হুগলি , ১৯ মার্চ :- জনসংখ্যা বৃদ্ধির সাথেই বাড়ছে জলের চাহিদা, বিশেষ করে সেই জলের চাহিদা চরম আকার নেয় জ গ্রীষ্মকালে।এবার সেই জলের সংকট অনেকটাই চাহিদা মেটাবে উত্তরপাড়ায় ধর্মতলা এলাকায় কাজ শুরু হওয়া এক অত্যাধুনিক জল প্রকল্প।একটা সময় হুগলীর উত্তরপাড়া কোতরং এলাকার এই গঙ্গার ধারে পুর ও নগর উন্নয়ন দপ্তরের জমিতে ফ্লিম সিটি করার ঘোষণা করা হয় , কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত না হওয়াতে সেই এলাকায় তেরি হচ্ছে এই প্রকল্পের কাজ। ‘কেএম ডি এ’এর উদ্যোগে প্রায় সাত একর জমিতে হতে চলা এই প্রকল্পের কাজ শেষ হলে উপকৃত হবেন এই এলাকা সহ পার্শবর্তী কয়েক লক্ষ বাসিন্দা।গঙ্গা থেকে জল তুলে সেই জল বিশেষ পদ্ধতিতে শোধন করে তা পাঠিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট জলাধারে,তারপর সেই জলাধারে ফের পরিশোধন করে তা পাইপ লাইনের মাধ্যমে চলে যাবে পুরসভা ও পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় তৈরী জলাধারে এবং সেখান থেকেই পৌছে যাবে এলাকার বাড়ীতে।
২৫০ এমএলডি ক্ষমতাসম্পন্ন এই প্রকল্প থেকে সুফল পাবে হুগলীর মোট ৭টি পুরসভা অর্থাৎ উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া,শ্রীরামপুর, ডানকুনি, চাপদানী, বৈদ্যবাটি পুরসভার মতো কানাইপুর, নবগ্রাম,রিষড়া রঘুনাথপুর,পেয়ারাপুর, ,রাজ্যধরপুর সহ মোট ৬টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পের কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে দফায় দফায় আধিকারিকরা আসছেন। ।সিইও অন্তরা আচার্য জানান আমাদের এখন লক্ষ দ্রুত প্রকল্পের কাজ শেষ করা,সেই জন্য প্রতি পনেরো দিন অন্তর এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসবেন পদস্থ ইঞ্জিনিয়াররা। উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান মানুষের দৈনন্দিন জলের চাহিদার কথা বিবেচনা করে প্রায় ১৬০০ কোটি ব্যয়ে তৈরী এই প্রকল্প স্বাধীনতার পর বাংলার সব চেয়ে বড় জল প্রকল্প। যে প্রকল্পের ফলে উপকৃত হবেন প্রায় আঠারো লক্ষ মানুষ। তাই একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অন্যদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম নিয়মিত খবর নিচ্ছেন কাজের অগ্রগতি নিয়ে।আমরা আশাবাদী এই প্রকল্পের কাজ সময়ে শেষ হবে। প্রকল্পের এক আধিকারিক জানান আগামী দিনে শতাধিক কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা আছে। স্থানীয় বাসিন্দা দেবাশিস সরকার জানান খুব ভাল উদ্যোগ,বিশেষ করে গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যার সমাধান হবে।এখন দেখার এই প্রকল্পের কাজ কত তাড়াতাড়ি শেষ হয়ে পাওয়া যায় পরিশ্রুত পানীয় জল,তার অপেক্ষায় এলাকাবাসী।Related Articles
সচিন টেন্ডুলকারের জন্মদিনের দিনে মৃত্যু হলো ময়দানের ক্রীড়াপ্রেমী চিত্র সাংবাদিক রনোজয় রায় এর।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৪ এপ্রিল:- কলকাতা ময়দানে সাংবাদিকতা তে নক্ষত্র পতন চলে গেলেন চিত্র সাংবাদিক রনি রায় – সাংবাদিকরা এমন পাহারাদার যারা গোটা রাস্তায় আলো জ্বালাবার দায়িত্বে থাকে। কিন্তু তার নিজের ঘরে অন্ধকার। গোটা দুনিয়ার খবর নিলেও তার খবর কেউ নেয় না। কিন্তু এই পেশাতে আবেগ আছে সেখানে কিছু ব্যক্তি এমন আছে যাদের কিছু হলে সেটা দাবানল […]
স্বস্তি টেনিস দুনিয়ায়, করোনা নেগেটিভ জকোভিচের।
স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- এক সপ্তাহ পর করোনা পরীক্ষা নেগেটিভ টেনিস তারকা নোভাক জকোভিচের। গত সপ্তাহে ২৩ জুন এই মুহুর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন। শুধু নিজেই নয়, সস্ত্রীক করোনা আক্রান্ত হন টেনিস তারকা। যারপর ফ্যানেদের মনে জকোভিচ ও তাঁর স্ত্রীকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। জোকারের স্ত্রী এলেনা […]
আন্ত ক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবে।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- আন্ত ক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবে। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন। ছিলেন বিখ্যাত সাঁতারু ইলা পাল, বালি বিএড কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ দাস, সমাজসেবী শ্যামল বোস, শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ গৌড়মোহন দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিধায়ক […]







