স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- বরাবর দাড়ি রাখায় স্বচ্ছন্দ মেসি। কিন্তু কোভিড পরবর্তী ফুটবলে নিজেকে একটু পাল্টেছেন লিও। আর এই লুকের সঙ্গে অন্য এক ফুটবলারদের লুকের মিলে রয়েছে। নতুন কোনও ফুটবলার নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গ্যারি নেভিলের সঙ্গে মেসির লুক বেশ মিলে গিয়েছে। ফ্যানেরা অবশ্য সেটা খেলায় করেনি। এক ফুটবল ব্রডকাস্টার এই মিল ধরিয়ে দিয়ে মন্তব্য করেছেন। ব্রিটিশ ফুটবল প্রেজেন্টার পিয়ের্স মর্গ্যান জানান,করোনা লকডাউনে মেসি নিজের প্রতি বেশ যত্নশীল হয়েছেন। অবসর সময়টা শুধু ফিটনেস চর্চা বা বল পায়ে বাগানে ঘুরে বেরোনাতে নয়, নিজের লুকসের খেয়াল রেখেছেন। তাই মেসিকে এখন ক্লিন সেভ লুকে দারুণ লাগছে। করোনার পর লা-লিগা ফেরায় সঙ্গে সামঞ্জস্য রেখে মেসি নতুন লুকে নিজেকে মেলে ধরেছেন। ঐ প্রেজেন্টার আরও বলেন, তবে এই লুক কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তনি গ্যারি নেভিলের সঙ্গে মিলে গিয়েছে। মেসিকে ক্লিন সেভে গ্যারি নেভিলের মতোই লাগছে।
Related Articles
হুগলীর উত্তরপাড়ায় অত্যাধুনিক জল প্রকল্প , সুফল পাবে সাত পুরসভা ও ছয় পঞ্চায়েত।
হুগলি , ১৯ মার্চ :- জনসংখ্যা বৃদ্ধির সাথেই বাড়ছে জলের চাহিদা, বিশেষ করে সেই জলের চাহিদা চরম আকার নেয় জ গ্রীষ্মকালে।এবার সেই জলের সংকট অনেকটাই চাহিদা মেটাবে উত্তরপাড়ায় ধর্মতলা এলাকায় কাজ শুরু হওয়া এক অত্যাধুনিক জল প্রকল্প।একটা সময় হুগলীর উত্তরপাড়া কোতরং এলাকার এই গঙ্গার ধারে পুর ও নগর উন্নয়ন দপ্তরের জমিতে ফ্লিম সিটি করার ঘোষণা […]
গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা এবার প্রতিবাদে পথে।
হাওড়া, ২১ আগস্ট:- আরজি করের ঘটনায় বুধবার এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়ার দাসনগর গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। এদিন তাঁরা দাসনগর থেকে শানপুর মোড় হয়ে ফের দাসনগর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন। ছাত্রছাত্রীদের একটাই দাবি ছিল, “উই ওয়ান্ট জাস্টিস”। কয়েক হাজার ছাত্রছাত্রী মিছিলে পা মেলান। Post Views: 337
ক্রমশ বাড়ছে করোনার থাবা, থানা-গ্রাম পঞ্চায়েত অফিস সেনিটাইজেশন শীতলখুচিতে ।
কোচবিহার , ১ মে:- একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে থানা, গ্রাম পঞ্চায়েত দফতর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেনিটাইজেশন করার কাজ শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। এদিন শীতলখুচি থানা ও গ্রাম পঞ্চায়েত দফতর সেনিটাইজ করে স্থানীয় দমকল কেন্দ্রের কর্মীরা।কোচবিহার জেলায় এদিন বিকেল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৭। এঁদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। […]









