চিরঞ্জিত ঘোষ , ২৪ জুন:- আজ চন্ডীতলা বিধানসভা এলাকার প্রায় ২০০ জন বিজেপি এবং সিপিএম কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ বিকেলে এক অনুষ্ঠানে চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকারের উপস্থিতিতে তারা তৃণমূলে যোগদান করেন। এ বিষয়ে বলতে গিয়ে বিধায়ক স্বাতী খন্দকার জানান আমার বিধানসভা এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুধু বিজেপি ও সিপিএম কর্মী নয় আজকে বহু তৃণমূল কর্মী যারা অভিমান করে দলের সক্রিয় কাজকর্ম থেকে দূরে ছিলেন তারাও আজ ফিরে এলেন তৃণমূল কংগ্রেস। এবং তারা জানিয়েছেন আমরা মুখ্যমন্ত্রীর যে কর্মপদ্ধতি যে উন্নয়নের ধারা তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার দলে ফিরে এলাম। তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আরো মানুষের কাছে পৌছাবো। যেন তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের হাত আরো শক্ত হয়।তৃণমূল কংগ্রেসের আজকের এই অনুষ্ঠানে বহুসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
Related Articles
এই রাজ্যের মুখ্যমন্ত্রী উগ্রপন্থীদের লালন-পালন করছে, চুঁচুড়ায় বিস্ফোরক রাজু।
সুদীপ দাস, ১৮ অক্টোবর:- আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, স্পেন সর্বত্র বাঙালীরা প্রতিবাদ করতে নেমেছে, সেখানে বুদ্ধিজীবিরাও আছেন। কিন্তু বাঙলায় বুদ্ধিজীবিরা তো মমতাজীবি হয়ে গেছে! আমি তাঁদেরকে বলব আপনাদের সৎ বুদ্ধি হোক, সমাজে আপনাদের দরকার, দয়া করে কারোর “পা চাটা” হয়ে যাবেন না! সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমন নিয়ে চুপ থাকা প্রসঙ্গে বাংলার বুদ্ধিজীবিদের এভাবেই আক্রমন করলেন […]
ফের যাত্রী নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরাই।
হাওড়া, ২১ নভেম্বর:- এবার ট্রেনের মধ্যেই খুন হলেন তবলার এক শিক্ষক। মঙ্গলবার সকালে কাটিহার এক্সপ্রেস হাওড়া আসার পর প্রতিবন্ধী কামরার বাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বুকে ও পেটে তিন জায়গায় ছুরির আঘাত থাকায় পুলিশ নিশ্চিত হয় তাঁকে খুন করা হয়েছে। বালি ঘোষপাড়ার বাসিন্দা এই তবলার শিক্ষকের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃতের কাছে কোনওরকম পরিচয়পত্র বা […]
প্রবাদপ্রতিম তৃণমূল নেতা প্রয়াত আকবর আলী খন্দকার মৃত্যু দিন পালন।
তরুণ মুখোপাধ্যায়,২৫ এপ্রিল:- লকডাউন এর মধ্যে পালন করা হল হুগলি জেলার প্রবাদপ্রতিম তৃণমূল নেতা প্রয়াত আকবর আলী খন্দকার মৃত্যু দিন। চব্বিশে জুলাই ছিল আকবর আলী খন্দকার মৃত্যুদিন মৃত্যুদিনে তাঁর প্রতি সকাল থেকে শ্রদ্ধা জানান হুগলি জেলার আপামর তার প্রিয় তৃণমূল কর্মীরা। তাঁর বাড়ি এবং ও অফিসে এদিন তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী […]








