সুদীপ দাস , ৫ আগস্ট:- আগষ্টে সাপ্তাহিক লকডাউনের ১ম দিনেও পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা দেখাতে পথে নামলো । চুঁচুড়া শহরের বিভিন্ন প্রান্তে এদিন লাঠি হাতে অযথা বাইরে বেরোনো মানুষদের ঘরে পাঠালো । পুলিশের সাথে তর্কে জড়িয়ে বেশকয়েকজন আবার আটকও হলো । চুঁচুড়া থানার পুলিশ এদিন রাস্তায়-রাস্তায় রিতিমত টহল দিলো । হুগলি-চুঁচুড়া পুরসভার সামনে এদিন বেশকয়েকজন পুলিশ অযথা বাইরে বেরনো মানুষদের পথ আটকালো । অত্যন্ত প্রয়োজন ছাড়া এদিন যারা বাইরে বেড়িয়েছে তাঁরা পুলিশের প্রশ্নের মুখে পরে। ভূল স্বীকার করা ব্যাক্তিদের বাড়ি পাঠানোর পাশাপাশি এখানে বেশ কয়েকজনকে আটকও করা হয় । প্রিজন ভ্যানে চাপিয়ে আটক ব্যাক্তিদের থানায় নিয়ে যায় পুলিশ । বাঁশবেড়িয়া ঝুলুনিয়া চৌমাথা মোড়ে চলছে নাকা চেকিং। দু চাকা থেকে চার চাকা সব গাড়ি দাঁড় করিয়ে জানা হচ্ছে তারা কোনো জরুরি পরিষেবার কাজে বেরিয়েছেন এবং সকলের কাছে আই কাড দেখানোর পর তাদের ছাড়া হচ্ছে । আবার যারা মাস্ক পড়ে আসেননি তাদেরকে আবার কান ধরে ওঠবস করানো হচ্ছে।
Related Articles
ভ্যাকসিনের সরবরাহ নিয়ে সরব মুখ্যমন্ত্রী , ফের আরো একবার প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১২ মে:- ভ্যাকসিনের সরবরাহ নিয়ে বারবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছে ইতিমধ্যেই। এই বিষয় নিয়ে বারবার কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টিকাকরণ নিয়ে ফের একবার সরব হলেন তিনি। আজ প্রধানমন্ত্রীকে ফের একবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, দেশে করোনার অবস্থা খুবই মারাত্মক। টিকাকরণ একমাত্র […]
দীপাবলীর আগেই মায়াপুরের চন্দ্রদ্বয় মন্দিরে জ্বলে উঠলো শত প্রদীপ।
নদীয়া, ৩০ অক্টোবর:- দীপাবলীর আগেই নদিয়ার ইসকনের প্রধান কেন্দ্র শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জ্বলে উঠলো শত শত দ্বীপ। কোজাগরী লক্ষী পুজোর দিন থেকে মায়াপুর ইসকনে শুরু হয়েছে দীপদান অনুষ্ঠান চলবে রাসপূর্ণিমা পর্যন্ত। একমাস ধরে চলা বিশ্বব্যাপী এই দ্বীপদান অনুষ্ঠানে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই দ্বীপদান করতে আসে ইসকন মন্দিরে। দ্বীপ দান অনুষ্ঠান চলে প্রতিদিন সন্ধ্যা ৭ […]
ইয়াসের চোখ রাঙানি , মৎস্যজীবি থেকে গঙ্গাপাড়ের বাসিন্দাদের সচেতন পৌরসভার !
সুদীপ দাস , ২৪ মে:- আমফানের বছর ঘুরতেই আবারও ঘুর্নিঝড়ের ভ্রূকুটি। কোভিডের আবহের মধ্যেই এই অতি বিপজ্জনক ঘুর্নিঝড়ের মোকাবিলায় সদা সতর্ক রাজ্য সরকার। ভৌগলিকভাবে রাজ্যের দক্ষিনে অবস্থিত হুগলী জেলার পূর্ব সীমানাতেই রয়েছে গঙ্গা। জেলার সদর চুঁচুড়া শহর এই গঙ্গাপারেই অবস্থিত। শহরের চকবাজার থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত রয়েছে বাঁধ। এই বাঁধের দু’ধারে বহুবছর আগেই বসতি গড়ে […]









