হাওড়া , ১৮ মার্চ :- করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য প্রায় শতাধিক আইসোলেশন বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এবিষয়ে পুরসভার কমিশনার কোনও মন্তব্য করতে রাজি হননি।
হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য জানান, গত কয়েকদিন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে প্রায় ১০০টি বেড থাকছে। সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। অন্যদিকে, উত্তর হাওড়ার গোলাবাড়ির এক বাসিন্দা হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সূত্রের খবর। তাঁকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।গত এক তারিখ নিউইয়র্ক থেকে তিনি দেশে ফিরেছিলেন। এরপর বেঙ্গালুরু যান। জ্বর, সর্দির উপসর্গ থেকে অসুস্থ বোধ করায় বুধবার তিনি নিজেই হাওড়া জেলা হাসপাতালে আসেন। সেখান থেকে তাঁকে সত্যবালা আইডি হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। তবে, সরকারিভাবে এই খবর জানা যায়নি।Related Articles
মিডিয়া ট্রায়াল বন্ধের আবেদন বিচারপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৫ আগস্ট:- বিচার বিভাগকে স্বাক্ষী রেখে মিডিয়া ট্রায়াল বন্ধ করার পক্ষে জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিডিয়া ট্রায়াল আদালতের মামলাকে বিপথে চালিত করছে বলেও বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় নব মহাকরণ ভবনের একাংশ আনুষ্ঠানিক ভাবে কলকাতা হাইকোর্টের হাতে হস্তান্তরের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এব্যাপারে বিচার বিভাগ ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। […]
রূপান্তরকামীদের দূরত্ব দূর করতে উদ্যোগী হল হুগলী গ্রামীণ পুলিশ।
হুগলি, ৪ আগস্ট:- রূপান্তরকামীরা এই সমাজেরই অংশ তারা অচ্ছুৎ নয়। ২০১৯ সালে দেশের সর্বচ্চ আদালত তাদের অধিকারের স্বীকৃতি দিয়েছে।তা সত্ত্বেও সমাজে নানা ভাবে হেনস্তা হতে হয় তাদের। কখনো পুলিশের কাছেও ভালো ব্যবহার পায়না। কলকাতা আনন্দম নামে একটি সংস্থা যারা রূপান্তরকামীদের নিয়ে কাজ করে। সেই সংগঠন হুগলি গ্রামীন পুলিশের সহযোগীতায় আজ পুলিশ রূপান্তরকামীদের দূরত্ব দূর করতে […]
অনলাইনে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ বাড়ানো হলো।
কলকাতা, ৭ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত করার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। অর্থ দফতরের মেডিক্যাল সেল এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী অনেক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক এখনও স্বাস্থ্য প্রকল্পের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করাননি। আগের […]









