স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- বরাবর দাড়ি রাখায় স্বচ্ছন্দ মেসি। কিন্তু কোভিড পরবর্তী ফুটবলে নিজেকে একটু পাল্টেছেন লিও। আর এই লুকের সঙ্গে অন্য এক ফুটবলারদের লুকের মিলে রয়েছে। নতুন কোনও ফুটবলার নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গ্যারি নেভিলের সঙ্গে মেসির লুক বেশ মিলে গিয়েছে। ফ্যানেরা অবশ্য সেটা খেলায় করেনি। এক ফুটবল ব্রডকাস্টার এই মিল ধরিয়ে দিয়ে মন্তব্য করেছেন। ব্রিটিশ ফুটবল প্রেজেন্টার পিয়ের্স মর্গ্যান জানান,করোনা লকডাউনে মেসি নিজের প্রতি বেশ যত্নশীল হয়েছেন। অবসর সময়টা শুধু ফিটনেস চর্চা বা বল পায়ে বাগানে ঘুরে বেরোনাতে নয়, নিজের লুকসের খেয়াল রেখেছেন। তাই মেসিকে এখন ক্লিন সেভ লুকে দারুণ লাগছে। করোনার পর লা-লিগা ফেরায় সঙ্গে সামঞ্জস্য রেখে মেসি নতুন লুকে নিজেকে মেলে ধরেছেন। ঐ প্রেজেন্টার আরও বলেন, তবে এই লুক কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তনি গ্যারি নেভিলের সঙ্গে মিলে গিয়েছে। মেসিকে ক্লিন সেভে গ্যারি নেভিলের মতোই লাগছে।
Related Articles
আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাজ্যপাল পুলিশ প্রশাসনকে কে উস্কানি দিচ্ছেন। এর প্রতিবাদে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হবে। গতকাল প্রশাসনিক সভায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ধমকের ঘটনা […]
বি.গার্ডেন নিয়ে আলোচনা।
হাওড়া , ২৮ জানুয়ারি:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দেখভাল,রক্ষণাবেক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে গতকাল বুধবার বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক আলোচনায় মিলিত হন বি.গার্ডেন সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত বছর বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের কারণে বাগানটির ব্যাপক ক্ষতি হয়। এরপরে এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাগানের সৌন্দর্য্যায়ণ, নষ্ট হয়ে যাওয়া […]
নাম না নিয়ে রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ ফিরহাদের।
হাওড়া, ২৪ এপ্রিল:- রবিবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে এসে নাম না নিয়ে রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং পরিবহন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তিনি রাজ্যপালকে এদিন নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ করেন। ফিরহাদ হাকিম বলেন, দাদুটা আটকে রেখেছেন। রাজভবনে আমিও ২-৩ বার গেছি। […]










