সৌরভ রায় , ৬ আগস্ট:- দফায় দফায় বৃষ্টিপাত ও আকাশ মেঘলা থাকায়, মাঠে আলোর অভাবে বারবার বন্ধ করে দিতে হয় খেলা। ফলে বুধবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে টেস্টের প্রথম দিনে মাত্র খেলা হল ৪৯ ওভার। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক আজহার আলি। তবে এদিন মাঠে টস করতে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে […]
Author: khaborsojasaptaadmin
বেআইনি মদ দোকানের বিরুদ্ধে অভিযানে এলাকার মহিলারা।
ধরমপুর , ৬ আগস্ট:- বেআইনি মদ দোকানের বিরুদ্ধে অভিযানে এলাকার মহিলারা । বেআইনি মদ দোকানে গিয়ে ভাঙ্গচুর চালালো এলাকার মহিলারা । ঘটনাটি চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকার । অভিযোগ , দীর্ঘ দিন ধরেই ধরমপুর এলাকায় রাজ্যসড়কের ধারে থাকা বেশকিছু দোকানে চলছিল অবৈধ ভাবে মদ ব্যবসা । মদ দোকানগুলি থেকে […]
ফেডেরার-নাদাল ছাড়াই এবারের গ্র্যান্ড স্ল্যাম।
স্পোর্টস ডেস্ক , ৫ আগস্ট:- করোনা ভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়নি । ফলে নাদালেরও আর একটা গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি। যুক্তরাষ্ট্র ওপেনে নামলে নাদালের সামনে একটা সুযোগ ছিল । কারণ ফেডেরার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন । কিন্তু শেষ পর্যন্ত নাদালও নিজের নাম তুলে নিলেন যুক্তরাষ্ট্র ওপেন থেকে […]
আইপিএল থেকে সরে দাঁড়ানো চমৎকার সিদ্ধান্ত: স্টার্ক
স্পোর্টস ডেস্ক , ৫ আগস্ট:- টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে নাম সরিয়ে নিয়েছিলেন মিচেল স্টার্ক। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় বিশ্বকাপ পিছিয়ে গেলেও নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টটি সেপ্টেম্বরে নেয়ার […]
সাপ্তাহিক লকডাউনের ১ম দিনেও পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকায়।
সুদীপ দাস , ৫ আগস্ট:- আগষ্টে সাপ্তাহিক লকডাউনের ১ম দিনেও পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা দেখাতে পথে নামলো । চুঁচুড়া শহরের বিভিন্ন প্রান্তে এদিন লাঠি হাতে অযথা বাইরে বেরোনো মানুষদের ঘরে পাঠালো । পুলিশের সাথে তর্কে জড়িয়ে বেশকয়েকজন আবার আটকও হলো । চুঁচুড়া থানার পুলিশ এদিন রাস্তায়-রাস্তায় রিতিমত টহল দিলো । হুগলি-চুঁচুড়া পুরসভার সামনে এদিন বেশকয়েকজন […]
লকডাউন তোয়াক্কা না করে সামাজিক নিয়ম ভেঙে রাম মন্দিরের উদ্বোধন শান্তিপুরে।
নদীয়া , ৫ আগস্ট:- লকডাউন তোয়াক্কা না করে সামাজিক নিয়ম ভেঙে রাম মন্দিরের উদ্বোধন । বুধবার নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া স্টেশনপাড়া এলাকায় রাম মন্দির উদ্বোধন হলো । চললো লাড্ডু বিতরণ এবং খাওয়া-দাওয়ার আয়োজন । প্রশাসনের নেই কোনো হেলদোল । উল্লেখ্য , করোনা সংক্রমণ রুখতে নতুন করে লকডাউন এর দিন ঘোষণা করেছে রাজ্য সরকার । সেইমতো […]
লকডাউন অমান্যকারীদের কান ধরে উঠবস করাল বিধাননগর থানার পুলিশ।
শিলিগুড়ি , ৫ আগস্ট: পূর্ণ লকডাউনের আগস্ট মাসের প্রথমদিন বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর থানার পুলিশ। এবং যারা অযথা মোটরসাইকেল বা পায়ে হেঁটে বাইরে বেরিয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ দাঁড় করান। এবং জানতে চাওয়া হয় যে কেন তারা বাইরে বেরিয়েছেন। […]
করোনায় আক্রান্ত বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।
হাওড়া , ৫ আগস্ট:- করোনায় আক্রান্ত হলেন হাওড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ী (৮৫)। সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে ভর্তি করা হয় কলকাতার মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে। সপ্তাহের প্রথম দিন সোমবার শারীরিক অসুস্থতার কারণে তিনি হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর সোয়াব টেস্ট করা […]
লকডাউন ভেঙেই জেলা জুড়ে রাম-নাম গেরুয়া শিবিরে।
চিরঞ্জিত ঘোষ , ৫ আগস্ট:- রাজ্য সরকারের ডাকা লকডাউনকে উপেক্ষা করেই রামের আরাধনায় মাতলো ডানকুনি মন্ডল বিজেপি । এদিন সকাল থেকেই রিতিমত মাইক বাজিয়ে এই পুজোর জানান দেয় স্থানীয় বিজেপি নেতৃত্বরা । ছোট থেকে বড় সকলকে নিয়েই চলে পুজোর আয়োজন । ঢাক , কাসা বাজিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলে পুজোপাঠ । ভক্তদের জন্য লাড্ডু […]
অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নরেন্দ্র মোদি ।
অযোধ্যা , ৫ আগস্ট:- বুধবার সকালে বহুপ্রতিক্ষিত অযোধ্যায় রাম জন্মভূমিতে ভগবান শ্রী রামের মন্দিরের শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হলো । প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেন । উত্তরপ্রদেশের রাম জন্মভূমি অযোধ্যায় ছিল সাজো সাজো রব । পুরো শহরটা সেজে উঠেছে হলুদ রঙে । প্রত্যেক বাড়িতে চলছে ভজন কীর্তন , পুরো শহর জুড়ে করা হয়েছে […]

