স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। ২০২১ সালের জুলাইতে অলিম্পিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। লকডাউনের কারণে অন্যান্য ক্রীড়াবিদদের মতো গত কয়েক মাস গৃহবন্দি কুস্তিগির বজরং পুনিয়া। ফলে তাঁর অলিম্পিকের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছিল। এবার সুযোগ পেয়েই শুরু করেছেন জোরকদমে অনুশীলন। যদিও করোনার সামাজিক দূরত্ব বিধি বলবৎ থাকায়, অন্য কারর সঙ্গে কুস্তি করতে পারছেন না তিনি। নিজেকে ফিট রাখতে বজরং পুনিয়ার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঝুলন্ত দড়িকে ধরে উপরে উঠছেন ও নিচে নামছেন তিনি। পুনিয়ার ওয়ার্ক আউটের ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।
Related Articles
শনিবার থেকে চালু হচ্ছে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ৩১ মার্চ:- রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলেছে। এবার দুয়ারে সরকার শিবির কে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে। এজন্য ১০ মার্চের মধ্যে ১ লক্ষ শিবিরের কর্মসূচি […]
হুগলিতে মোদি-মমতার তুই সভা নিয়ে তৃণমূল-বিজেপির তৎপরতা তুঙ্গে।
হুগলি, ৯ মে:- হুগলি জেলায় মোদি মমতা দুই সভা নিয়ে তৃণমূল বিজেপির তৎপরতা তুঙ্গে।ভোট যত এগিয়ে আসছে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা নিয়ে তত উন্মাদনা বাড়ছে। হুগলি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে হাই ভোল্টেজ সভা। এবার মোদির আগেই মমতার সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলী। চুঁচুড়া মাঠে তোড়জোড় চলছে ১২ […]
দিদিকে চাইছে না বাংলার মানুষ। ২ মের পর বাংলায় আসল পরিবর্তন হবে – প্রধানমন্ত্রী।
হাওড়া , ৬ এপ্রিল:- দিদিকে আর চাইছেন না বাংলার মানুষ। ২মে’র পর বাংলায় আসল পরিবর্তন হবে। ডুমুরজলার সভায় বললেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা ময়দানে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, পরিবর্তনের ঢেউ আজ আমি এখানেও সামনে দেখতে পাচ্ছি। তোলাবাজ, সিন্ডিকেটরাজ, অত্যাচারী, হত্যাকারী বাংলার সরকার। ২মে’র পর বাংলায় আসল পরিবর্তন হবে। দিদি […]








