হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করলো শেওড়াফুলি বিজেপির মন্ডলের কর্মীরা। কয়েকশো মহিলা কর্মীরা পা মেলায় এই শোভাযাত্রায়। শ্রীরামপুর নগাড় মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, শেষ হয় শেওড়াফুলি রেলপার্কে। ১২০ ফুটের জাতীয় পতাকা দেখতে জিটি রোড়ের দুধারে ভীড় জমান সাধারন মানুষ।
Author: khaborsojasaptaadmin
নেতাজীকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২২ জানুয়ারি:- রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কলকাতা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে। শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে দিয়ে শুরু হওয়া এই শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা রেড রোডে শেষ হবে। এই […]
প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে কচ্ছপের মাংস বিক্রি
দক্ষিন দিনাজপুরঃ , ২৩ জানুয়ারি:- বহুদিন ধরেই গঙ্গারামপুরে একেবারে প্রশাসনের নাকের ডগায় বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে কচ্ছপের মাংস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ৷ বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়া সত্ত্বেও কোনো ফল হয়নি৷ তবে কিছু সংখ্যক অসাধু কচ্ছপ ব্যবসায়ী ধরা পড়লেও কিছু অজানা কারণে আবার তারা ছাড়াও পেয়েও গিয়েছেন৷ গঙ্গারামপুরের নাম প্রকাশে […]
সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে উত্তেজনা
হুগলি , ২৩ জানুয়ারি:- সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল কাজিডাঙ্গা মোড়ে। পুলিশ সূত্রে খবর শুক্রবার গভীর রাতে কেউ বা ওই পার্টি অফিসের কাঁচের জানালা ভেঙে তছনছ করে। মাটিতে ফেলে দেওয়া হয় দলীয় পতাকাও। শনিবার বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে […]
পতাকা লাগানোকে কেন্দ্র করে হাওড়ায় রাজনৈতিক উত্তেজনা।
হাওড়া , ২৩ জানুয়ারি:- ২৩ জানুয়ারী দেশনায়ক দিবসের সকালেও হাওড়ার বেলুড় থানা এলাকার লিলুয়া মাতোয়ালা চৌরাস্তায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলো। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরষ্পরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। বিজেপির অভিযোগ, ৬২ নং ওয়ার্ডে ওই ঘটনায় তাদের দলের মন্ডল সভাপতি এবং ওই বিধানসভা এলাকায় দলের এক কনভেনরকে মারধর করে তৃণমূল […]
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সরগরম রাজ্য।
কলকাতা , ২২ জানুয়ারি:- নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সরগরম রাজ্য। নেতাজি জয়ন্তীর ছুটির দিনটি ফি বছর পিকনিক করে আর চিড়িয়াখানা ভিক্টোরিয়ার চক্কর দিয়ে কাটাতে অভ্যস্ত আম বাঙালি। কিন্তু এবার ২৩ জানুয়ারির ছবিটা একটু আলাদা। জোড়া ভিভিআইপির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে […]
মন্ত্রীত্ব ছেড়ে রাজীবের কান্না নাটক ছাড়া কিছু নয় , ডোমজুড়ে লক্ষাধিক ভোটে হারবেন রাজীব – অরূপ রায়।
হাওড়া , ২২ জানুয়ারি:- মন্ত্রীত্ব ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কান্না আসলে নাটক ছাড়া কিছু নয়। অন্য দলের হয়ে ডোমজুড়ে রাজীববাবু প্রার্থী হলে লক্ষাধিক ভোটে হারবেন। হাওড়ায় প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে এদিন সমবায় মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় কোনও মানে হয়না। এটা অর্থহীন। আর […]
বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করলো তৃণমূল।
কলকাতা , ২২ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করেছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর আজ এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।বহিস্কারের খবর জানার পর বৈশালী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাইরে থেকে আসা লোকেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যাঁরা আছেন, অন্য দল থেকে আসা […]
হাওড়ায় নেতাজীকে স্মরণ করে সাইকেল র্যালি।
হাওড়া , ২২ জানুয়ারি:- নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো হাওড়ায়। নেতাজী জন্মজয়ন্তী কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরার উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ ওই সাইকেল র্যালির সূচনা হয়। রামরাজাতলা শঙ্কর মঠ থেকে সাইকেল র্যালি শুরু হয়। র্যালি যাবে বেনারস রোড আজাদ হিন্দ স্কুল নেতাজী মূর্তির পাদদেশ […]
৮০-র হরিশঙ্করের আবেদনে সাড়া ; তাঁর বইয়ের সূত্র ধরে কালকা হলো নেতাজি এক্সপ্রেস !
সুদীপ দাস , ২২ জানুয়ারি:- সালটা ছিলো ১৯৪১। কোলকাতায় নিজের বাড়িতেই বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ সরকারের কড়া নজর ছিলো সুভাষের উপর। সর্বদা বাড়ির চারপাশে পাহাড়া। নজর গোয়েন্দাদেরও। কিন্তু তিনি যে সুভাষচন্দ্র। মেজদার পুত্র অতিপ্রিয় শিশির কুমার বসুকে ডেকে নিয়ে এলেন বাড়িতে। এরপর সকলের চোখে ধুলো দিয়ে মৌলবী এল.আই.সি এজেন্ট জিয়াউদ্দিন খান সেজে ভাইপো […]

