হাওড়া , ৫ অক্টোবর:- রবিবার রাতে টিটাগড় থানার সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। এই হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে বিজেপি যুব মোর্চা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন হয় হাওড়া ময়দানে। এদিন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শেষমেশ কর্মসূচি সফল করে বিজেপি যুব মোর্চা কর্মীরা। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
Related Articles
বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেলো এক ছাত্র।
হাওড়া, ২৯ এপ্রিল:- এক বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেলো আরেক ছাত্র। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে জানা গেছে, সায়ন বসু নামের বেলুড় লালবাবা কলেজের এক ছাত্র তার এক বান্ধবীর সঙ্গে গঙ্গার ঘাটে বসেছিলেন। সেই সময় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক বালক।তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে […]
কৃতঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর এমনই প্রতিক্রিয়া আহত ছাত্রের পরিবারের।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন যেভাবে গ্রিন করিডর করে দুর্ঘটনার কবলে পড়া ছাত্রদের কলকাতায় নিয়ে গিয়েছে তার জন্য পুরো কৃতিত্ব দিয়েছেন রাজ্য প্রশাসন কে। শনিবার বৈদ্যবাটির বাড়িতে বসে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন আহত ছাত্র দিব্যাংশু ভগতের ঠাকুমা প্রতিমা ভগত। তিনি বলেন, আমরা কৃতঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। মুখ্যমন্ত্রী যে ভাবে […]
মহিলা ট্রেনি ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরজিকর মেডিকেলে।
কলকাতা, ৯ আগস্ট:- আজ শুক্রবার আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনকল ডিউটিতে ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই আরজিকরে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। রাত ২টো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে […]








