হাওড়া , ১৯ জুন:- করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি করল হাওড়া সিটি পুলিশ। দাশনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। করোনা মহামারী প্রতিরোধে স্যানিটাইজেশনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন ট্রাফিক গার্ডের কর্মীরা। দাশনগর ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, শুধু আজই নয়, গত কয়েকদিন ধরেই লাগাতার এই কর্মসূচি চলছে। চ্যাটার্জিপাড়া, বেলেপোল, ইছাপুর সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি লাগাতার চলছে। মূলত যারা রাস্তায় বেরিয়ে মাস্ক ব্যবহার করছেন না তাদের সচেতন করতে আমরা তাদের হাতে এই মাস্ক তুলে দিচ্ছি। সকলকে সচেতন করা হচ্ছে। এলাকায় স্যানিটাইজেশনের পাশাপাশি এই মাস্ক বিলি করা হচ্ছে।
Related Articles
রাজ্য সফরে এসে আজ বেলুড় মঠে আসবেন নাড্ডা।
হাওড়া, ৯ জুন:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় বেলুড় মঠে আসবেন। ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ বেলুড় মঠে আসবেন তিনি। মঠের মূল মন্দির সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন।উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতায় আসেন জেপি নড্ডা। বুধবার সকাল থেকে একাধিক […]
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবগাড়ি আধিকারিক সহ তিনজন প্রাণে বাঁচলেন।
হুগলি, ২৭ মার্চ:- চুঁচুড়া বিবেকানন্দ রোডে দূর্ঘটনা দুটি চার চাকা গাড়ির। চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক […]
পার্কসার্কাস গুলি-কান্ডঃ রিমার হাওড়ার বাড়িতে শোকস্তব্ধ পরিবার।
হাওড়া, ১০ জুন:- কলকাতার পার্কসার্কাসে শুক্রবার ভরদুপুরে গুলি-কাণ্ডে নিহত তরুণী রিমা সিংহের বাড়ি হাওড়ার দাসনগরে। রিমা সিংহের বাড়িতেও এখন কার্যতই শোকের পরিবেশ। শোকস্তব্ধ গোটা পরিবার। বাড়িতে একমাত্র রোজগেরে ছিল সে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আর্টস নিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছিল রিমা। ছোট ভাই রয়েছে তার। বাবার কারখানা গত কয়েক বছর ধরে বন্ধ। অভাবের সংসার। […]











