স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- অক্টোবরে আদৌ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছে আইসিসি। ফলে আইপিএল নিয়েও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই। আর আইসিসি-র এমন গড়িমসির জন্য চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেই পক্ষান্তরে দায়ি করছে বিসিসিআই। চলতি বছরে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে জুলাইতে সিদ্ধান্ত নেবে আইসিসি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংসের মতে, করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা কার্যত অবাস্তব! এরপরেও কেন এক মাসের সময়সীমা বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে। আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের তরফে এমন বক্তব্য পাওয়ার পরেও কেন চুপ আইসিসি! প্রশ্ন তুললেন এক বিসিসিআই কর্তা। আসলে বিশ্বকাপের মতোই ঝুলে রয়েছে আইপিএল নিয়ে সিদ্ধান্ত! দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল আয়োজনের ব্লু-প্রিন্ট একপ্রকার তৈরি করে রেখেছে সৌরভ গাঙ্গুলির বোর্ড। এক বোর্ড কর্তার মতে, ” টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরি করছে আইসিসি। যেখানে আয়োজক দেশই টুর্নামেন্ট করার ব্যাপারে অনিশ্চিত সেখানে এতদিন একটা সিদ্ধান্তকে ঝুলিয়া রাখা শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন সংস্থার কি উচিত্ হচ্ছে!”
Related Articles
মানবিক লকেট , রাস্তায় পড়ে থাকা আহত মহিলার শুশ্রূষা করলেন গাড়ি থেকে নেমে।
হুগলি , ১৩ জুন:- সিঙ্গুর যাওয়ার পথে নান্দা কালিতলা এলাকায় একজন মহিলা বাইক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই মুহূর্তে সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজের গাড়ি থেকে নেমে বিষয়টি দেখেন , নিজেই ওই আহত মহিলার প্রাথমিক শুশ্রূষা করেন।পরে তিনি বিজেপি কার্যকর্তাদের আবেদন করেন যেন অবশ্যই মহিলাটিকে শীঘ্রই চিকিৎসা কেন্দ্রে সঠিক […]
আর পি এফ ও এক কলেজ ছাত্রীর সহযোগিতায় উদ্ধার হলো দুই নাবালক ।
উঃ২৪পরগনা,১১ ডিসেম্বর:- আর পি এফ ও এক কলেজ ছাত্রীর সহযোগিতায় উদ্ধার হলো দুই নাবালক । আপ মাঝেরহাট রানাঘাট লোকাল ৭.৫০ বেলঘড়িয়া স্টেশন ঢোকার পর ওই কলেজ ছাত্রী দেখতে পান দুই ছাত্র-ছাত্রী ট্রেনের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে আছে ।তাদের দুজনকে দেখে ওই ছাত্রী সন্দেহ হয় । সাত ও আট বছরের বাচ্চা ছেলে মেয়ে। জিজ্ঞাসাবাদ করলে কান্নায় […]
বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর।
পূর্ব-মেদিনীপুর, ১ ডিসেম্বর:- রাজীব গান্ধী, জ্যোতি বসুরা পারেননি। আপনি তো কোনছাড়। হুমকি দিয়ে লাভ হবে না’। ঠিক এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ তুললেন তাঁদের পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। শুভেন্দুর কথায়, “অধিকারী পরিবারের উপর কম হামলা হয়েছে? ভেবেছিল ভয় দেখিয়ে বসিয়ে দেবে। পুলিশের সঙ্গে প্রতিদিন বৈঠক করছে। সিভিক ভলান্টিয়ারদের […]









