স্পোর্টস ডেস্ক, ২৬ জুন:- শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগ অভিযোগ করেছিলেন, ২০১১-র বিশ্বকাপ ফাইনাল ভারতকে বিক্রি করেছিল তাঁর দেশ। তিনি যখন দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন,তখনও তিনি একই অভিযোগ এনেছিলেন বলে জানিয়েছিলেন মাহিন্দানন্দা। তাঁর কথায়, ওই বিশ্বকাপ জেতার কথা ছিল শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছিলেন ২০১১-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার হয়ে শতরান করা মাহেলা জয়াবর্ধনে। এক টুইটে তিনি লিখেছিলেন, নির্বাচন কী আসন্ন? তাই হয়তো সার্কাস চালু হয়েছে। মাহিন্দানন্দা আলুথাগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার সেই বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কাছে এই ইস্যুতে প্রমাণ চেয়েছিলেন সাঙ্গা। কিংবদন্তিরা যাই বলুন, ২০১১-র বিশ্বকাপ ফাইনালে সত্যিই কোনও ফিক্সিং হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রক। দুই সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে বলেও খবর। এবার আচমকাই নিজের আগের অবস্থান থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথাগামাগ। রীতিমতো ডিগবাজি খেয়ে তিনি বললেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার যে অভিযোগ তিনি তুলেছেন, তা তাঁর সন্দেহমাত্র।
Related Articles
সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রোড রেস হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ার শলপ নেতাজি সংঘের উদ্যোগে রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডোমজুড় থানার সামনে থেকে বিধায়ক কল্যাণ ঘোষ ও থানার আইসি শুভজিত মজুমদার পতাকা নাড়িয়ে প্রতিযোগিতার শুভ সৃচনা করেন। অংশগ্রহণকারী প্রতিযোগিরা ডোমজুড় থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে শলপে পৌঁছান। রাজ্যের […]
মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো অভিনেতা দেবের।
মালদা, ৩ এপ্রিল:- শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দীপক অধিকারী দেব। এদিন তিনি রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টার করে অবতরণ করেন। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন। উত্তর মালদা তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। প্রখর রোদ্রকে […]
উই ওয়ান্ট জাস্টিস, স্লোগানে গর্জে উঠলো চুঁচুড়া শহর।
চুঁচুড়া, ১৪ আগস্ট:- বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গর্জে উঠল চুঁচুড়া শহর। এইচআইটি কলেজের সামনে থেকে মোমবাতি হাতে পথে নামেন হাজারের বেশি মানুষ। যাঁদের সিংহভাগ ছিল মহিলা। দলমত নির্বিশেষে এ দিন আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে অনেকের হাতেই ছিল পোস্টার-প্ল্যাকার্ড। পিপুলপাতি থেকে হাসপাতাল রোড ধরে তাঁরা সদর হাসপাতালের কাছে রামমোহন […]











