হুগলি , ২৫ ডিসেম্বর:- বাংলার কৃষকদের ডুবিয়ে উনি এখন দিল্লি, পাঞ্জাব ছুটছেন। যে ডিনামাইট দিয়ে টাটাপ্রকল্প গুঁড়িয়ে দিয়েছে সে এখন বলছে ইন্ডাস্ট্রি হাব করবে। শুধু সিঙ্গুর কেন সারা বাংলা জুড়ে করলেও আর কিছু হবে না বলে দাবি করেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। শুক্রবার সিঙ্গুরের মধুসূদনপুরে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শোনেন স্থানীয় কৃষকদের সাথে। সেখানেই তিনি আরো বলেন এখানে এখনো পর্যন্ত কিষান সম্মান নিধি চালু হয়নি ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিজেপি ক্ষমতায় এসে তা চালু করবে। একই সাথে তিনি বলেন ভোটের মুখে এখন ইন্ডাস্ট্রি হাবের কথা বলছে মুখ্যমন্ত্রী। এসব কিছুই হবে না, ভোট চলে গেলে সব বন্ধ হয়ে যাবে। আগামী দিনে বিজেপি সরকার আসছে বাংলায় এবং তারপরই এখানে ইন্ডাস্ট্রি হবে কর্মসংস্থান হবে।
Related Articles
নিম্নচাপে অসময়ে বৃষ্টির জেরে শীতকালীন চাষে ক্ষতির আশঙ্কা।
কলকাতা, ১৬ নভেম্বর:- নিম্নচাপের জেরে অসময়ে বৃষ্টির জেরে পাকা ধান ও শীতকালীন সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্য কৃষি দফতরের মুখ্য আবহাওয়াবিদ মৃণাল বিশ্বাস জানিয়েছেন, এই সময় বেশি বৃষ্টি চাষের জন্য অনেকটাই ক্ষতিকর। জেলায় জেলায় শীতের সব্জির চাষ শুরু হয়েছে। বৃষ্টি একটু বেশি হলেই সেসব সব্জিখেতের ফসল নষ্ট হয়ে যাবে। তাই কৃষি ও আবহাওয়া […]
পুলিশের উপর হামলা, ভাঙচুর , গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগে সাতজনকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ।
মালদা,৯ জানুয়ারি:- বনধের দিন মালদার সুজাপুর নয়মৌজা এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের গোলমাল বাধে। এরপরই ভাইরাল হয় পুলিশকর্মীদের গাড়ির ভাঙছে এমন ভিডিও। এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায়। পুলিশের বিরুদ্ধে ভাঙচুর করার ভিডিও দেখে সেই সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এই ঘটনাটি নিয়ে বিভিন্ন […]
এক টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য মালদায়।
মালদা,৩ ফেব্রুয়ারি:- টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ শোয়ার ঘর থেকে উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ডোবা পাড়া এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ আজ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে মৃত চালকের পরিবার ইংরেজবাজার থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকেরা। […]







