কোচবিহার , ২৫ ডিসেম্বর:- বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের এর উপর গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার মাথাভাঙ্গা থানার সামনে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি শুরু হওয়ার আগেই থানা সামনে উপস্থিত হয়েছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, মাথাভাঙ্গা থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা। প্রসঙ্গত, গতকাল রাতে মাথাভাঙা শহরের সুটুংগা সেতু সংলগ্ন এলাকায় বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের উপর গুলি চালানোর ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেই শুক্রবার বিজেপি নেতারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে মাথাভাঙ্গা থানার পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা কোনো ভাবেই যাতে থানা ঢুকতে না পারে তার জন্য থানার গেটে বেরিকেট লাগানো হয়েছে, মোতায়ন করা হয়েছে প্রচুর পুলিশ। মাথাভাঙ্গা পুলিশের দাবী, এই বিক্ষোভের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই আমরা সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে।
Related Articles
বিয়ার বিক্রিতে গত দু’মাসে সর্বকালীন রেকর্ড গড়লো রাজ্য।
কলকাতা, ১৪ মে:- গত দু’মাসে রাজ্যে বিয়ারের বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ল।মার্চ মাস থেকে চলতি মে মাস পর্যন্ত শুধুমাত্র বিয়ার বিক্রী করে চারশো কোটি টাকারও বেশি লাভ করেছে রাজ্যের আবগারি দফতর। সূত্রের খবর এতোদিন গ্রীষ্মের সময় মোটামুটি ভাবে দশলক্ষ্য কেস বিয়ার বিক্রী হতো সারারাজ্যে যা এইবছর সব রেকর্ড কে ছাপিয়ে গিয়েছে। এইবছর রাজ্যে বিগত এই তিনমাসে […]
মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো নির্মাণের উপর জোর দিচ্ছে সরকার।
কলকাতা, ১০ অক্টোবর:- অপরিকল্পিত ভাবে দ্রুত নগরায়নের ফলে আধা শহর বা পেরি আরবান এলাকা গুলিতে ডেঙ্গু – ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। চলতি মরসুমেও শহরের থেকে এই সব আধা শহরে ডেঙ্গু সংক্রমনের হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এমত অবস্থায় এই সব জায়গা গুলিতে দ্রুত মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো নির্মাণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। বিজ্ঞানসম্মত […]
বেশিরভাগ সমীক্ষাই বলছে বাংলা নিজের মেয়েকেই চায়।
কলকাতা, ২৯ এপ্রিল:- সব জল্পনা উড়িয়ে রাজ্যে ফের তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতবারের তুলনায় আসন সংখ্যা কমলেও ক্ষমতা দখলের মতো ম্যাজিক ফিগার অনায়াসে হাসিল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঘাসফুল শিবির ১৫২ থেকে ১৬৪ আসনে জিততে পারে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা ‘সি ভোটার। রাজ্যের ৪২ দশমিক ১ শতাংশ ভোটার শাসকদল তৃণমূল কংগ্রেসের উপরেই […]










