স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- অক্টোবরে আদৌ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছে আইসিসি। ফলে আইপিএল নিয়েও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই। আর আইসিসি-র এমন গড়িমসির জন্য চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেই পক্ষান্তরে দায়ি করছে বিসিসিআই। চলতি বছরে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে জুলাইতে সিদ্ধান্ত নেবে আইসিসি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংসের মতে, করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা কার্যত অবাস্তব! এরপরেও কেন এক মাসের সময়সীমা বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে। আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের তরফে এমন বক্তব্য পাওয়ার পরেও কেন চুপ আইসিসি! প্রশ্ন তুললেন এক বিসিসিআই কর্তা। আসলে বিশ্বকাপের মতোই ঝুলে রয়েছে আইপিএল নিয়ে সিদ্ধান্ত! দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল আয়োজনের ব্লু-প্রিন্ট একপ্রকার তৈরি করে রেখেছে সৌরভ গাঙ্গুলির বোর্ড। এক বোর্ড কর্তার মতে, ” টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরি করছে আইসিসি। যেখানে আয়োজক দেশই টুর্নামেন্ট করার ব্যাপারে অনিশ্চিত সেখানে এতদিন একটা সিদ্ধান্তকে ঝুলিয়া রাখা শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন সংস্থার কি উচিত্ হচ্ছে!”
Related Articles
আগামীকাল করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী৷
কলকাতা , ১৬ মার্চ:- দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্য গুলিকে আলোচনায় ডেকেছেন৷ আগামী কাল দুপুরে এক ভার্চুয়াল বৈঠক করোনা পরিস্থিতি নিয়ে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন বলে জানা গেছে। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিকবার এই ধরনের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী৷ […]
সরকার দায়িত্ব নেওয়ার পরেই সীমান্ত এলাকায় ট্রাক টার্মিনাসগুলিতে রাজস্ব আদায় বৃদ্ধি।
কলকাতা, ২০ মার্চ:- ভারত-বাংলাদেশ স্থল সীমান্তে ট্রাক টার্মিনাসগুলি পরিচালনার দায়িত্ব রাজ্য সরকার নিজের হাতে নেওয়ার পর গত একমাসে এক কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিটাঙ্কি এই ৬ টি ট্রাক টার্মিনাস থেকে পার্কিং ফি বাবদ এই রাজস্ব আদায় হয়েছে বলে […]
পুরপ্রধানকে সঙ্গে নিয়ে রিষড়া ১০ নাম্বার ওয়ার্ডে মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে সাংসদ।
হুগলি, ২২ ফেব্রুয়ারি:- রবিবার রিষড়া রবীন্দ্রভবন লবিতে পুরসাভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা দীপশঙ্কর দত্তের আয়োজনে পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর সহযোগিতায় শহর অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবিরের। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শহরের প্রথিতযশা চিকিৎসকরা শিবিরে আগত প্রায় ১২০০ রুগীর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেন। পাশাপাশি রোগীদের বিভিন্ন […]










