পূর্ব মেদিনীপুর , ১ সেপ্টেম্বর:- মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল জলের তলায়। দুর্ভোগ এ রোগী ও রোগীর আত্মীয়রা। ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ডুবল বৃষ্টির জলে। সদর জেলা হাসপাতালে বাইরের এক হাঁটু জল পেরিয়ে রোগীর পরিবার এবং রোগী নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে। একইভাবে বাইরের জল মেল মেডিকেলের ভিতর ঢুকে পড়েছে। ফলে জলের মধ্যেই বেড পেতে তার মধ্যেই রোগীকে রাখা হয়েছে। চিকিৎসকরা চিকিৎসা করছেন জলের মধ্যে দাঁড়িয়েই। হাসপাতালে রোগীদের খাবার তৈরি করার জায়গায় ভয়াবহ পরিস্থিতি। এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে রান্না চলছে রোগীদের। দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে নূতন মেডিকেল কলেজের কাজ চলছে। বিভিন্ন জায়গায় ড্রেন আটকে কাজ চলছে। হলে বৃষ্টি হলেই ডুবছে জেলা সদর হাসপাতাল । দেখা নেই কোন হাসপাতাল আধিকারিকদের।
Related Articles
অবসরের পর এবার কোচের ভূমিকায় ওয়াসিম জাফর।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আসন্ন মরশুমের জন্য উত্তরাখন্ড ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ঘরোয়া ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান ওয়াসিম জাফর। পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাখন্ড ক্রিকেট দলের হয়ে তাঁর এক বছরের চুক্তির কথা নিশ্চিত করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ হাজারেরও বেশি রানের মালিক। উল্লেখ্য, গত মরশুম শেষে দীর্ঘ দু’দশকেরও বেশি […]
আইপিএল এর বাকি মাত্র ২৫ দিন , কবে ক্রীড়া সূচি প্রকাশ ? জানাল বিসিসিআই ।
স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট। ফাইনাল হবে ১০ নভেম্বর। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। একমাসও বাকি নেই ক্রোড়পতি লিগের অথচ এত দেরি কেন করছে বিসিসিআই? সূত্রের খবর, আইপিএল শুরুর আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ওই সিরিজ খেলে […]
স্বর্গীয় তৃণমূল নেতা দেবাশীষ দাসের স্মৃতিতে স্বাস্থ্য শিবির ও রক্তদান কর্মসূচি শেওড়াফুলিতে
হুগলি, ১ মার্চ:- প্রতি বছর মতো এবছরও হুগলি জেলার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল নেতা স্বর্গীয় পৌরসদস্য মাননীয় দেবাশীষ দাস (রানা) স্মৃতির উদ্দেশ্যে জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা পৌরপ্রধান পারিষদ মাননীয় সুবীর ঘোষ (ভাই) ও পৌরসদস্য শুভাশীষ জোয়ারদারের (কাজু) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবিরের সকাল থেকে বহু মানুষ এই শিবিরে এসে তাদের স্বাস্থ্য […]









