হাওড়া , ১ সেপ্টেম্বর:- গত রবিবার লিলুয়া রেলওয়ে কলোনিতে রান্নাঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে জখম হয়েছিল এক কিশোরী। দীর্ঘদিন আবাসনের কোনও সংস্কার না হওয়ায় সেদিন রেলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছিল। এবার এই নিয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্রের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ হল। মঙ্গলবার সকালে কৈলাসবাবুর নেতৃত্বে কলোনির সকল মানুষদের নিয়ে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। […]
Author: khaborsojasaptaadmin
সূরা প্রেমীদের জন্য সুখবর শর্তসাপেক্ষে আজ থেকেই খুলে যাচ্ছে পানশালা ৷
কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যের সূরা প্রেমীদের জন্য সুখবর ৷ আজ থেকেই শর্তসাপেক্ষে রাজ্যে বার খুলে যাচ্ছে ৷ বারের পাশাপাশি রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে আজ থেকে ৷ এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । বার ও রেস্তোরাঁয় কড়া ভাবে করোনা বিধি মেনেই মদ বিক্রি করা যাবে ৷ পাঁচ মাস পর রাজ্যের হোটেল ও […]
নতুন জার্সিতে বিরাট-এবিরা, ছবি পোস্ট আরসিবির ।
স্পোর্টস ডেস্ক, ১ সেপ্টেম্বর:- আরসিবি গত সপ্তাহে দুবাই পৌঁছানোর পর তাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যেই মাঠে নেমে অনুশীলন শুরু করে দিয়েছে। বিরাট কোহলি পাঁচ মাস পর মাঠে ফিরতে পারাকে এক দারুন অনুভূতি বলে বর্ণনা করেছিলেন। আর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের ত্রয়োদশতম সংস্করণের জন্য তাদের নতুন জার্সি প্রকাশ করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের পরে দ্বিতীয় দল […]
মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল জলের তলায়।
পূর্ব মেদিনীপুর , ১ সেপ্টেম্বর:- মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল জলের তলায়। দুর্ভোগ এ রোগী ও রোগীর আত্মীয়রা। ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ডুবল বৃষ্টির জলে। সদর জেলা হাসপাতালে বাইরের এক হাঁটু জল পেরিয়ে রোগীর পরিবার এবং রোগী নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে। একইভাবে বাইরের জল মেল […]
ফের আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা জগাছায়।
হাওড়া , ১ সেপ্টেম্বর:- ছাঁট লোহা ব্যবসায়ীকে কারখানার মধ্যে ঢুকে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল হাওড়ার জগাছায়। সোমবার রাতে ঘটনাটি ঘটে। সশস্ত্র দুষ্কৃতিরা পুলিশের ‘চর’ সন্দেহে এক ব্যক্তির উপর হামলা চালায় বলে অভিযোগ। রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে সোমবার রাতের ঘটনায় দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত জিতু দত্ত […]
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ ক্রীড়া জগতের ।
স্পোর্টস ডেস্ক , ৩১ আগস্ট:- প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অস্ত্রোপচারের পর মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে ভুগছিলেন, তার উপর করোনা সংক্রমণ হয়েছিল। দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৮৪ বছর বয়সে তিনি প্রয়াত হন। প্রণববাবুর প্রয়াণে ক্রিকেট দুনিয়া থেকে ভারতের প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ টুইট […]
আগামীকাল পুলিশ দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ৮ সেপ্টেম্বর তা পালন করা হবে।
কলকাতা , ৩১ আগস্ট:- প্রথম সারির করনা যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত যে সব পুলিশ কর্মী মারা গেছেন বা করনা জয় করে ফিরে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার ৮ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন সংলগ্ন সভাঘর থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে করনা সংক্রমিত হয়ে […]
প্রয়াত প্রণব মুখোপাধ্যায় , শেষকৃত্য মঙ্গলবার।
সোজাসাপটা ডেস্ক , ৩১ আগস্ট:- প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তাঁর জীবনাবসান হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। গত ৯ অগস্ট, রবিবার রাতে ১০ নম্বর রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে চোট লাগায় পর দিন সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল তা বের করতে […]
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ হাওড়ার পরিবার।
হাওড়া , ৩১ আগস্ট:- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হাওড়া। শোকস্তব্ধ তাঁর পরিবার। সোমবার এই খবর আসার পর কার্যতই শোকে ভেঙে পড়েছেন তাঁর পরিবার পরিজনেরা। মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডের বাড়িতে বসে দাদার স্মৃতিচারণ করতে গিয়ে বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় বলেন, “তিনি ( প্রণব মুখোপাধ্যায় ) ভারতবর্ষের মন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভারতের রাজনীতির […]
সম্পূর্ণ লকডাউন নিয়ে অনড় রাজ্য , ৭,১১, ১২ সেপ্টেম্বর জারি থাকছে লকডাউন জানাল নবান্ন।
নবান্ন , ৩১ আগস্ট:- আগামীকাল থেকে শুরু হতে চলা আনলক ফোর পর্বে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র। তাদের সঙ্গে আলোচনা না করে লকডাউন জারি করা যাবে না বলে নিদান দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলে সরব হয়েছে বিরোধীরা। একই সঙ্গে রাজ্যে করোনা মোকাবিলা কৌশল নিয়ে […]

