কলকাতা , ১৪ ডিসেম্বর:- আবার কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারীর কারণে সপ্তাহে তিন দিন দিল্লি–কলকাতা উড়ান সপ্তাহে তিন দিন চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর, আমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি থেকে উড়ান বন্ধ করতে অনুরোধ করেছিল। মানুষের যাতায়াতে সমস্যার কথা ভেবে সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন উড়ান চালুর অনুমতি দেয় রাজ্য। দিল্লি থেকে সরাসরি কলকাতা আসতে না পারলেও, ঘুরপথে যাত্রীরা এতদিন যাওয়া আসা করছিলেন। কিন্তু এতে খরচ বেশি হচ্ছিল। তাই রাজ্য সরকারের কাছে প্রতিদিন দিল্লি থেকে কলকাতা সরাসরি উড়ান চালু করার অনুরোধ আসছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, এবার থেকে দিল্লি কলকাতা বিমান প্রতিদিন চলবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
Related Articles
ভাষা আন্দোলনের শহীদ কোন্নগরের শফিউর রহমানের জন্মভিটে আজও জরাজীর্ণ , কেউ ফিরেও তাকায় না।
তরুণ মুখোপাধ্যায় ,২১ ফেব্রুয়ারি:- ১৯৪৭ সালে বাংলা ভাগ হওয়ার পর থেকে পূর্ব বাংলার মানুষেরা পাকিস্তানের চাপিয়ে দেওয়া উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে শুরু করে মরণপন আন্দোলন। হাজার হাজার মানুষের দাবি বাংলা ভাষাকে উর্দুর পাশাপাসি পাকিস্তানের রাষ্ট্র ভাষা করতে হবে এই দাবি নিয়ে আন্দোলন তীব্রতর হয়। পূর্ব বাংলার আপামর ছাত্র-যুব সহ সমস্ত স্তরের মানুষ পাকিস্তানের এই […]
নিশ্চিন্দায় বোমা উদ্ধার। এলাকায় চাঞ্চল্য।
হাওড়া , ২৬ মার্চ:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বীরেন দাস কলোনি ঝিল পাড় থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমাগুলি একটি লাল রঙের ব্যাগের মধ্যে রাখা ছিল। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বোমা ২টি উদ্ধার করা হয়। তবে, কারা ব্যাগে ভরে এখানে বোমা রেখে […]
স্কুলে গিয়ে চাকরি হারানোর খবর শুনে ভেঙে পড়লেন পোলবার জিতেন।
হুগলি, ৪ এপ্রিল:- বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিলেন পোলবা কামদেবপুর হালদারপাড়ার যুবক জিতেন টুডু। সেখানেই চাকরি যাওয়ার খবরটা শুনতে পান। এরপরই ভাঙে পড়েন তিনি। বাড়ি ফিরে আসতে চাইলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের এক করণিক অনির্বান মণ্ডলকে জিতেনের সঙ্গে পাঠান। দাদপুরের হারিট হাই স্কুলের সদ্য প্রাক্তন পিওন জিতেন ফিরে আসেন বাড়িতে। ২০১৬ সালের রাজ্য এসএসসি-র গোটা প্যানেল বাতিল […]







