স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- ক্রিকেটে গড়াপেটার কালো ছায়া রুখতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ফিক্সিংকে এবার ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে, এমনই অনুমোদন দিতে চলেছে পাক সরকার। ম্যাচ ফিক্সিং আর পাকিস্তান ক্রিকেট যেন একে অপরের সঙ্গে অজান্তেই জড়়িয়ে পড়ে। গড়াপেটার দায়ে যে সব পাক ক্রিকেটার এখন পর্যন্ত অভিযুক্ত হয়েছেন তাঁরা ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসিত হয়েছেন। কিন্তু এবার অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে শুধু নির্বাসন নয় তাঁদের জেলে পাঠানো হবে! ফিক্সিং বন্ধ করতে এবার নতুন আইন প্রণয়নের জন্য সে দেশের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের শরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সূত্রে খবর, নতুন আইনের খসড়া সমর্থন করেছেন ইমরান খানও। এবার সে দেশে সংসদে পাশ করলেই নতুন আইন চালু হবে। গড়াপেটা এবার থেকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। ফলে এবার থেকে গড়াপেটায় অভিযুক্ত হলে শুধু নির্বাসন নয় জেলে পাঠাতে পারবে পিসিবি।
Related Articles
অসুস্থ নারায়ন দেবনাথ কে হাসপাতালে দেখতে গেলেন অরূপ রায়।
হাওড়া, ১৩ জানুয়ারি:- বাংলা কমিকসের প্রাণপুরুষ পদ্মশ্রী নারায়ণ দেবনাথের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই মুহুর্তে অসুস্থ নারায়ণ দেবনাথের চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। Post Views: 735
শ্বাসকষ্টে ভোগা স্বামীকে নিয়ে হাসপাতালের সামনেই হন্যে হয়ে পরে রয়েছেন মহিলা।
সুদীপ দাস,১৯ এপ্রিল:- চলছে লকডাউন। গ্রামের চিকিৎসকের পরামর্শ মত বহু কষ্টে একটি টোটো জোগার করে প্রায় ১০ কিমি পারি দিয়ে শ্বাসকষ্টে ভোগা স্বামীকে নিয়ে সদর হাসপাতালে নিয়ে এসেছিলেন মহিলা। কিন্তু সেখানেও ভর্তি করা হলো না। অগত্যা হাসপাতালে বর্হিবিভাগের টিকিট কাউন্টারের সামনেই স্বামীকে নিয়ে পরে রইলেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের। ঘটনাসূত্রে জানা […]
হাওড়া সিটি পুলিশ, হাওড়া পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগে হাওড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
হাওড়া, ৫ জুন:- শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে হাওড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়া সিটি পুলিশ, হাওড়া পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগেও এদিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। হাওড়ার ফোরশোর রোড, হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সহ জেলার বিভিন্ন প্রাপ্তেই এদিন পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। মন্ত্রী অরূপ রায় জানান, আমফান ঝড়ে হাওড়া জেলার বিভিন্ন […]









