কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৭৩ হাজার ৬৭৯ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪০ হাজার ৭০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন […]
Author: khaborsojasaptaadmin
ইনডোর ট্রেনিং শুরু বাংলার ক্রিকেটারদের।
স্পোর্টস ডেস্ক , ৫ অক্টোবর:- সরকারের অনুমতি মিলতেই সোমবার থেকে শুরু হয়ে গেল বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ। তবে এখন শুধুমাত্র জিম ও ফিটনেস ট্রেনিংই করতে পারবেন ক্রিকেটাররা। যে সব ক্রিকেটারদের নিজস্ব গাড়ি আছে, কেবলমাত্র তাঁরাই ট্রেনিং এ অংশ নিতে পারবেন। এদিন ট্রেনার সঞ্জীব সাহার নেতৃত্বে সিনিয়র বাংলার দলের ১৫ জন ক্রিকেটার ও ১৪ জন মহিলা ক্রিকেটার […]
বিটি রোড অবরোধকে কেন্দ্র করে তপ্ত টিটাগড়।
ব্যারাকপুর, ৫ অক্টোবর:- বিজেপির যুব নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় সোমবার বেলায় হঠাৎ রণক্ষেত্রের চেহারা নিল টিটাগড়। এদিন সকাল থেকেই টিটাগড় থানার সামনে দফায় দফায় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। এদিন বেলা তিনটে নাগাদ থানার সামনে পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে ক্ষিপ্ত জনতাকে রাস্তা […]
সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে আগেই প্রস্তুতি শুরু করে দিলো সোনামুখী বনদপ্তর ।
বাঁকুড়া , ৫ অক্টোবর:- গত কয়েকদিন ধরে বড়জোড়া জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকায় হাতির উপদ্রব ক্রমশ বৃদ্ধি পেয়েছে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে স্থানীয় কৃষকদের। আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষরা। আর সে কারণেই সোনামুখী বনদপ্তর আগেভাগে সর্তকতা অবলম্বন হিসেবে প্রস্তুতি শুরু করে দিলেন । ইতিমধ্যেই শুরু হয়েছে মশাল তৈরির কাজ কড়া সতর্ক রয়েছেন সোনামুখী […]
বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন।
কলকাতা , ৫ অক্টোবর:- নতুন জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। নবান্নে আজ মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষার ভালো ফলাফল সব ছাত্র-ছাত্রীদের জীবনের সম্পদ। তাই মেধাতালিকা না থাকলে এ নিয়ে তাদের গর্ব […]
টিটাগড়ে খুন বিজেপি নেতা। হাওড়ায় বিক্ষোভ।
হাওড়া , ৫ অক্টোবর:- রবিবার রাতে টিটাগড় থানার সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। এই হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে বিজেপি যুব মোর্চা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন হয় হাওড়া ময়দানে। এদিন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। উত্তপ্ত হয়ে […]
বেলুড়ে তরুণীর শ্লীলতাহানি। চাঞ্চল্য।
হাওড়া , ৫ অক্টোবর:- বেলুড়ে রবিবার ভরসন্ধ্যায় জনৈকা তরুণীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল। ঘটনার পর বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সন্ধ্যে নাগাদ বেলুড় বাজার থেকে ফুচকা কিনে বাড়ি ফেরার সময় বাড়ির সামনেই ঘটনাটি ঘটে। বাইকে করে পিছন দিক থেকে আসে তিন যুবক। এখনও অভিযুক্তদের সনাক্ত করতে পারেনি পুলিশ। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার […]
দুঃসাহসিক ! দিনেদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী।
হাওড়া , ৫ অক্টোবর:- ফ্ল্যাটে একাকী বৃদ্ধাকে মারধর করে তাঁর গা থেকে সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির রোজ মেরি লেনের একটি বহুতল আবাসনে। তিন তলার ফ্ল্যাটে ঘটে ওই ঘটনা। বৃদ্ধা শুভা দেবী মেহতা জানান, তাঁর ছেলে কাজে বেরিয়ে যাওয়ার পর এদিন তিনি একাই ফ্ল্যাটে […]
নিশ্চিন্দায় যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
হাওড়া , ৫ অক্টোবর:- গত প্রায় ৬ দিন ধরে খোঁজ ছিল না বাড়ির মালিকের। বছর তেত্রিশের যুবক কোথায় গেলেন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। পাশাপাশি দরজা-জানালা বন্ধ থাকায় বাড়ির ভিতর থেকে পোষ্য কুকুরের চিৎকার শুনে প্রতিবেশীদের সন্দেহ আরও বাড়ে। সোমবার দুপুরে নিশ্চিন্দা থানার পুলিশ,বালি দমকল বাহিনী এসে বাড়ির সদর দরজা ভাঙে। প্রথমে উদ্ধার হয় স্প্যেনিয়ান […]
অবশেষে কোন্নগড় স্টেশন এলাকা থেকে IPL বেটিং চক্রের মূল পান্ডা গ্রেফতার।
হুগলি , ৫ অক্টোবর:- গত 29 তারিখ কোন্নগর চটকল থেকে IPL বেটিং চক্রে জরিত সন্দেহে গ্রেফতার করা হয়েছিলো আটজন কে।একটি বাড়ি থেকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।সেদিন মূল পান্ডা রাহুল গুপ্তা পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না।আজ ভোর রাতে কোন্নগর স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।ধৃতর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল,নোটবুক ল্যাপটপ। […]

