হাওড়া ,১৯ মার্চ :- আজ থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসায় কোয়ারান্টাইন কেন্দ্র চালু করা হচ্ছে।করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া পুরসভার যৌথ উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে কোয়ারান্টিন কেন্দ্র চালু করা হচ্ছে বলে জানা গেছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সেখানে আজ থেকে ১৫০ বেডের কোয়ারান্টাইন কেন্দ্র চালু হয়ে যাবে। এরজন্য গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নেওয়া হয়। ইতিমধ্যেই সেখানে বেড সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গিয়েছে। স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড়দের বিশ্রামের যে ঘর রয়েছে সেখানেই কোয়ারান্টাইন কেন্দ্র খোলা হয়েছে। স্টেডিয়ামের ভিতরের অংশে জীবাণুনাশকের কাজ করা হয়েছে। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের বন্দোবস্ত রাখা হয়েছে এখানে।
Related Articles
কোন্নগরে সংবিধান নিয়ে পথে বেসরকারি আইন কলেজের ছাত্র-ছাত্রীরা।
হুগলি, ১৮ আগস্ট:- হাতে সংবিধান নিয়ে পথে নামলো বেসরকারী আইন কলেজেল ছাত্রছাত্রীরা। তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার গোটা দেশ।আজ কোন্নগর বাটা থেকে কোন্নগর স্টেশন পর্যন্ত মিছিল করলো কোন্নগরের একটি বেসরকারী আইন কলেজের ছাত্র ছাত্রীরা। শুভদীপ দাস নামে আইনের এক ছাত্র বলেন সংবিধানে কর্মের অধিকার হচ্ছে।কাজে গিয়ে এক ছাত্রী ধর্ষিতা হচ্ছে, তাকে খুন করা হচ্ছে।তার দাম তোলা […]
বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
হাওড়া, ৬ জুলাই:- বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পামেলার মা ও দিদিকেও। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। পাশাপাশি পামেলার অ্যান্ড্রয়েড ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে তার সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল। খেলাধুলায় পামেলা ভালো ছিল। […]
বাপের বাড়িতে আত্মঘাতী স্ত্রী, খবর বাড়িতে আত্মঘাতী স্বামীও। শোকের ছায়া হাওড়ায়।
হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- বাপের বাড়িতে এসে আত্মঘাতী স্ত্রী, খবর পেয়ে নিজের বাড়িতে আত্মঘাতী স্বামীও। শুক্রবার রাতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া দুই পরিবারেই। জানা গেছে, বাপের বাড়িতে বৌমার আত্মহত্যা করার খবর আসতেই শ্বশুরবাড়ি থেকে গোটা পরিবার পৌঁছে গিয়েছিল হুগলির শেওড়াফুলিতে। এদিকে, সেই সুযোগেই বাড়ি ফাঁকা পেয়ে নিজের হাওড়ার বাড়িতে আত্মঘাতী হন স্বামী। হাওড়া ঘোষপাড়ার ঘটনা। […]








