হাওড়া,১৮ এপ্রিল:- শুক্রবার প্রশাসনের তরফ থেকে হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডকে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই হাওড়া সিটি পুলিশ লকডাউন সফল করতে তৎপর হয়। শনিবার সকাল থেকেই লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। চলে ধরপাকড়। লকডাউন ভঙ্গকারী বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন সকাল থেকেই পুলিশ হাওড়ার বিভিন্ন থানা […]
Author: khaborsojasaptaadmin
মরসুম থমকে গেলেও থেমে নেই ইস্টবেঙ্গল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ এপ্রিল;- একোস্টার মাধ্যমে কোস্টারিকার বিশ্বকাপ দলের কোচ অস্কারের সঙ্গে কথা ইস্টবেঙ্গলের। লকডাউনের আবহে ইস্টবেঙ্গলে হয়নি বাব়পুজো। তবে বাব়পুজো না হলেও পরের মরসুমের দলগঠন করতে থেমে নেই ইস্টবেঙ্গলের কর্তারা। মরসুম থমকে গেলেও থেমে নেই ইস্টবেঙ্গল। শতবর্ষে ট্রফিহীন ক্লাব পরের বছরের ঘর ঘোছানোর কাজ অনেকটাই এগিযে রেখেছে। বলবন্ত সিং থেকে মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে আগামী […]
এম্বুলেন্স খারাপ হওয়ায় নিজের গাড়িতে মা ও সদ্যোজাতকে বাড়ি ফেরালেন সিউড়ি থানার অফিসার আশিস রায়।
বীরভূম,১৮ এপ্রিল:- সিউড়ি হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে বাড়ি ফিরছিলেন মহিলা। সিউড়ি বোলপুর রাস্তার উপার অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায় । সেই সময় শহরের রাস্তায় লকডাউন ঠিকঠাক হচ্ছে কিনা তার তদারকিতে বেরিয়েছিল সাব-ইন্সপেক্টর আশিস রায়ের নেতৃত্বে পুলিশের একটি গাড়ী। রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স দেখে তারা ড্রাইভার কে জিজ্ঞাসা করে জানতে পারেন অ্যাম্বুলেন্সটি ব্রেক ডাউন হয়ে […]
গঙ্গায় ঝাঁপ মহিলার। বেলুড়ে চাঞ্চল্য।
হাওড়া,১৮ এপ্রিল:- লকডাউনের মধ্যেই গঙ্গা থেকে উদ্ধার হল মাঝবয়সী এক মহিলার মৃতদেহ। শনিবার সকালে বেলুড়ে ঘটে ওই ঘটনা। বছর ৪০-৪৫ এর মহিলার পরিচয় এখনও জানা যায়নি। শনিবার সকালে ওই মহিলাকে বেলুড়ের জগন্নাথতলা ঘাটের সামনে মন্দিরে বসে কয়েকজন দুঃস্থকে আর্থিক সহযোগিতা করতে দেখা গিয়েছিল। এরপরে তিনি গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যান। সেখানে এক রিকশা চালককে […]
দক্ষিণবঙ্গের সবথেকে বড় কোয়ারেন্টাইন সেন্টার হিন্দমোটরে।
হুগলি,১৭ এপ্রিল:- হুগলি জেলার সবথেকে বড় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে হিন্দমোটরের একটি বেসরকারি কারখানায়। শনিবার সেই কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর রাও , চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির,পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব,মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।এই কোয়ারেন্টাইন সেন্টার শুধু হুগলি জেলাই নয় দক্ষিণবঙ্গের সবথেকে বড় কোয়ারেন্টাইন সেন্টার এটা জানালেন জেলাশাসক।
হাওড়া হুগলির বর্ডারে করা চেকিং শুরু করলো প্রশাসন।
হুগলি,১৭ এপ্রিল:- হাওড়া হুগলির বর্ডারে করা চেকিং শুরু করলো প্রশাসন।করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এই পরিস্থিতিতে কড়াকড়ি ভূমিকা পালন করছে প্রশাসন।শনিবার হাওড়া ও হুগলির বর্ডার বালিখালে সমস্ত গাড়ি ও মানুষ যারা হাওড়া থেকে হুগলি জেলায় আসছে তাদের থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে চেকিং চালাচ্ছে উত্তরপাড়া পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পৌরপ্রধান দিলীপ যাদব বলেন যেহেতু এটা […]
মানবিক মুখ থানার আইসি’র। লকডাউনে অমিল ওষুধ জোগাড় করে হেপাটাইটিস-বি রোগীর বাড়িতে পৌঁছে দিল পুলিশ।
হাওড়া,১৮ এপ্রিল:- চলছে দেশজুড়ে লকডাউন। অত্যাবশকীয় পরিষেবা হিসাবে ওষুধের দোকান খোলা থাকলেও অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ওষুধ না পেয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। লকডাউন পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে। এমনই এক সমস্যায় পড়েছিলেন হাওড়ার ব্যাঁটরার মুসলমানপাড়া লেনের বাসিন্দা এক যুবক। তিনি হেপাটাইটিস-বি রোগী হওয়ায় তাঁকে নিয়মিত ওষুধ খেতে হয়। কিন্তু সেই […]
করোনার রেড-স্টার জোন হাওড়ায় মানুষকে সচেতন করতে রোড পেইন্টিং মালিপাঁচঘড়া থানার পুলিশের উদ্যোগে।
হাওড়া,১৮ এপ্রিল:- করোনার সময় সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে এই সময় ঘরে থাকেন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হন, প্রত্যেকে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন এই বিষয়ে মানুষকে সচেতন করতে মালিপাঁচঘড়া থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে রাস্তার উপর পেইন্টিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। কোথাও […]
লকডাউনকে উপেক্ষা করে ভীড় তালডাঙ্গার জুম্মা মসজিদের নামাজে।
সুদীপ দাস,১৭ এপ্রিল:- লকডাউন উপেক্ষা করে ভীড় জমিয়ে চলছিলো দেদার নামাজ পাঠ। প্রসঙ্গত করোনা আতঙ্কের লক ডাউনের মধ্যে চলছে সারা দেশজুড়ে।দেশের প্রধানমন্ত্রী , রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই বারংবার করোজোরে অনুরোধ করেছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা । কিন্তু সেই কথা উপেক্ষা করেই তালডাঙ্গার জুম্মা মসজিদে চলছিল নামাজপাঠ ।এই খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ উপস্থিত হতেই তাদের […]
লকডাউন এর মধ্যে রাস্তা তৈরি নিয়ে বিতর্ক পূর্বস্থলী 2 নম্বর ব্লকে।
পূর্ব বর্ধমান র,১৭ এপ্রিল:- স্বাধীনতার পর থেকে গ্রামে নেই কোনো পাকা রাস্তা। আলপথ ধরে হেঁটে পৌঁছাতে হয় নিজের গন্তব্যে। পূর্ব বর্ধমানের কালনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের অন্তর্গত দেবনগর গ্রামে চিত্রটা এমনই । দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুক্রবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে গ্রামের মধ্যে,। যদিও লকডাউন এর সময় কাজ করানো কেন্দ্র করে […]

