শিলিগুড়ি , ৫ আগস্ট: পূর্ণ লকডাউনের আগস্ট মাসের প্রথমদিন বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর থানার পুলিশ। এবং যারা অযথা মোটরসাইকেল বা পায়ে হেঁটে বাইরে বেরিয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ দাঁড় করান। এবং জানতে চাওয়া হয় যে কেন তারা বাইরে বেরিয়েছেন। অপরদিকে অযথা বাইরে বেরিয়েছে যারা তাদের বেশ কয়েকজনকে কান ধরে উঠবস করান পুলিশ। এরপর তাদের বাড়িতে পাঠিয়েদেন। সম্পূর্ণভাবে লকডাউন সফল করতে পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত লকডাউন অমান্যকারী সাতজনকে গ্রেফতার করেছে। এবং তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা করা হবে।
Related Articles
কলকাতার অনুকরণে দিল্লিতেও বইমেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ জানুয়ারি:- কলকাতা বইমেলার অনুকরণে দিল্লিতেও একটি বই মেলার আয়োজন করবে রাজ্য সরকার। সোমবার দুপুরে সল্টলেকের সেন্টাল পার্কে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা করে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সেই বইমেলায় রাজ্যের সব জেলা অংশ নেবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বইমেলা প্রাঙ্গণ তার নিজস্ব ঠিকানা পেল। আমার দীর্ঘদিনের পরিচিত, যখন সরকারে ছিলাম […]
শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জানুয়ারি:- ২০২১ খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের […]
বর্ধমান লোকালে পাথর ছোঁড়ার অভিযোগ মানকুন্ডুতে, জখম তরুণী।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ বর্ধমান লোকালে পাথর ছোড়ার অভিযোগ উঠল। রবিবারের ওই ঘটনায় বছর চব্বিশের এক তরুণী জখম হয়েছেন। জানালার কাঁচ ভেঙে তাঁর মাথা কেটে যায়। ত্রিবেণী রথতলার ওই তরুণী মামন জানা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। রবিবার মানুকুণ্ডুতে একটি অন্নপ্রাশন বাড়িতে কাজে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বন্ধু তথা ওই সংস্থায় কর্মরত […]








