হাওড়া , ১৯ জুন:- করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি করল হাওড়া সিটি পুলিশ। দাশনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। করোনা মহামারী প্রতিরোধে স্যানিটাইজেশনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন ট্রাফিক গার্ডের কর্মীরা। দাশনগর ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, শুধু আজই নয়, গত কয়েকদিন ধরেই লাগাতার এই কর্মসূচি চলছে। চ্যাটার্জিপাড়া, বেলেপোল, ইছাপুর সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি লাগাতার চলছে। মূলত যারা রাস্তায় বেরিয়ে মাস্ক ব্যবহার করছেন না তাদের সচেতন করতে আমরা তাদের হাতে এই মাস্ক তুলে দিচ্ছি। সকলকে সচেতন করা হচ্ছে। এলাকায় স্যানিটাইজেশনের পাশাপাশি এই মাস্ক বিলি করা হচ্ছে।
Related Articles
করোনা আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।
স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা নোভাক জকোভিচ। তিনি ছাড়া আরও দুই টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ও বোর্না কোরিচের শরীরেও পাওয়া গিয়েছে করোনা। যদিও এমনটা হওয়ার আশঙ্কাই করেছিলেন অনেকেই। করোনার কারণে বিশ্ব টেনিস সংস্থার তরফে সমস্ত টেনিস টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হলেও নোভাক জকোভিচ সম্পূর্ণ নিজ […]
গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন চলতি বছরে ৭৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ রাজ্যের।
কলকাতা, ৩১ জানুয়ারি:- গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন খাতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরে আরও ৭৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল- আরআইডিএফ থেকে এই অর্থ বরাদ্দ করা হবে। ইতিমধ্যেই চলতি আর্থিক বছরে ওই তহবিলের আওতায় ১৮০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে প্রায় ৭০০ কোটি টাকার […]
বিজেপি প্রার্থীর গুন্ডাগিরি সহ্য করবে না , শ্রীরামপুরে সুদীপ্ত রায়ের প্রচারে এসে হুঙ্কার কল্যাণের।
হুগলি , ৩০ মার্চ:- পূর্ব মেদিনীপুরে অধিকারীদের কোন অবদান নেই। কেবলমাত্র লুটে পুটে খাওয়া ছাড়া তারার কিছুই করেননি। আজ সকালে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়ের প্রচারে এসে সাংবাদিকদের এ কথা জানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন নন্দীগ্রাম আন্দোলনের সময় অধিকারীরা কেউই ছিল না। আন্দোলনের মূল কান্ডারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন […]









