এই মুহূর্তে জেলা

নেতাজীর মৃত্যু রহস্য উৎঘাটনে প্রধানমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন – অর্জুন সিং।

ব্যারাকপুর , ২৩ জানুয়ারি:- শনিবার সকালে ভাটপাড়া থানার কাঁকিনাড়ার শিউলি সংঘ এবং সমাজসেবী অরুন সাউয়ের উদ্যগে কাঁকিনাড়া স্পোর্টস কমপ্লেক্স মাঠে ১২৫ তম নেতাজীর জন্মদিবসে ১২৫ জন বিশিষ্ট মানুষজন পতাকা উত্তোলন করেন। প্রাক্তন সেনাকর্মী থেকে শুরু করে সাংসদ অর্জুন সিং, বিধায়ক পবন সিং ও সুনীল সিং, চিকিৎসক, আইনজীবী, সমাজসেবক এবং করোনা যোদ্ধারা এদিন হাজির ছিলেন। এদিনের […]

এই মুহূর্তে জেলা

আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে চাতরা বন্ধু মহল ক্লাব।

হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন কে স্মরণ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংগঠন চাতরা বন্ধু মহল ক্লাব।শনিবার সকালে মনিষীদের ছবিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাব কর্তারা।এরপর খুদে পড়ুয়াদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সংগঠক শান্ত্বনু বাগ বলেন,মনিষীদের স্মরণ করে দিনভর সমাজসেবা মূলক কর্মসূচি নেওয়া […]

এই মুহূর্তে জেলা

মাই ড্রিম ফাউন্ডেশন কে সঙ্গে নিয়েদুস্থ ছাত্র-ছাত্রীদের পাশে নবগ্রাম পিপলস কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড।

হুগলি , ২৩ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর কানাইপুরে অনুষ্ঠিত হলো সচেতনতা মেলা। এদিন মাই ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগে কানাইপুর রামকৃষ্ণ স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব মানস রায় সহ বিশিষ্ট মানুষরা। এই মেলায় এলাকার বহু ছাত্র ছাত্রীদের মধ্যে বই, খাতা, পেন বিতরণ করা হয়। […]

এই মুহূর্তে জেলা

সিতাইয়ে নেতাজীর জন্মবার্ষিকী উদযাপনে বিজেপি নেতা সায়ন্তন বসুর মঞ্চে আগুন

কোচবিহার , ২৩ জানুয়ারি:- নেতাজী জন্মবার্ষিকী পালনের সময় সায়ন্তন বসুর মঞ্চে আগুন লাগার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের দিনহাটার সিতাই এলাকার বড়ডাঙা স্কুলের মাঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তি উপলক্ষ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বরা মিলে এক কর্মসূচির […]

এই মুহূর্তে কলকাতা

পরাক্রম দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি উদ্বোধন করেন।

কলকাতা , ২৩ জানুয়ারি:- নেতাজীর জন্মদিন এবছর পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরাক্রম দিবসে কলকাতায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে নেতাজী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে হাজির হন ঐতিহ্যবাসী ন্যাশনাল লাইব্রেরিতে। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে তিনি হেলিকাপ্টারে রেস কোর্সে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করা হলো সেটা অত্যন্ত দুঃখজনক – রাজীব বন্দ্যোপাধ্যায়।

হাওড়া ,২৩ জানুয়ারি:- গতকাল প্রথমে মন্ত্রিত্ব ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে রাজীবের পক্ষে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে মুখ খোলায় দল থেকে বহিষ্কৃত হতে হয় বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে। শনিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করলে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,”বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে এটা এতটাই দুঃখজনক যে, তিনি মনে হয়না […]

এই মুহূর্তে কলকাতা

শুধু দিল্লি কেন রাজধানী হবে? কলকাতাকেও দেশের একটি রাজধানী করা হোক- মুখ্যমন্ত্রী

কলকাতা , ২৩ জানুয়ারি:- শুধু দিল্লি কেন রাজধানী হবে? কলকাতাকেও দেশের একটি রাজধানী করা হোক৷ নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডের সভামঞ্চ থেকে কেন্দ্রের কাছে এমনই দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু কলকাতাই নয়, দেশের চার প্রান্ত চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন মমতা৷ দেশের চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি তুলেছেন তিনি৷ তবে বিজেপির দাবি, এটা […]

এই মুহূর্তে কলকাতা

আত্মনির্ভর ভারতের নেতৃত্ব দেবে বাংলা – কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী ।

কলকাতা , ২৩ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পুরন করতে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ নেতাজির ১২৫ তম জন্মবর্ষিকী উদযাপনের সূচনা করে তিনি বলেন, নেতাজি আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে সোনার বাংলা গড়ার ও ডাক দিয়েছিলেন। আজ তার স্বপ্নকে সামনে রেখে দেশ আত্মনির্ভর হয়ে উঠছে। বাংলা এই আত্মনির্ভর […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান , প্রতিবাদে শুধু ”জয় হিন্দ , জয় বাংলা” বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা , ২২ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাঁধল বিতর্ক। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সংস্কৃতি মন্ত্রকের আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন এর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র পাশাপশি বক্তার তালিকায় নাম ছিল মমতার। কিন্তু তার বক্তব্য রাখার আগেই তাল কাটে।বক্তা হিসেবে তাঁর […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে উদ্বোধন হলো কফি হাউজের , মিলবে অত্যাধুনিক পরিষেবা।

চিরঞ্জিত ঘোষ , ২৩ জানুয়ারি:- ডানকুনিতে উদ্বোধন করা হলো রূপস আড্ডা নামে একটি কফি শপের। এ প্রসঙ্গে বলতে গিয়ে সংস্থার কর্ণধার কৃষ্ণেন্দু মিত্র জানালেন যে কফি সপ টি করার উদ্দেশ্য হচ্ছে ডানকুনি এলাকার অল্প বয়সী ছেলেমেয়েরা তারা যেমন এখানে আড্ডা দিতে পারবেন তাঁর সঙ্গে সঙ্গে সুস্থ আলোচনা এবং বিভিন্ন রকম পড়াশোনার ব্যাপারে তারা একে অপরের […]