হুগলি , ২৩ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর কানাইপুরে অনুষ্ঠিত হলো সচেতনতা মেলা। এদিন মাই ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগে কানাইপুর রামকৃষ্ণ স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব মানস রায় সহ বিশিষ্ট মানুষরা। এই মেলায় এলাকার বহু ছাত্র ছাত্রীদের মধ্যে বই, খাতা, পেন বিতরণ করা হয়। এছাড়াও মেলায় রয়েছে বেশকিছু খাবারের স্টল। যেখানে এলাকার দুঃস্থ ছেলেমেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই মেলায় আর্থিক সাহায্য করে কমিটির পাশে দাঁড়িয়েছে নবগ্রাম পিপলস কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। করোনা আবহ কাটিয়ে এলাকায় মেলা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
Related Articles
রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ উঠল বাঁকুড়ার মেজিয়ায়।
বাঁকুড়া , ২২ জুলাই:- বাঁকুড়ার মেজিয়ায় রাসায়নিক সার আধার কার্ড ছাড়াই মিলছে। রাসায়নিক সারের কালোবাজারির রমরমিয়ে চলছে বাঁকুড়ার মেজিয়ায়। অভিযোগ হাতে পেয়ে কালোবাজারি রুখতে পুলিশ কে সাথে নিয়ে সারের দোকানগুলিতে হানা দিলেন ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরের আধিকারিক। স্থানীয় কৃষকদের অভিযোগ মেজিয়া এলাকার সবকটি রাসায়নিক সারের দোকানে থেকে রাসায়নিক সার কিনতে গেলে বস্তায় লেখা ন্যায্য দামের থেকে […]
গঙ্গাসাগরে মানবিক উদ্যোগ, সারমেয় কুকুরদের খাবারের ব্যবস্থা করলেন বিধায়ক।
দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- মহামারী করোনা প্রতিরোধের সারাবিশ্ব তথা ভারতবর্ষে চলছে লকডাউন। আর এই লকডাউন এর জেরে শুধু মানুষ নয় প্রাতিক প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন পশুপাখি জীবজন্তু অবস্থা দিন কাটাচ্ছে। গঙ্গাসাগরের সারমেয় অর্থাৎ কুকুরগুলো উক্ত দিন কাটাচ্ছিল। সারাবছর গঙ্গাসাগরে পর্যটকের দেওয়া খাবার খেয়ে এরা বেঁচে থাকত। লকডাউন এর জেরে গঙ্গা সাগর কপিল মুনি আশ্রম শুনশান। আর […]
রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন চন্দননগরের কানাইলাল স্কুলে।
হুগলি, ২১ জানুয়ারি:- বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন কানাইলাল স্কুলের ছাত্র।আজ তার ৮০ তম প্রয়ান দিবস। কানাইলাল স্কুলের ইংরাজি বিভাগের ১৯৯৪ সালের মাধ্যমিক ব্যাচ তার আবক্ষ মূর্তি স্থাপন করল স্কুল প্রাঙ্গনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্টজন। মেয়র জানান, কানাইলাল স্কুল এবং চন্দননগর স্বাধীনতা আন্দোলনের […]







