স্পোর্টস ডেস্ক, ২৪ জুন:- শহরের দুই জায়গায় বসতে চলেছে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। মঙ্গলবার প্রয়াত ভারতীয় কিংবদন্তির ৮৪ তম জন্মদিন ছিল। প্রবাদপ্রতিম ফুটবলারের জন্মদিনে তাঁর নামে শহরের দুই জায়গায় মূর্তি বসতে চলার কথা জানালেন ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের ক্রীড়াপ্রেমীদের কাছে খুশির খবর। জানা গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই উদ্যোগ নিতে চলেছেন। সল্টলেকে পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মূর্তি বসবে। অন্যদিকে লেকডাউনে বসানো হবে। ৮৪ তম জন্মদিনের দিন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রসূন আরও জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তির নামে শহরে দুটি ফুটবল স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকে ফুটবল স্কুল তৈরি হবে। সল্টলেকে ফুটবল অ্যাকাডেমিটি পিকে-প্রসূন ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকের ফুটবল স্কুলটি প্রদীপ-আরতি ফুটবল স্কুল নাম দেওয়া হবে বলে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
Related Articles
কেরালার বিমান দুর্ঘটনায় ক্রু- অভীকের তৎপরতায় প্রাণ পেয়েছে অনেকে , গর্বিত কোন্নগরে অভীকের বাবা-মা।
হুগলি , ৮ আগস্ট:- শুক্রবার রাতে কেরালার বিমান দুর্ঘটনায় আহত কোন্নগরের অভীক বিশ্বাস । গত 3 বছর আগে এক বেসরকারি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজে যোগ দেয় অভীক । গতকাল রাতে দুবাই থেকে প্লেন কেরালার উদ্যেশে রওনা দেয়। রাত ৭ টা ৪১ নাগাদ ল্যান্ডিং-এর সময় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বিমানটি দূর্ঘটনায় পরে । এরপরই বাড়িতে […]
স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়ার শিবপুর। আপাতত কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
হাওড়া, ১ এপ্রিল:- শিবপুরের অশান্তির ঘটনার জের। হাওড়ায় বেশ কিছু থানা এলাকায় বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। হাওড়া পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানা এলাকায় শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এজেসি বোস থানা, সাঁতরাগাছি থানা, শিবপুর থানা, হাওড়া থানা, দাসনগর থানা, সালকিয়া এলাকা সহ মালিপাঁচঘড়া থানা এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। অশান্তির ঘটনার […]
অবশেষে মিললো স্বস্তি। পুরসভার প্রায় প্রায় ৭০ জন রিটায়ার্ড পেনশনার্সকে তাঁদের বকেয়া গ্র্যাচুইটির টাকা আগামী মে মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো হাওড়া পুরনিগম।
হাওড়া, ৩০ এপ্রিল:- অবশেষে মিললো স্বস্তি। পুরসভার প্রায় প্রায় ৭০ জন রিটায়ার্ড পেনশনার্সকে তাঁদের বকেয়া গ্র্যাচুইটির টাকা আগামী মে মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো হাওড়া পুরনিগম। বেশ কয়েক বছর ধরে এদের গ্র্যাচুইটির টাকা বকেয়া ছিল। এদের বকেয়া গ্র্যাচুইটির টাকা আগামী মে মাসের মধ্যেই মিটিয়ে দিতে চলেছে হাওড়া পুরনিগম। এর জন্য পুরনিগমের ফান্ড থেকে প্রায় […]








