স্পোর্টস ডেস্ক, ২৭ জুন:- বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের আয়োজন করা প্রীতি টেনিস প্রতিযোগিতা থেকে করোনা সংক্রমণের ঘটনা বাড়ছেই। এ বার মারণ এই ভাইরাসে আক্রান্ত হলেন সংশ্লিষ্ট খেলোয়াড়ের কোচ গোরান ইভানিসেভিচ। যিনি ওই প্রীতি টেনিস প্রতিযোগিতার ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন। আগেই জোকোভিচ-সহ চার খেলোয়াড় সংক্রমিত হয়েছিলেন করোনায়। যাঁরা এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ইভানিসেভিচের নামও। ২০০১ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়া ক্রোয়েশিয়ার এই প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন, গত ১০ দিনে দু’বার পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু তখন তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। কিন্তু ফের পরীক্ষা করানোর পরে শুক্রবার জানা যায়, তিনি করোনা সংক্রমিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইভানিসেভিচ জানিয়েছেন, ‘‘গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকেই জানাচ্ছি যে, আমি করোনা আক্রান্ত। সবাই তাঁর পরিবার ও প্রিয়জনের সঙ্গে সুরক্ষা বজায় রেখে চলুন।’’
Related Articles
চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক কলেজ ছাত্রী।
হুগলী, ৩০ ডিসেম্বর:- চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক কলেজ ছাত্রী। আহত ছাত্রীর নাম শ্বয়তা সিং,বাড়ি রিষড়ায়। হাওড়া ইগনোর কলেজের বিয়ে থার্ড ইয়ারের ছাত্রী। আহত ছাত্রীকে ভর্তী করা হয়েছে শ্রীরামপুর ওয়াল্ হাসপাতালে। তার সঙ্গে থাকা বান্ধবী জানান, রিষড়া স্টেশন থেকে দু জনে হাওড়া- ব্যান্ডেল লোকালে উঠে শ্রীরামপুর আসার জন্য। শ্রীরামপুর তিন নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকার […]
পথের ক্লান্তি দূর করতে শীতের ভোরে গাড়ি চালকদের হাতে গরম চা, বিস্কুট, পানীয় জল দিয়ে কল্পতরু হাওড়া ট্রাফিক পুলিশ।
হাওড়া ,৩১ ডিসেম্বর:- শীতের ভোরে দূরপাল্লার গাড়ি চালকরা কিছুটা ক্লান্ত হয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এই কারণে দুর্ঘটনাও ঘটে। পাশাপাশি কুয়াশায় দৃশ্যমান্যতা কম থাকায় গাড়ি চালাতে সমস্যা হয়। এতেও ঘটে দুর্ঘটনা। শীতের ভোরে বিশেষ করে জাতীয় সড়কে দুর্ঘটনাও ঘটে। এবার এনিয়ে দূরপাল্লার গাড়ি চালকদের সচেতন করতে কল্পতরু হয়ে পৌঁছে গেলেন হাওড়া সিটি ট্রাফিক পুলিশের কর্মীরা। হাওড়া […]
চুঁচুড়া পুরসভাকে টাকা দেওয়ার পরেও আলাদা জেটির ভাড়া, বিপাকে ইজারাদার।
হুগলি, ১৬ মার্চ:- ইজারার টাকা চুঁচুড়া পুরসভাকে দেওয়ার পরও জেটির জন্য আলাদা ভাড়া দিতে হচ্ছে ওপারের এক বালি ব্যবসায়ী মনোজ দাসকে। এমনই অভিযোগ চুঁচুড়া তামলিপাড়া ফেরি ঘাটের ইজারাদার বিজয় কাহারের। বিষয়টিকে ‘তোলা’ হিসেবেই দেখছেন তিনি। এবিষয়ে তিনি পুরপ্রধান ও সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। চুঁচুড়া তামলিপাড়া ঘাটের ওপারে রয়েছে উত্তর ২৪ পরগনার বৈষ্ণব ঘাট। […]









