হাওড়া , ৫ অক্টোবর:- গত প্রায় ৬ দিন ধরে খোঁজ ছিল না বাড়ির মালিকের। বছর তেত্রিশের যুবক কোথায় গেলেন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। পাশাপাশি দরজা-জানালা বন্ধ থাকায় বাড়ির ভিতর থেকে পোষ্য কুকুরের চিৎকার শুনে প্রতিবেশীদের সন্দেহ আরও বাড়ে। সোমবার দুপুরে নিশ্চিন্দা থানার পুলিশ,বালি দমকল বাহিনী এসে বাড়ির সদর দরজা ভাঙে। প্রথমে উদ্ধার হয় স্প্যেনিয়ান প্রজাতির কুকুরটি। তারপর শুরু হয় তল্লাশি। প্রায় ৫ কাঠা জমির উপর বাড়ির একতলার একটি ঘরে মেলে অর্পণ দাসের ঝুলন্ত পচাগলা দেহ। তাঁর বাবা প্রদীপ দাস বছর দুয়েক আগে চেন্নাইতে চিকিৎসা করাতে যাওয়ার পথে নিরুদ্দেশ হয়ে যান। মা অর্পনা দাস মারা গিয়েছেন চার বছর আগে। পোষ্যকে নিয়ে একাই থাকতেন যুবক। বালি ঘোষপাড়ায় সোনার দোকান রয়েছে অর্পণের। কি কারণে এই ঘটনা জানা যায়নি।
Related Articles
পোষ্যের গলায় ইডি, সিবিআই লেখা পোস্টার ঝুলিয়ে তৃণমূলের ধিক্কার মিছিল।
হাওড়া, ২৪ আগস্ট:- ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্রের মোদি সরকার। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। বাংলায় ভোটে হেরে রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে অন্যায়ভাবে তৃণমূলকে হেনস্থা করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার হাওড়ায় পথে নামল শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের […]
কেন সিজারের পর আশঙ্কাজনক প্রসূতিরা,দেখবে বিশেষজ্ঞ কমিটি!
হুগলি, ১৯ জুলাই:- হুগলি জেলা হাসপাতালে একই দিনে সিজার হওয়া সংকটজনক পাঁচ প্রসূতির একজনের মৃত্যু,আশঙ্কাজনক তিনজন ভর্তি কলকাতার হাসপাতালে। একজন ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে। কি কারনে এমন হল তা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিধি দল আসবে জেলায়। হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে হুগলি জেলা সহ জেলার বাইরে […]
ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী এক ভাগ চাষী।
পূর্ব বর্ধমান,১৮ এপ্রিল:- ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী এক ভাগ চাষী। মৃত ওই ব্যক্তির নাম রবিলাল বাগ. বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত উপলতি গ্রামে. গতবার আলু চাষে লস, সেই সঙ্গে অকাল বৃষ্টিতে গতবার নষ্ট হয়ে গেছে ধান. সেই নিয়েই বেশ কিছু টাকা দেনার মধ্যে পড়েছিলেন রবিলাল বাবু. এই বছর আলুর দাম ভালো থাকলেও, আলু […]










