হুগলি , ২৫ জুলাই:- টানা লক ডাউনে ফ্যাক্টরি বন্ধ থাকার ফলে মাইনা না পাওয়ার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক শ্রমিক। আজ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের গর্জি তে । উত্তম ঘোষ নামে মধ্যবয়স্ক এই ভদ্রলোক স্থানীয় একটি কেমিক্যাল কারখানায় কাজ করতেন। কিন্তু এরপর লক ডাউনের সময় টানা চার মাস ফ্যাক্টরি বন্ধ থাকায় […]
Author: khaborsojasaptaadmin
লাঠি উচিয়ে কিংবা ধমকিতে নয় , এবারে চাকার হাওয়া ছেড়ে লকডাউন সফল করতে বদ্ধপরিকর পুলিশ।
হুগলি , ২৫ জুলাই:- লাঠি উচিয়ে কিংবা ধমকিতে নয় এবারে চাকার হাওয়া ছেড়ে লকডাউন সফল করতে বদ্ধপরিকর পুলিশ। সাপ্তাহিক লকডাউনের ২য় দিনেও যথেষ্ট তৎপর পুলিশ। সকাল থেকেই হুগলীর বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি লক্ষ্য করা গেলো। চুঁচুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে-মোড়ে লকডাউন সফল করতে টহল দিলো পুলিশ। পাশাপাশি এদিন সদর শহরের বেশকিছু জায়গায় লকডাউনে অযথা বেরনো […]
ফাইনাল টেস্টের প্রথম দিনে স্বস্তিতে ইংরেজরা।
স্পোর্টস ডেস্ক , ২৫ জুলাই:- ওলি পোপ ও জোস বাটলারের লড়াইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড৷ শুরু ভালো না-হলেও পঞ্চম উইকেটে ১৩৬ রানের অভিক্ত পার্টনারশিপে সিরিজ নির্ণায়ক টেস্টে শুক্রবার প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় রুট অ্যান্ড কোং৷ দ্বিতীয় টেস্টের উইনিং কম্বিনেশন ভেঙে দলে জোড়া পরিবর্তন এনেছে ইংরেজ টিম ম্যানেজমেন্ট। জ্যাক ক্রলেকে বসিয়ে নির্ণায়ক টেস্টে অতিরিক্ত […]
সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। হাওড়ায় রাস্তাঘাট প্রায় শুনশান। টহল দিচ্ছে পুলিশ।
হাওড়া , ২৫ জুলাই:- কোভিড সংক্রমণ ঠেকাতে সারা রাজ্যে সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। আজও সকাল থেকে হাওড়ার রাস্তায় সক্রিয় পুলিশ। চলছে নজরদারি। সকাল থেকেই রাস্তায় সম্পূর্ণ লকডাউনের ছবি দেখা যাচ্ছে। হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশবাহিনী শহরের বিভিন্ন অঞ্চলে টহলদারি চালাচ্ছে। দোকানপাট পুরোপুরি বন্ধ। রাস্তায় গাড়িও দেখা যাচ্ছে না। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বেরলে […]
ওয়ার্ক আউটে ব্যস্ত বজরং পুনিয়া ।
স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। ২০২১ সালের জুলাইতে অলিম্পিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। লকডাউনের কারণে অন্যান্য ক্রীড়াবিদদের মতো গত কয়েক মাস গৃহবন্দি কুস্তিগির বজরং পুনিয়া। ফলে তাঁর অলিম্পিকের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছিল। এবার সুযোগ পেয়েই শুরু করেছেন জোরকদমে অনুশীলন। যদিও করোনার সামাজিক দূরত্ব বিধি বলবৎ […]
পিএসজি ছেড়ে আপাতত কোথাও যাচ্ছেন না, সাফ জানালেন এমবাপে।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুলাই:- ২০১৮ মোনাকো থেকে রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরোয় পিএসজি’তে যোগদান করেছিলেন ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। গত তিন মরশুমে ক্লাবকে নিরাশ করেননি ফ্রান্সের তরুণ ফুটবল সেনসেশন। কিন্তু ২০১৯-২০ মরশুম শেষ হতে না হতেই পিএসজি তারকা কিলিয়ান এমবাপেকে দলে নিতে ঝাঁপিয়েছিল কয়েকটি ক্লাব।জিদানের পছন্দের পাত্র হওয়ায় করিম বেনজেমার সঙ্গী হিসেবে এমবাপেকে দলে […]
কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল হুগলিতে , মোট কোভিড আক্রান্ত ২৫২৬ জন , সুস্থ্য হয়েছেন ১৫৮৩ জন ।
হুগলি , ২৪ জুলাই:- কিছু এলাকায় সংক্রমন কমেছে আবার কিছু এলাকায় সংক্রমন বাড়ছে তাই নতুন কনটেনমেন্ট জোনের তালিকা জানালো হুগলি জেলা প্রশাসন । কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল হুগলিতে । গত ৯ জুলাই থেকে ২১ টি কনটেনমেন্ট জোন এলাকায় লকডাউন শুরু হয় । জেলা শাসক ওয়াই রত্নাকর রাও জানিয়েছেন , ২১ টির মধ্যে ১৪ টি জোনে […]
১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল, বৈঠকের আগেই জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুলাই:- ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ফাইনাল ৮ নভেম্বর। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই তা কার্যত বলেই ফেললেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। বিসিসিআই সূত্রে খবর, প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০ টি ম্যাচ খেলা হবে আইপিএলে। চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের ঘোষণা অনুযায়ী মোট ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। তাতে […]
হনুমানকে নিজের বাড়ি থেকে গুলি করে মেরে ফেলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।
নদীয়া, ২৪ জুলাই:- একটি হনুমানকে নিজের বাড়ি থেকে গুলি করে মেরে ফেলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, শনিবার সকালে নদীয়া শান্তিপুর থানার বাইগাছি পাড়ার বাসিন্দা অজয় দাস তার একটি এয়ারগান দিয়ে হনুমান কে লক্ষ্য করে গুলি চালায়। আর সেই গুলিতেই হনুমানের মৃত্যু হয় বলে অভিযোগ প্রতিবেশীদের। প্রতিবেশীদের দাবি […]
ফের সোনামুখীতে ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে।
বাঁকুড়া , ২৪ জুলাই:- সোনামুখী বনদপ্তর সূত্র মারফত জানতে পারা যায় এদিন এই ময়াল সাপটি সোনামুখী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রাস্তার ওপরে চলাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা । ময়াল সাপটি কে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা । এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সোনামুখী থানায় খবর দেয়। সোনামুখী পুলিশ বনদপ্তর খবর দিলে সোনামুখী ফরেস্ট অফিসার দয়াল […]

