার।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ মার্চ::-  পরেরবার এটিকে-মোহনবাগানের কোচ হচ্ছেন অ্যান্তেনিও লোপেজ হাবাস। সেকারণে এখন থেকেই ঘর গোছানো শুরু করে দিলেন এই স্প্যানিশ কোচ। সাইডব্যাক আশুতোষ  মেহেতাকে দলে নিতে চেয়ে তাঁকে ফোন করলেন হাবাস। তবে আশুতোষ মেহেতা কিন্তু সময় চেয়ে নিলেন। কারণ এটিকেতে প্রবীর দাস, প্রীতম কোটালের মতো সাইড ব্যাকদের সঙ্গে প্রতিযোগীতায় প্রথম দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে […]

এই মুহূর্তে খেলাধুলা

সঙ্কট থেকে সঙ্কটতর পিকে।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ মার্চ::-  খেলোয়াড় জীবনে লড়েছেন অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে। কোচিং কেরিয়ারেও গোলাপের মধ্যে কাঁটা ছিল। তবে তিনি ময়দানের পিকে বন্দ্যোপাধ্যায় হলেন ময়দানি লড়াইয়ে আরেক নাম। আর জীবনের শেষসময়ে এসেও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন সকলের প্রিয় প্রদীপ দা। তাঁর অবস্থা যত সময় যাচ্ছে সঙ্কট থেকে সঙ্কটজনক হচ্ছে। বহু দিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন পিকে। মঙ্গলবার […]

এই মুহূর্তে জেলা

করোনার জেরে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় এবার দূরপাল্লার বেশ ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল।

  হাওড়া,১৭ মার্চ :-  করোনা ভাইরাসের আতঙ্কের জেরে যাত্রী কম হওয়ায় এবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে আগামী ২৪ মার্চ ও ৩১ মার্চ হাওড়া থেকে মুম্বাইগামী দুরন্ত এক্সপ্রেস(১২২৬২), ২৫ মার্চ ও ১ এপ্রিলের মুম্বই হাওড়া […]

এই মুহূর্তে জেলা

‌করোনা ভাইরাস আতঙ্কের জেরে তারকেশ্বরের গাজন মেলা বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

হুগলি, ১৭ মার্চ :-‌  করোনা ভাইরাস আতঙ্কের জেরে তারকেশ্বরের গাজন মেলা বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। ‌ তারকেশ্বর পৌরসভার চেয়ারম‍্যান তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের সদস‍্য স্বপন সামন্ত একথা জানিয়েছেন। রাজ‍্য সরকার বিভিন্ন জায়গায় জমায়েতের উপর যে বিধিনিষেধ আরোপ করেছেন তা নিয়ে চেয়ারম‍্যান তারকেশ্বর মঠের সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজের সাথে ফোনে কথা বলেন। চেয়ারম‍্যানকে ফোনে তিনি […]