এই মুহূর্তে কলকাতা

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ।

  তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:-  করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর […]

এই মুহূর্তে কলকাতা

‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ১২০ কিলোমিটার রাস্তা জল দিয়ে ধোয়ার নিদান মেয়রের।

  প্রদীপ সাঁতরা, ২৩ মার্চ:-  করোনা মোকাবিলায় শহর কলকাতাকে পরিচ্ছন্ন রাখার দিকেও বাড়তি জোর দিচ্ছে পুরসভা। শহরের জঞ্জাল সাফাই ব্যবস্থার পরিদর্শনে বেরিয়ে এই বার্তাই দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। চীনেও করোনা ঠেকাতে রাস্তা ধোয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০টি স্প্রিংকলার দিয়ে শহরের ১২০ কিলোমিটার রাস্তা ধোয়া […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২৩ মার্চ:- নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন সংক্রমণের আশঙ্কা কমাতে রাজ্য সরকার আন্ত রাজ্য যাত্রী পরিবহণ বন্ধ রেখেছে। ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। এমত অবস্থায় বিমান চলাচল করলে লক ডাউন সম্পুর্ন […]

এই মুহূর্তে রাজ্য

কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, লকডাউন ভাঙলেই সাজা,করোনা নিয়ে কঠোর পদক্ষেপ কেন্দ্র ও রাজ্যের।

  প্রদীপ সাঁতরা ,২৩ মার্চ:-  লকডাউন ভাঙলে কড়া অবস্থান নিতে হবে। প্রয়োজনে প্রশাসনকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। দেশের সব রাজ্যের কাছেই এমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই রাজ্যে সেই কথা আগেই জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। বলা হয়েছে লকডাউন ভাঙলে বা কেউ কোয়ারেন্টাইনে যেতে না চাইলে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করলে জামিন […]

এই মুহূর্তে কলকাতা

করোনা মোকাবিলায় হাসপাতালের সামনেই চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করতে চলেছে রাজ্যসরকার।

  প্রদীপ সাঁতরা,২৩ মার্চ:-   লকডাউনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাসপাতালের সামনে রাখতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী এব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করছেন করোনায় আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না চিকিৎসক ও নার্সরা। তারউপর লকডাউনের ফলে নার্সদের অনেককেই বাড়িতে যেতে অসুবিধে হবে। আর বাড়িতে গেলে তাদের হাসপাতালে […]

এই মুহূর্তে জেলা

করোনা সচেতনতায় প্রচার শেওরাফুলি ও সিঙ্গুরে।

হুগলি,২৩ মার্চ:-  মুখ্যমন্ত্রী ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী করোনা সচেতনতায় রাস্তায় নামলো বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । মানুষকে সচেতনতা মূলক প্রচারপত্র দেবার পাশাপাশি মাস্কও বিলি করলেন বিনামূল্যে। এবং মানুষকে আসস্ত্ত করতে বলেন কোনো গুজবে কান দেবেন না। যেকোন পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর এর পাশাপাশি তিনিও যে সর্বত্র মানুষের […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল বিকেল চারটে থেকে কলকাতা সহ রাজ্যের ২৩ টি পুর শহরে লক ডাউন লাগু করা হচ্ছে।

তরুণ মুখোপাধ্যায় ,২২ মার্চ:-  করোনা ভাইরাসের প্রকোপে রাশ টানতে আগামীকাল বিকেল চারটে থেকে কলকাতা সহ রাজ্যের ২৩ টি পুর শহরে লক ডাউন লাগু করা হচ্ছে।আগামীকাল থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে রাজ্যের পুর শহরগুলিতে যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে । তবে সাধারণ মানুষের বিভ্রান্তী এড়াতে কোন কোন পণ্য ও পরিষেবা ‘লক ডাউনের’ […]

এই মুহূর্তে কলকাতা

করোনা রুখতে শান্তিযজ্ঞ ভারত সেবাশ্রম সংঘের।

  তরুণ মুখোপাধ্যায় ,২২ মার্চ:-  করোণার মহামারী রুখতে এবং মানুষের মধ্যে থেকে আতঙ্ক দূর করে শান্তি ফিরিয়ে আনতে এবার ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের সম্মুখে প্রার্থনায় বসলেন সংঘের সন্ন্যাসীরা। করোনার কোন ধরনের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তাই ভারত সেবাশ্রম সংঘের দেশ – বিদেশের কার্যালয় গুলিতে মন্দির দর্শন ও প্রসাদ বিতরণ ১০ এপ্রিল […]

এই মুহূর্তে কলকাতা

পাঁচটা বাজতেই রাজভবনে ঘণ্টা, বাদ্যি বাজালেন সস্ত্রীক রাজ্যপাল। ধন্যবাদ জ্ঞাপন এ পিছিয়ে নেই হাওড়ার মানুষও।

  প্রদীপ সাঁতরা , ২২ মার্চ:-  কাঁটায় কাঁটায় পাঁচটা বাজল, একসঙ্গে চারদিক থেকে বেজে উঠল নানা রকম শব্দ! কেউ ঘণ্টা, কেউ কাঁসর, কেউ বা সত্যিই থালা আর চামচের যুগলবন্দি! সেই সঙ্গে শাঁখের আওয়াজ, উলুধ্বনি! কেউ বা বাজালেন বাঁশিও! পাড়া থেকে পাড়া যেন সরগরম হয়ে উঠল অভিনন্দনের আওয়াজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীর কাছে […]

এই মুহূর্তে কলকাতা

রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১।

  প্রদীপ সাঁতরা , ২২ মার্চ:-  রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১ , বিশ্বে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল , আক্রান্তের সংখ্যা তিন লাখ। রবিবার জনতা কারফিউয়ের দিনেই তিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যু হল । আজ সকালেই বিহারের এক যুবকের মৃত্যু হয় এই ভাইরাসের আক্রমণে […]