এই মুহূর্তে জেলা

সারদায় ছকোটি টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী , তাকে কেন সিবিআই গ্রেফতার করবে না প্রশ্ন কল্যাণের।

হুগলি , ৭ ফেব্রুয়ারি:- সরকারি টাকায় বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান, হলদিয়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচী নিয়ে তীব্র নিন্দা করলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। কৃষকদের আন্দোলন নিয়ে মোদি অমানবিক বলেও অভিযোগ করেন। সারদায় ছকোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী তাকে কেন সিবিআই গ্রেফতার করবে না প্রশ্ন তোলেন। জেপি নাড্ডার রথযাত্রা নিয়ে বলেন, নাড্ডা, মোদি এখন বেশি বাঙালী হয়ে গেছে। এবার […]

এই মুহূর্তে কলকাতা

ভোট অন একাউন্ট বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা বিধানসভায়।

রিংকা পাত্র , ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পেশ করা ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ৪ মাসের ভোট অন একাউন্ট বাজেটের উপর আজ বিধানসভায় আলোচনা হয়। আলোচনা শুরু করে কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি বাজেটের বিরোধিতা করে বলেন, আগামী নির্বাচনের দিকে তাকিয়েই এই বাজেট করা হয়েছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। বার্ধক্য ভাতার অর্থের পরিমান অত্যন্ত কম। কৃষক ফসলের […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দুর বাড়ির কাছে দাঁড়িয়ে হুমকি অভিষেকের।

পূর্ব-মেদিনীপুর , ৬ ফেব্রুয়ারি:- বিজেপি তৃণমূলকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তবে এই কোম্পানি থেকেই স্বাস্থ্সাথী, কন্যাশ্রী, সবুজসাথী, সহ বহু প্রকল্প হয়েছে। একজন তো তিনটি দপ্তরের মন্ত্রী সহ ৩৫ টি পদ নিয়ে বসে ছিলেন। মানুষকে বোকা বানানো এত সহজ নয়।” শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করে নাম না করে পাল্টা আক্রমণে অভিষেক বব্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের […]

এই মুহূর্তে কলকাতা

মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা , বাড়বে জিডিপি , এভাবেই বাজেটের ব্যাখ্যা অর্থমন্ত্রীর।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের মানুষের হাতে টাকা দিয়ে এবং পরিকাঠামো গড়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থনীতিবিদ কেইন্‌স–এর তথ্য অনুযায়ী মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা। বাজারে চাহিদা বাড়বে। বাড়বে জিডিপি। এভাবেই এবারের বাজেটের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার নবান্নে তিনি বলেন, ‘‌কেন্দ্র এই তত্ত্ব মানেনি। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

রবিবার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা তৃণমূলের।

হাওড়া , ৬ ফেব্রুয়ারি: আগামীকাল রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। ওই সভায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে জমায়েত ৫০ হাজারের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। রবিবারের সভা উপলক্ষে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন দলের সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

বিষ্ণুপুরে বাঁকুড়া জেলা পুরহিতদের বিভিন্ন দাবি নিয়ে মহামিছিল

বাঁকুড়া, ৬ ফেব্রুয়ারি:- পুরোহিত ভাতা সহ জেলার পুরোহিতদের জন্য জীবনবিমা এবং গরিব ব্রাম্ভণ পুরোহিতদের জন্য পাকা বাড়ি করে দেওয়ার দাবি জানিয়ে শনিবার বিষ্ণুপুর শহরে বাঁকুড়া জেলা সনাতন ব্রাম্ভণ সমিতির প্রায় হাজার খানেক সদস্য মহা মিছিল করলেন। এদিন শহরের যদুভট্ট মঞ্চর সামনে থেকে ঢাক বাজিয়ে তাঁদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিল শহর পরিক্রমা করে। […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার সোনামুখীতে এসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন সেলিম।

বাঁকুড়া , ৬ ফেব্রুয়ারি:- দশ বছর তৃণমূল ও সাত বছর বিজেপি মানুষকে ধোঁকা দিয়েছে। শুধু এখানকার মাল ওখানে ও এখানকার মাল ওখানে। শোরুম দু’টো আলাদা, কিন্তু গুদামটা কালীঘাটে। তাই আমাদের গুদাম ও শোরুম দু’টোকেই দেখতে হবে’। শনিবার বাঁকুড়ার সোনামুখী বি.জে হাই স্কুলে দলীয় এক কর্মীসভায় কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন […]

এই মুহূর্তে জেলা

ফের গরু চুরির ঘটনা গোঘাটের শালিঞ্চা গ্রামে , এলকায় উত্তেজনা

হুগলি , ৬ ফেব্রুয়ারি:- বাংলাদেশে গরু পাচারকে কেন্দ্র করে যখন রাঘব বোয়ালদের হদিশ পেতে মরিয়া বিভিন্ন তদন্তকারী দল। এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে প্রবল সমালোচনা। ঠিক তখনই ফের রাতের অন্ধকারে গরু চুরি হয়ে যাবার মতন ঘটনা ঘটলো। একটা দুটো নয়, একেবারে চার চারটি গুরু উধাও হয়ে গেলো গোয়াল ঘড় থেকে। এমনই ঘটনা ঘটলো […]

এই মুহূর্তে কলকাতা

বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার ৪ টি সাব স্টেশন চালু করেছে – শোভনদেব চট্টোপাধ্যায়।

কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে ও বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার উত্তর দিনাজপুরের বাঙ্গার, নদিয়ার বার্নিয়া, সুন্দরপুর ও মুর্শিদাবাদের সালারে ৪ টি সাব স্টেশন চালু করেছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ভার্চুয়াল মাধ্যমে এই সাব স্টেশনগুলির উদ্বোধন করেন। পরে বিধানসভা ভবনে তিনি সাংবাদিকদের বলেন, বাঙ্গার, বার্নিয়া ও সুন্দরপুরে যে সাব স্টেশন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে।

কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে। আজ বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত আইনে সংশোধনী আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিল পেশ করার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে বলে বিধানসভার সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য নিয়ম অনুযায়ী কোন জেলা বা মহাকুমায় ন্যূনতম দশ শতাংশ কোন ভাষার মানুষ […]