স্পোর্টস ডেস্ক, ২৪ জুন:- শহরের দুই জায়গায় বসতে চলেছে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। মঙ্গলবার প্রয়াত ভারতীয় কিংবদন্তির ৮৪ তম জন্মদিন ছিল। প্রবাদপ্রতিম ফুটবলারের জন্মদিনে তাঁর নামে শহরের দুই জায়গায় মূর্তি বসতে চলার কথা জানালেন ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের ক্রীড়াপ্রেমীদের কাছে খুশির খবর। জানা গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই উদ্যোগ নিতে চলেছেন। সল্টলেকে পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মূর্তি বসবে। অন্যদিকে লেকডাউনে বসানো হবে। ৮৪ তম জন্মদিনের দিন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রসূন আরও জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তির নামে শহরে দুটি ফুটবল স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকে ফুটবল স্কুল তৈরি হবে। সল্টলেকে ফুটবল অ্যাকাডেমিটি পিকে-প্রসূন ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকের ফুটবল স্কুলটি প্রদীপ-আরতি ফুটবল স্কুল নাম দেওয়া হবে বলে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
Related Articles
বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা তেতুলতলা বাজার সার্বজনীনের দুর্গাপূজা।
হুগলি, ১৮ অক্টোবর:- বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো চাতরা তেঁতুলতলা বাজার সার্বজনীন দুর্গাপূজার lস্থানীয় বিধায়ক, পুরপ্রধান সহ বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে উঠল জমজমাট। চারিদিকে যখন থিমের ছড়াছড়ি, সেই সময় চাতরার এই সংস্থা সাবেকিয়ানর প্রতিমায় অভিনবত্ব এনেছে, যে প্রতিমা সকলকে মুগ্ধ করবে। অনুষ্ঠানে উপস্থিত চাপদানির বিধায়ক অরিন্দম গুইণ জানান চাতরা এলাকার পুজো […]
বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের মানুষদের ভ্যাকসিনের প্রথম ডোজ সিঙ্গুরে।
হুগলি, ১৯ জুলাই:- সিঙ্গুর গ্রামীন হাসপাতালে আজ বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। জেলা স্বাস্হ্য দফতর ও সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন তাঁদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমায় তৃতীয় লিঙ্গের মানুষজন। ভ্যাকসিন পেয়ে খুশি বৃহন্নলারা। তারা জানিয়েছে, রাজ্য সরকার এই কোভিড পরিস্থিতিতে […]
উত্তর হাওড়ায় তৃণমূল নেতা গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে নাগরিকবৃন্দের তরফে পোস্টার।
হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- ভোটের প্রার্থী ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তার আগেই উত্তর হাওড়ায় তৃণমূল নেতা গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চেয়ে নাগরিকবৃন্দের তরফে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাতে লেখা আছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চাই। নিচে লেখা আছে উত্তর হাওড়া তৃণমূল চার নং ওয়ার্ড নাগরিকবৃন্দ। এ বিষয়ে প্রাক্তন […]







