বীরভূম , ১৯ জুন:- শেষবিদায় জানাল তাঁর গ্রাম বীরভূমের মহম্মদবাজারের বেলঘরিয়া। ভোর থেকেই ভিড়। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান লাদাখ সীমান্তে শহিদ জওয়ান রাজেশকে। সকালে পানাগড় সেনা বিমানঘাঁটি থেকে কফিনবন্দি তাঁর দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির লোকজন। ছেলের দেহের সামনে এসে স্তব্ধ হয়ে যান তাঁর মা। বিউগিলে লাস্ট পোস্টের মধ্যে বিদায় জানায় সেনাবাহিনীর জওয়ানরা। দেওয়া হয় গার্ড অফ অনারও । ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বিজেপির লকেট চট্টোপাধ্যায়, খগেন মুর্মুরা। ছিলেন সরকারি আধিকারিকরাও। বাড়ির কাছেই সমাধিস্থ করা হয় রাজেশকে। লাদাখে নিহত আরেক জওয়ান আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বিপুল রায়ের দেহও রওনা হয়েছে তাঁর গ্রামের পথে। তাঁর স্ত্রী ও মেয়ে দুপুরে পৌঁছবেন মিরাট থেকে। গোটা জেলাই বলতে গেলে ভেঙে পড়ছে বিন্দিপাড়াতেও। তাঁর বাড়রি কাছেই একটি মাঠে তৈরি হয়েছে মঞ্চ, সেখানেই শায়িত থাকবে বিপুলের তেরঙা জড়ানো কফিন।
Related Articles
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ তুলে চাল বোঝাই গাড়ি আটকালো এলাকাবাসী।
মালদা, ১০ জুলাই:- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ তুলে চাল বোঝাই গাড়ি আটকালো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়া হয়। এবং বরাদ্ধ চাল দেওয়া হয় না। ১৩ বছর ধরে এমনই কারচুপি করা হচ্ছে। এদিন এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর শসান পাড়া […]
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে বৌদিকে খুন করলো দেওর! চাঞ্চল্য হুগলিতে।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- ধারালো হাঁসুয়া(কাটারি) পরে আছে রাস্তায় পাশে চাপচাপ রক্ত। বৌদি পানমনি হাঁসদাকে কুপিয়ে খুন করে পুলিশে ধরা পড়ল দেওর অনিল হাঁসদা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার আলিনগরের আদিবাসী পারার বাসিন্দা পানমনি তার বোন রানু হাঁসদাকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন আজ বেলায়। আলিনগর পোলবা রোডের পাশের একটি ক্লাবে হাঁসুয়ায় শান দিয়ে অপেক্ষা […]
স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত পরিক্রমা নামে দেশব্যাপীকার রেলির আয়োজন।
কলকাতা, ১০ অক্টোবর:- স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ নামে দেশব্যাপী কার রেলি-র আয়োজন করেছে। গত দোসরা অক্টোবর দিল্লির লালকেল্লা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ল্যাক ক্যাট কার রেলির সূচনা করেন। এনএসজির ১২জন আধিকারিক ও ৩৫জন কম্যান্ডো ১৫টি গাড়িতে দেশের ১২টি রাজ্যের ১৮টি […]










