এই মুহূর্তে খেলাধুলা

পাঁচ বছর পর শিল্ডের সেমিতে মহমেডান

প্রসেনজিৎ মাহাতো , ১৪ ডিসেম্বর:- শিল্ডের কোয়ার্টার ফাইনালে গোকুলাম এফসি–কে ১–০ হারিয়ে শেষ চারে মহমেডান। পঁাচ বছর বাদে শিল্ডের সেমিতে মহমেডান। ২০১৪ সালে কোচ সঞ্জয় সেনের কোচিংয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর শিল্ড অনূর্ধ্ব–১৯ হয়ে গিয়েছিল। বুধবার যুবভারতীতে আইএফএ শিল্ডের সেমিফাইনালে মহমেডানের মুখোমুখি রিয়েল কাশ্মীর। অপর ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামবে ইউনাইটেড স্পোর্টস। খেলা হবে কল্যাণীতে। […]

এই মুহূর্তে জেলা

টেরাকোটার কাজ করে সারা বিশ্বকে তাক লাগিয়েছে পোড়া মাটির গ্রাম পাঁচমুড়া।

বাঁকুড়া, ১৪ ডিসেম্বর:- পোড়া মাটির গ্রাম পাঁচমুড়া। বাঁকুড়া জেলার এই গ্রাম টেরাকোটার কাজ করে শুধু মাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্বকে তাক লাগিয়েছে। মাটির উপর নকশা বানিয়ে তাকে নির্দিষ্ট পদ্ধতিতে আগুনে পুড়িয়ে টেরাকোটায় রূপ দেওয়ার পদ্ধতি এই পাঁচমুড়া তেই প্রথম। মূলত এখানে হাতি ঘোড়ার কাজ হত। টেরাকোটার আদি ঘরানা থেকে বেরিয়ে বেশ কিছু বছর যাবৎ মাটির […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- আবার কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারীর কারণে সপ্তাহে তিন দিন দিল্লি–কলকাতা উড়ান সপ্তাহে তিন দিন চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর, আমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে , শুভেন্দুর অনেক অজানা কথা সোজাসাপটায়।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- ২০২১ এর বিধানসভা ভোটের আগেই রাজ্য রাজনীতিতে গুঞ্জনের নাম শুভেন্দু অধিকারী। হ্যাঁ ঠিক শুনেছেন। এক সময় তৃণমূল কংগ্রেসের প্রধান ভরসা ছিল শুভেন্দুর কাঁধে।লোকসভা ভোটের পর জঙ্গলমহলে একের পরে এক পার্টি অফিস দখল পরে পুনরুদ্ধার করা যার উপর দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তিনি হলেন শুভেন্দু অধিকারী। এমন কি হলো যে শুভেন্দু অধিকারী […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরো এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

কলকাতা , ১৪ ডিসেম্বর:-ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার আগামী মাস থেকে সব স্তরের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরো এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্নে অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেসব কর্মীর মূল বেতন দুই লাখ এক হাজার টাকার মধ্যে তারা সবাই আগামী পয়লা জানুয়ারি থেকে […]

এই মুহূর্তে কলকাতা

শত্রুর মোকাবিলায় প্রস্তুত বাহিনী , কলাকাতায় দাঁড়িয়ে হুঙ্কার রাওয়াতের

কলকাতা , ১৪ ডিসেম্বর:- দেশের ভূখণ্ড কে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ভারতীয় সেনা কোন চেষ্টাই বাদ দেবে না সোমবার কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নীলগিরি ক্লাস সেভেনটিন এ ফ্রিগেট যুদ্ধজাহাজ উদ্বোধনে এসে দেশের শত্রুদের আরও একবার হুঁশিয়ারি দিলেন বিপিন রাওয়াত। চিফ অফ ডিফেন্স স্টাফ( সিডিএস) হিসেবে দেশের সেনাবাহিনীতে তাঁর জন্যই এই পদ তৈরি হয়। অতীতে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে বাজল ভোটের দামামা , প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন এর নেতৃত্বে কমিশনের একটি দল আগামী বুধবার তিন দিনের সফরে রাজ্যে আসছে। বৃহস্পতিবার তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক,পুলিশ সুপার, এবং পুলিশ কমিশনার ছাড়াও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র সঙ্গে বৈঠক করবেন বলে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পে চা বাগান শ্রমিকদের জন্য সাড়ে তিন হাজারেরও বেশি পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পের আওতায় চা বাগান শ্রমিকদের জন্য সাড়ে তিন হাজারেরও বেশি পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই সেগুলি প্রাপকের হাতে তুলে দে ওয়া হবে বলে রাজ্য আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মোট ৩৬৯০ টি পাকা বাড়ি তৈরি করা হবে। যাতে […]

এই মুহূর্তে কলকাতা

তিনজন আইপিএস অফিসারকে ১৫ ডিসেম্বরের মধ্যে ‘এনওসি’ দিতে হবে রাজ্যকে।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ে হামলা ও তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস আধিকারিক কে দিল্লিতে কেন্দ্রের ডেপুটেশনে যোগ দিতে বলার ঘটনা নিয়ে জটিলতা এখনো অব্যাহত। নবান্নের তরফে ইতিমধ্যেই ওই পুলিশ কর্তাদের ছাড়তে নিজেদের অনিচ্ছার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও জটিলতা এখনো কাটছে না। কারণ রাজ্য […]

এই মুহূর্তে জেলা

গুন্ডাগিরি নিয়ে দিলীপকে চরম হুঁশিয়ারি কল্যাণের।

হুগলি , ১৪ ডিসেম্বর:- বিজেপি দলটা গুন্ডা বাজদের দল, ওদের কাজ দাঙ্গা করা, গুন্ডাগিরি করা। আর ওদের ওই ক্ষ্যাপা ষাঁড়টা সকাল থেকে বেরিয়ে মানুষকে উত্তেজিত করে। তবে আমরা হিংসায় বিশ্বাস করিনা, আমরা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি তাই তৃণমূলের আর এক নাম সংগ্রাম। তবে ওরা গুন্ডামি করতে এলে আমরা চুপ করে বসে থাকব না ক্ষ্যাপা […]